সর্বশেষ
||একরামুল হত্যা মামলা: ট্রাইব্যুনালে অভিযোগের পর ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে||গণআন্দোলনের ইতিহাসে জাবি অনন্য, ‘ফুটনোট নয়—একটি পূর্ণাঙ্গ অধ্যায়’: নাহিদ ইসলাম||সান্তাহারে লিজ নেওয়া পুকুরের দখল পেলেন বৈধ গ্রহীতা||‎নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ||স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের এক মাস পরও বদলায়নি নোয়াখালী জেনারেল হাসপাতালের চিত্র||কুষ্টিয়ার সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবির বড় সাফল্য||১৫ বছর ধরে আমবাগানই মাঠ! জীবনের ঝুঁকি নিয়ে খেলছে বর্ষাইলের শিশুরা—একটি খেলার মাঠের দাবিতে এলাকাবাসীর আকুতি||অন্তঃসত্ত্বা স্ত্রী বাংলাদেশে এসে যোগাযোগ বিচ্ছিন্ন, মার্কিন স্বামীর দাবি— কানাডিয়ান ব্যক্তিকে বিয়ে করেছেন||একই প্রকল্পে দুই দফা বরাদ্দ! আদমদীঘিতে ১ কোটি টাকা হরিলুটের অভিযোগ, তদন্তের দাবি||নতুন নারী রাষ্ট্রপতি নিয়ে গুঞ্জন: বাস্তবে তালিকার শীর্ষে কারা?
তানভীর আজাদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
১১ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতপুরে মেহেরচন্ডি মুখী কচুর প্রদর্শনী মাঠ দিবস, লাভজনক চাষে কৃষকদের আগ্রহ

Share this news with

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর এলাকায় উচ্চমূল্যের নিরাপদ সবজি উৎপাদন সম্প্রসারণে কৃষকদের উদ্বুদ্ধ করতে অনুষ্ঠিত হয়েছে প্রদর্শনী মাঠ দিবস। বুধবার (১০ জুন) বিকেলে “যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প”-এর আওতায় আয়োজিত এ মাঠ দিবসে প্রধান আকর্ষণ ছিল উচ্চ ফলনশীল ও পুষ্টিসমৃদ্ধ মুখী কচুর ‘মেহেরচন্ডি’ জাতের প্রদর্শনী।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দৌলতপুরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. শওকত হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেহানা পারভীন।

মাঠ দিবসে বক্তারা বলেন, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদনের পাশাপাশি কৃষকের আয় বৃদ্ধি করতে উচ্চমূল্যের সবজি চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে মেহেরচন্ডি জাতের মুখী কচু তুলনামূলক কম খরচে চাষ করা সম্ভব এবং বাজারে এর চাহিদাও বেশ ভালো।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. শওকত হোসেন ভূঁইয়া বলেন, নিরাপদ সবজি উৎপাদন বর্তমান সময়ের অন্যতম প্রয়োজন। মেহেরচন্ডি জাতের মুখী কচু কৃষকদের জন্য একটি সম্ভাবনাময় ফসল। অল্প জমিতে এর চাষ করে উল্লেখযোগ্য পরিমাণ আয় করা সম্ভব, যা কৃষকের আর্থিক অবস্থার উন্নয়নে সহায়ক ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি মাঠ পর্যায়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এতে উৎপাদন খরচ কমার পাশাপাশি কৃষকের লাভও বাড়বে।

অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তারা কৃষকদের পরিবেশবান্ধব পদ্ধতিতে রোগ-পোকা দমন, নিরাপদ সবজি উৎপাদন এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি প্রদর্শনী প্লট পরিদর্শন করে উপস্থিত কৃষকদের চাষাবাদ সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর দেন তারা।

মাঠ দিবসে অংশ নেওয়া কৃষকরা জানান, প্রদর্শনীতে মেহেরচন্ডি জাতের মুখী কচুর ফলন ও গুণগত মান দেখে তারা উৎসাহিত হয়েছেন। আগামী মৌসুমে এ জাতের চাষ সম্প্রসারণের আগ্রহও প্রকাশ করেন অনেক কৃষক।

অনুষ্ঠানে স্থানীয় কৃষক-কৃষাণী, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কৃষকদের অংশগ্রহণে মাঠ দিবসটি প্রাণবন্ত হয়ে ওঠে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একরামুল হত্যা মামলা: ট্রাইব্যুনালে অভিযোগের পর ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

গণআন্দোলনের ইতিহাসে জাবি অনন্য, ‘ফুটনোট নয়—একটি পূর্ণাঙ্গ অধ্যায়’: নাহিদ ইসলাম

সান্তাহারে লিজ নেওয়া পুকুরের দখল পেলেন বৈধ গ্রহীতা

‎নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের এক মাস পরও বদলায়নি নোয়াখালী জেনারেল হাসপাতালের চিত্র

কুষ্টিয়ার সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবির বড় সাফল্য

১৫ বছর ধরে আমবাগানই মাঠ! জীবনের ঝুঁকি নিয়ে খেলছে বর্ষাইলের শিশুরা—একটি খেলার মাঠের দাবিতে এলাকাবাসীর আকুতি

অন্তঃসত্ত্বা স্ত্রী বাংলাদেশে এসে যোগাযোগ বিচ্ছিন্ন, মার্কিন স্বামীর দাবি— কানাডিয়ান ব্যক্তিকে বিয়ে করেছেন

একই প্রকল্পে দুই দফা বরাদ্দ! আদমদীঘিতে ১ কোটি টাকা হরিলুটের অভিযোগ, তদন্তের দাবি

নতুন নারী রাষ্ট্রপতি নিয়ে গুঞ্জন: বাস্তবে তালিকার শীর্ষে কারা?

১০

ঠাকুরগাঁওয়ে বৈধ চালান ছাড়া ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ, চালক-হেলপারকে জরিমানা

১১

‎শিক্ষাছুটিতে নোবিপ্রবির ১২২ শিক্ষক, বিদেশে গিয়ে আর ফেরেননি ১৫ জন

১২

‎খাগড়াছড়িতে বিজিবি’র সাথে চোরা কারবারিদের গোলাগুলি, পিস্তল ও গোলাবারুদ উদ্ধার

১৩

বগুড়ার ধুনটে সরকারি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে আর্থিক অনিয়মসহ নানা অভিযোগ, তদন্ত কমিটি গঠন

১৪

চলমান সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে উদ্বেগ, সংবাদ সম্মেলন করল বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

১৫

জাবিতে আগামীকাল জেইউডিওর নবীনবরণ ও বিতর্ক কর্মশালা

১৬

বাংলাদেশে নারী ও কন্যা নির্যাতনের চিত্র-২০২৫ প্রতিবেদন প্রকাশ, কার্যকর পদক্ষেপের দাবি বাংলাদেশ মহিলা পরিষদের

১৭

চিতলমারী থানা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি টিপু, সিনি. সহ সভাপতি আজাদ ও সম্পাদক অরুণ

১৮

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

১৯

দৌলতপুরে মহিষ বিক্রির টাকার বিরোধে ছেলের আঘাতে গ্রামপুলিশ বানেজ উদ্দিন নিহত

২০