আবদুল্লাহ সামি, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২৬, ৬:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেবিদ্বারে ৩৪০ লিটার ডিজেল চুরির অভিযোগে আটক-২

Share this news with

কুমিল্লার দেবিদ্বারে ”তেলবাহী পদ্মা ট্রাম লড়ি” থেকে ৩৪০ লিটার ডিজেল চুরির অভিযোগে ২ চোরা কারবারীকে আটক করে থানা পুলিশ।

শুক্রবার বিকেল পৌনে ৩ টায় কুমিল্লা কোর্ট হাজতে চালান করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২ টায় ‘কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের ‘দিবানিশি হোটেলের’ বিপরীতে পাশে মহসিনের দোকানে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার থানার উপপরিদর্শক (এসআই) অপু বড়ুয়া এবং এএসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে একদল টহলরত পুলিশ ঘটনাস্থলে যেয়ে “চট্রগ্রাম মেট্রো- ঢ-৪১-০০২৭ নং “পদ্মা কোং লিঃ এর একটি ট্রাঙ্ক লড়ি” থেকে পাইপের মাধ‍্যমে প্লাস্টিকের ড্রামে ডিজেল পোড়ানোর সময় হাতে নাতে ২ চোরকে আটক করেন। এ সময় পদ্মা কোং লিঃ এর ট্রাঙ্ক লড়ি” চালক পালিয়ে যায়। পুলিশ আরো জানান চোর সিন্ডিকেট চক্রটি তেল ক্রাইসিসের পর থেকে “পদ্মা কোং লিঃ এর ট্রাঙ্ক লড়ি” থেকে এবং বিভিন্ন তেল পাম্প থেকে ডিজেল এনে মজুত রেখে বেশি দামে বিক্রয় করে আসছিল।

আটক তেল চোর সিন্ডিকেট সদস‍্যরা হলেন, মুরাদনগর উপজেলার মুরাদনগর গ্রামের রেনু মেম্বারের ছেলে শাহীন মিয়া (৪৮) ও দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে জুয়েল (৩০) কে আটক করা হয়। এসময় পৌর এলাকার মীর্জানগর গ্রামের পিতা অজ্ঞাত “পদ্মা কোং লিঃ এর ট্রাঙ্ক লড়ি” চালক মোরশেদ আলম পালিয়ে যায়।

ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক শাহীন, জুয়েল ও পলাতক মোরশেদকে অভিযুক্ত করে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে কালোবাজারী ও মজুতধারী’র ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার এ‍্যাক্ট ২৫ (১) ধারায় থানায় মামলা দায়ের করেন।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, অভিযানে একটি প্লাস্টিক ড্রামে ২ শত লিটার এবং প্লাস্টি ছোট ৩টি কন্টেইনারে ৭০ লিটার ডিজেল এবং দোকানে তল্লাসী চালিয়ে আরো ৩ টি প্লাস্টিক কন্টেইনারে ৭০ লিটারসহ ৩৪০ লিটার ডিজেল এবং “পদ্মা কোং লিঃ এর একটি ট্রাঙ্ক লড়ি” উদ্ধারসহ অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের পূর্বক আদালতে চালান করা হয়।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা

১

ভেন্যু নিয়ে জটিলতা, ৩১ অক্টোবর কুষ্টিয়ায় সমাবেশ সফল করার ঘোষণা জামায়াতের

২

সদরঘাটের ১২ নম্বর গ্যাংওয়ের নিচে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

৩

কুবি শিক্ষার্থী ফারজানার মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে কুবি উপাচার্যকে স্মারকলিপি

৪

২৮ অক্টোবরকে ফ্যাসিবাদের সূচনাবিন্দু বললেন জামায়াত আমীর

৫

বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

৬

উলিপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

৭

কুড়িগ্রামে সালিশের পরদিন নারীর রহস্যজনক মৃত্যু: বিএনপি নেতাদের বিরুদ্ধে অর্থ নিয়ে আসামি ছাড়ার অভিযোগ

৮

আদমদীঘিতে ইউএনও-এসিল্যান্ডের সহযোগিতায় ৪০টি পরিবার ফিরে পেল চলাচলের রাস্তা

৯

কুড়িগ্রামে বেপরোয়া বাসের ধাক্কায় ৬ বছরের শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

১০

মুক্তিযোদ্ধার দাফনে বাধার অভিযোগ, জাবিতে সাঈদীর কুশপুত্তলিকা দাহ

১১

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ হেডকোয়ার্টার্স

১২

সান্তাহারে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৩

কুড়িগ্রাম সদর হাসপাতালে NCP-এর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

১৪

ধুনটে কর্মঘণ্টায় সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিষিদ্ধ

১৫

সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, লুট স্বর্ণ-নগদ টাকা

১৬

বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করার দাবি

১৭

বগুড়ায় ৪৫ দিনের নবজাতককে কোলে নিয়ে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৮

সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণে নতুন নিয়ম, দৈনিক ৩৫০০ জনের অনুমতি

১৯

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ২৯ অক্টোবর

২০