আশেকে এলাহী শিবলী, ধুনট (বগুড়া) প্রতিনিধি
১৮ অগাস্ট ২০২৬, ৩:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধুনটে বিস্ফোরক মামলায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

Share this news with

বগুড়ার ধুনটে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় একাধিক মামলার আসামি আওয়ামী লীগ নেতা মো. আমিনুল ইসলাম রানা (৪৭)কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।

মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলার গোসাইবাড়ী সাতমাথা মোড়ের পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আমিনুল ইসলাম রানা চিতুলিয়া গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর বিএনপির সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের গাড়িবহরে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় রানা আসামি। এছাড়া ২০২২ সালের ৩০ মে শহরের হোটেল আরাফাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য আয়োজিত দোয়া মাহফিলে হামলা, মারধর ও ব্যানারে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলাতেও তিনি আসামি।

এ ছাড়া ২০২৩ সালের ৭ জুন সন্ধ্যায় ধুনট পৌর এলাকার বিএনপির দলীয় কার্যালয়ে কর্মীসভা চলাকালে ককটেল বিস্ফোরণ, নেতাকর্মীদের মারধর এবং কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলাতেও আমিনুল ইসলাম রানাকে আসামি করা হয়।

এর আগে ২০২৫ সালের ১০ ডিসেম্বরও আমিনুল ইসলাম রানাকে তিনটি মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল। পরে ওই মামলাগুলোতে তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান ছিল বলে জানা যায়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, মামলার তদন্তে আমিনুল ইসলাম রানার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ: থানায় মামলা, অভিযুক্ত পলাতক

জাবিতে ছাত্রশিবিরের উদ্যোগে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম

ধুনটে বিস্ফোরক মামলায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ধুনটে পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার

‎নোয়াখালীতে গায়ে হলুদে যাওয়ার পথে গুলিবিদ্ধ ৫

ঘুমের ব্যাঘাত করায় নবজাতককে হত্যা করল মা

নারীদের যাতায়াতে চালু হলো বিআরটিসির পিংক বাস

নেপালের সম্মানসূচক জেনারেল পদ পেলেন ভারতের সেনাপ্রধান

নিবন্ধিত অথচ অভিভাবকহীন ধুনট পাবলিক লাইব্রেরি ভূগছে নানা সংকটে

জাতীয় প্রেসক্লাবের সামনে ভিকটিম পুলিশ পরিবারের অনির্দিষ্টকাল অবস্থান কর্মসূচি

১০

ইউনিয়নভিত্তিক স্থায়ী কর্মসংস্থানের দাবিতে এলএসপিদের অবস্থান কর্মসূচি

১১

তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ মোহাম্মদ বিন সালমানের

১২

কুড়িগ্রামে শ্রেষ্ঠ সার্কেল অফিসার এএসপি মুনতাসির, শ্রেষ্ঠ ওসি আজিম উদ্দিন

১৩

গোবিপ্রবিতে ‘অ্যাডাপ্টিং টু নিউ এনভায়রনমেন্ট’ ও ‘ওয়েলবিং’ শীর্ষক সেশন অনুষ্ঠিত

১৪

অভিযোগের পর তদন্ত, তানিম প্রাইভেট হাসপাতালের কার্যক্রম স্থগিত

১৫

হবিগঞ্জে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী আন্দোলনের তিন নেতা আটক

১৬

২৯তম বিসিএস পুলিশ ফোরামের নতুন কমিটি, সভাপতি শাহীন-সম্পাদক দিশা

১৭

পূর্ববিরোধের জেরে ধুনটে বিষ দিয়ে তিন গরু হত্যার অভিযোগ

১৮

চকরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ

১৯

শিলক খাল রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি

২০