আশেকে এলাহী শিবলী, ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধি
১০ মার্চ ২০২৬, ২:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধুনটে ভয়াবহ অগ্নিকাণ্ড: বিদেশ ফেরত জামাতার টাকাসহ পুড়ে ছাই জাবেদ মোল্লার স্বপ্ন

ছবি—অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হল বসতঘর।

Share this news with

বগুড়ার ধুনট উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে জাবেদ মোল্লা (৫০) নামের এক ব্যক্তির বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৯ মার্চ) দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আনারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আনারপুর গ্রামের মৃত খোদাবক্স মোল্লার ছেলে জাবেদ মোল্লার বাড়িতে গভীর রাতে হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ধুনট ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে আগুনের তীব্রতায় বসতঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, ধান-চাল, নগদ অর্থসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। এছাড়া গোয়াল ঘরে থাকা জাবেদ মোল্লার জীবিকা নির্বাহের একমাত্র সম্বল ব্যাটারিচালিত অটোরিকশাটিও আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত জাবেদ মোল্লা জানান, সোমবার রাত ১০টার দিকে তার মেয়ে ও জামাই বিদেশ থেকে দেশে ফেরায় তাদের আনতে পরিবারের সবাই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। এ সময় বাড়িতে কেউ ছিল না। পরে গভীর রাতে প্রতিবেশীদের মাধ্যমে তারা বাড়িতে আগুন লাগার খবর পান। দ্রুত বাড়িতে ফিরে এসে দেখেন পুরো ঘরবাড়ি আগুনে পুড়ে গেছে।

তিনি আরও বলেন, “মেয়ে-জামাইয়ের পাঠানো কিছু টাকা ঘরে রাখা ছিল। সেই টাকাসহ ঘরের সব আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে গেছে। অটোরিকশাটিও আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।”

অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে বর্তমানে পরিবারসহ জাবেদ মোল্লা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে স্থানীয়রা দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

ধুনট ফায়ার সার্ভিসের টিম লিডার হামিদুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে অবৈধভাবে মজুত করা সার জব্দ, চার ব্যবসায়ীর দেড় লাখ টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে সার বিতরণের স্লিপ নিয়ে উত্তেজনা: প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

গোবিপ্রবির আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে নেই প্রতিষেধক

‎ক্লাস চলাকালে একে একে অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

ধুনটে ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে ৭০ বছরের নারীর মৃত্যু

ধুনটে ইমাম-মুয়াজ্জিনদের জীবনযুদ্ধ, নেই নির্দিষ্ট বেতন কাঠামো

বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি বইমেলার পঞ্চম দিনের আলোচনা সভা

৪৮তম বিশেষ বিসিএসের নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান ও ওরিয়েন্টেশন

১০

ঢাবিতে ‘সুফি সংস্কৃতি: মধ্যপ্রাচ্য, পশ্চিম আফ্রিকা ও বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

১১

ভূরুঙ্গামারীর তিলাই উচ্চ বিদ্যালয়ে হরিলুট, প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ

১২

সাভারে এসবি কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে

১৩

বগুড়ায় হত্যা ও ধর্ষণ মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

১৪

গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

১৫

সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

১৬

সিফাতের মুক্তি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ইসিবি চত্বরে বিক্ষোভ

১৭

ধুনটে পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৮

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১৯

শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

২০