আশেকে এলাহী শিবলী, ধুনট উপজেলা (বগুড়া)
২৫ এপ্রিল ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে এমপি সিরাজ

হাসপাতালের পরিদর্শনকালে ধুনটের এমপি সিরাজ। ছবিঃ ধুনট প্রতিনিধি

Share this news with

বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ আকস্মিকভাবে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। শনিবার দুপুরে কোনো পূর্বনির্ধারিত কর্মসূচি ছাড়াই তিনি হঠাৎ হাসপাতালে উপস্থিত হয়ে সার্বিক চিকিৎসাব্যবস্থা ও প্রশাসনিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

হাসপাতালে পৌঁছে সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ সরাসরি পুরুষ, মহিলা ও শিশু ওয়ার্ডে প্রবেশ করেন। সেখানে ভর্তি থাকা সাধারণ রোগীদের শয্যাপাশে কিছুক্ষণ সময় কাটান এবং তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। চিকিৎসার মান নিয়ে সন্তুষ্ট কি না, ওষুধ ঠিকমতো পাওয়া যাচ্ছে কি না এবং কর্তব্যরত চিকিৎসকদের আন্তরিকতা নিয়ে তিনি রোগী ও তাদের স্বজনদের সাথে সরাসরি কথা বলেন। এ সময় রোগীদের স্বজনরা সংসদ সদস্যকে কাছে পেয়ে তাদের অভাব-অভিযোগ ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

ওয়ার্ড পরিদর্শন শেষে তিনি হাসপাতালের সার্বিক পরিবেশ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করেন। পরে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ সাজ্জাদ কাদিরের সাথে এক জরুরি মতবিনিময় সভায় মিলিত হন। সভায় হাসপাতালের চলমান সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন এবং জনবল সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সংসদ সদস্য ডা. সাজ্জাদ কাদিরকে উদ্দেশ্যে করে বলেন,

“হাসপাতাল হচ্ছে সাধারণ মানুষের শেষ ভরসাস্থল। এখানে আসা প্রতিটি মানুষ যেন কাঙ্ক্ষিত সেবা পায়, তা নিশ্চিত করতে হবে। সেবার মানোন্নয়নে কোনো প্রকার অবহেলা সহ্য করা হবে না।”
পরিদর্শনকালে তিনি হাসপাতালের অবকাঠামোগত কিছু সংস্কারের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং স্থানীয়ভাবে সমাধানের অযোগ্য সমস্যাগুলো জাতীয় পর্যায়ে তুলে ধরার আশ্বাস প্রদান করেন। বিশেষ করে গ্রামীণ জনপদের সাধারণ মানুষ যেন উপজেলা পর্যায়েই আধুনিক চিকিৎসা সেবা পায়, সেদিকে নজর দিতে সংশ্লিষ্ট সকলকে পরামর্শ দেন তিনি।

সংসদ সদস্যের এই আকস্মিক পরিদর্শনে সাধারণ সেবাগ্রহীতাদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, জনপ্রতিনিধিরা এভাবে সরাসরি তদারকি করলে সরকারি হাসপাতালগুলোর অব্যবস্থাপনা দূর হবে এবং সাধারণ মানুষ প্রকৃত সুফল পাবে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে এসবি কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে

বগুড়ায় হত্যা ও ধর্ষণ মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

সিফাতের মুক্তি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ইসিবি চত্বরে বিক্ষোভ

ধুনটে পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

ঢাবিতে শিক্ষার্থীদের জন্য ‘আইটি এন্ড ক্যারিয়ার সেন্টার’ উদ্বোধন

ঢাবিতে জাতীয় সিরাত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

১০

খিলগাঁওয়ে চাপাতির আঘাতে যুবক গুরুতর আহত

১১

ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির অভিযোগে দৌলতপুরে যুবক আটক

১২

কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

১৩

বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ তারেক রহমানের

১৪

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

১৫

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

১৬

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

১৭

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

১৮

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

১৯

অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

২০