সর্বশেষ
||গর্ভের সন্তান নষ্টে রাজি না হওয়ায় অন্তঃসত্ত্বা নারীকে কুপিয়ে জখম||বগুড়ায় দশ বছরের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টা মামলায় শহর শ্রমিক দল নেতা জেমস কারাগারে||ধরলায় নিখোঁজ দুই ভাই, বড় ভাই সাব্বিরের লাশ উদ্ধার, অপর লাশ উদ্ধারে অভিযান অব্যাহত ​||ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত||আটোয়ারী মির্জাপুরে ৬ জুয়ারী আটক||দেবিদ্বারের গুনাইঘরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ পেলেন দুই শতাধিক রোগী||বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, ২,৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার||মাদক বিক্রির ভিডিও করায় সাংবাদিকের ওপর বর্বর হামলা, মাদক ব্যবসায়ী গ্রেফতার||জাতীয় বাজেটে ‘শ্রমিক রেশনিং’ ব্যবস্থা চালুর দাবি টিইউসির||বিজয়নগরে চাকরিচ্যুত গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

দেবিদ্বারের গুনাইঘরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ পেলেন দুই শতাধিক রোগী

Share this news with

কয়েক মাস ধরে দুই চোখ দিয়ে পানি ঝরছে করিমন বানুর (৬৫)। স্বামীর মৃত্যুর পর আর বিয়ে করেননি। বড় ভাইয়ের পরিবারেই তার বসবাস। কোনো সন্তান নেই। বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের খবর পেয়ে তিনি সেখানে যান। সেবা নিয়ে ফেরার পথে বলেন, “কয়েক মাস ধরে চোখে প্রচণ্ড জ্বালাপোড়া করছে। ড্রপ দিয়েও কাজ হচ্ছিল না। ডাক্তার চোখ পরীক্ষা করে ওষুধ দিয়েছেন। ওষুধও বিনা মূল্যে পেয়েছি।”

কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর ইউনিয়নের হাজী ছায়েদ আলী সরকার বাড়িতে সোমবার দিনব্যাপী বিনা মূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। গুনাইঘর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম ও সৌদি প্রবাসী জুয়েল সরকারের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে শতাধিক মানুষ চিকিৎসাসেবা ও ওষুধ গ্রহণ করেন।
ক্যাম্পটির ব্যবস্থাপনায় ছিল বেসরকারি প্রতিষ্ঠান এসএ স্যান্ড ওয়াশ প্লান্ট। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ কার্যক্রমে রোগীদের প্রথমে ক্রমিক নম্বর দিয়ে নির্ধারিত কক্ষে পাঠানো হয়। সেখানে টেকনিশিয়ান ও রিফ্রেকশনিস্টরা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করেন। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থাপত্র দেওয়া হয় এবং নির্ধারিত বুথ থেকে রোগীদের বিনা মূল্যে ওষুধ সরবরাহ করা হয়।

ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন দেবিদ্বার সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুল, আমাদের দেবিদ্বার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক উপাধ্যক্ষ এটিএম সাইফুল ইসলাম মাসুম, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা এবং কালের কণ্ঠের কুমিল্লা উত্তর প্রতিনিধি শাহিন আলম।

চক্ষু ক্যাম্পে বিভিন্ন দায়িত্ব পালন করেন প্রোগ্রাম অফিসার মো. শাহজাহান, ডা. মো. হারুন অর রশিদ, শাহাদাত হোসেন, জালাল উদ্দিন, রুবেল হোসেন, আব্দুল হান্নান, ইসমাইল জলিল ও দুলাল মিয়াসহ অনেকে।
আয়োজকেরা জানান, ক্যাম্প সম্পর্কে স্থানীয় লোকজনকে অবহিত করতে দুই দিন আগে থেকে মাইকিং করা হয়। এতে ব্যাপক সাড়া পাওয়া যায়। চশমাজনিত সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যাই ছিল বেশি। এ ছাড়া মাথাব্যথা, চোখব্যথা, চোখ দিয়ে পানি পড়া এবং নেত্রনালির সমস্যায় ভোগা অনেক রোগীও সেবা নেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ছানিজনিত সমস্যায় আক্রান্ত ৫০ জন রোগীর বিনা মূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে।

ওষুধ ও চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন আয়শা বেগম (৪৫)। তিনি বলেন, “কোনো টাকা ছাড়াই চিকিৎসা করাতে পেরেছি। আবার ওষুধও পেয়েছি। এতে অনেক উপকার হয়েছে।”

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গর্ভের সন্তান নষ্টে রাজি না হওয়ায় অন্তঃসত্ত্বা নারীকে কুপিয়ে জখম

বগুড়ায় দশ বছরের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টা মামলায় শহর শ্রমিক দল নেতা জেমস কারাগারে

ধরলায় নিখোঁজ দুই ভাই, বড় ভাই সাব্বিরের লাশ উদ্ধার, অপর লাশ উদ্ধারে অভিযান অব্যাহত ​

ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

আটোয়ারী মির্জাপুরে ৬ জুয়ারী আটক

দেবিদ্বারের গুনাইঘরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ পেলেন দুই শতাধিক রোগী

বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, ২,৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাদক বিক্রির ভিডিও করায় সাংবাদিকের ওপর বর্বর হামলা, মাদক ব্যবসায়ী গ্রেফতার

জাতীয় বাজেটে ‘শ্রমিক রেশনিং’ ব্যবস্থা চালুর দাবি টিইউসির

বিজয়নগরে চাকরিচ্যুত গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

১০

তারাগঞ্জে পুরাতন টায়ার পুড়িয়ে অবৈধ তেল উৎপাদন: কারখানাকে লাখ টাকা জরিমানা

১১

কলাপাড়ায় মাছ শিকারে গিয়ে ফেরার পথে বজ্রপাতে জেলের মৃত্যু

১২

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া ৩০% বাড়ল, সিন্ডিকেট নৈরাজ্যের আশঙ্কায় রোগীরা

১৩

কুমিল্লা বিসিক : স্থায়ী জলাবদ্ধতায় বিপর্যস্ত কারখানা উৎপাদনে স্থবিরতা

১৪

দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী হিসেবে পুনর্বহালের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন

১৫

কুয়াকাটায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৬

কর্ণফুলী নদীতে ভাসমান লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে সিআইডি-পিবিআই

১৭

মধ্যরাতের অভিযানে ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৮

বরগুনায় নিখোঁজের ১২ ঘণ্টা পর ব্যবসায়ীর মাথা বিহীন মরদেহ উদ্ধার

১৯

আম পাড়া নিয়ে বিরোধে বৃদ্ধ নিহত, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী

২০