সর্বশেষ
||প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাহিনীর সাথে বাগবিতণ্ডা, পদ হারালেন ছাত্রদল নেতা||নওগাঁর পোরশায় সাপের কামড়ে প্রাণ গেল সামিনুল হক শাহর||রাণীনগরে ৭০০ দৌড়বিদের মিলনমেলা, জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘রাণীনগর ১০ কিমি’ সিজন-২||কুয়াকাটায় শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত||মাটিরাঙ্গায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত||৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা||কলাপাড়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার: মা হারাল দুই বছরের শিশু||বগুড়ায় এনসিপি নেতাকে নারীর জুতাপেটার ভিডিও ভাইরাল; দল থেকে অব্যাহতি||বাবার জানাজায় অংশ নিতে ৭ ঘণ্টার প্যারোলে মুক্ত সাবেক এমপি সুজন||ঈদে চিকিৎসা সেবা নিয়ে প্রান্তিক মানুষের পাশে ছাত্রকল্যাণ সংঘ

নওগাঁর পোরশায় সাপের কামড়ে প্রাণ গেল সামিনুল হক শাহর

Share this news with

নওগাঁর পোরশা উপজেলায় সাপের কামড়ে চিকিৎসাধীন অবস্থায় সামিনুল হক শাহ (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

নিহত সামিনুল হক শাহ উপজেলার তেতুলিয়া ইউনিয়নের পোরশা নওপাড়া গ্রামের নুরুল হাসান লজা শাহর ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাতে নিজ বাড়ির ঘরে অবস্থানকালে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার দুপুরে তার মৃত্যু হয়।

এ বিষয়ে স্থানীয় ইউপি প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম সাপের কামড়ে সামিনুল হক শাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সামিনুল হক শাহর আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সাপের কামড়ের ঘটনায় দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাহিনীর সাথে বাগবিতণ্ডা, পদ হারালেন ছাত্রদল নেতা

নওগাঁর পোরশায় সাপের কামড়ে প্রাণ গেল সামিনুল হক শাহর

রাণীনগরে ৭০০ দৌড়বিদের মিলনমেলা, জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘রাণীনগর ১০ কিমি’ সিজন-২

কুয়াকাটায় শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

মাটিরাঙ্গায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

কলাপাড়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার: মা হারাল দুই বছরের শিশু

বগুড়ায় এনসিপি নেতাকে নারীর জুতাপেটার ভিডিও ভাইরাল; দল থেকে অব্যাহতি

বাবার জানাজায় অংশ নিতে ৭ ঘণ্টার প্যারোলে মুক্ত সাবেক এমপি সুজন

ঈদে চিকিৎসা সেবা নিয়ে প্রান্তিক মানুষের পাশে ছাত্রকল্যাণ সংঘ

১০

হোসেনপুরে হঠাৎ সিএনজি স্টেশন ও শপিং মল পরিদর্শন করেন এসিল্যান্ড মোহসী মাসনাদ

১১

বীরগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

১২

এক বছরেরও কম সময়ে ঠাকুরগাঁওয়ের তিন আসনে তিন জ্যেষ্ঠ নেতার বিদায়

১৩

আটোয়ারীতে অচল ও উধাও সোলার লাইটে জনদুর্ভোগ চরমে, দ্রুত মেরামতের দাবি

১৪

আসন্ন পৌর নির্বাচন: মনোহরদীতে বাড়ছে রাজনৈতিক তৎপরতা, আলোচনায় সম্ভাব্য প্রার্থীরা

১৫

জমিজমা সংক্রান্ত কলহ: ফটিকছড়িতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন

১৬

বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে ডাকাতিয়া নদীতে কলেজছাত্র নিখোঁজ

১৭

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান: ১১২ ক্যান বিদেশি বিয়ারসহ আটক ২, সিএনজি জব্দ

১৮

হাকিমপুর সীমান্তে ডিপোর্টেশন, ১০০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

১৯

অলৌকিক কাণ্ড! ৫৪ বছর পর জন্মভিটা মৌলভীবাজারে পাকিস্তানি তরুণ

২০