আবদুল্লাহ আল শাহিদ খান, বরিশাল বিশ্ববিদ্যাল (ববি) প্রতিনিধি 
২৬ মে ২০২৬, ১:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুপুরে শিবির, রাতে ছাত্রদল, নৈশভোজে নারী এবং অমুসলিমদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা

Share this news with

পবিত্র ঈদুল-আজহা কে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ আনন্দকে ভাগাভাগি করতে বিশ্ববিদ্যালয়ের দুই রাজনৈতিক সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পৃথক পৃথক নৈশভোজের আয়োজন করেছে। তাদের এই নৈশভোজে সকল ধর্মাবলম্বী শিক্ষার্থী ও নারী শিক্ষার্থীর জন্যও রয়েছে বিশেষ আয়োজন।

ঈদের দিন দুপুরে ২টা ১৫মিনিটে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে(টিএসসি) ‘ভ্রাতৃত্বের দস্তরখান’ নামে নৈশভোজের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়টির শাখা ছাত্রশিবির। সেখানে অন্য ধর্মাবলম্বীদের শিক্ষার্থীসহ নারী শিক্ষার্থীদের জন্যও রয়েছে বিশেষ আয়োজন।

ঐদিন রাত সাড়ে ৮টায় ‘বিজয়-২৪’ হলের ডাইনিংয়ে ছেলেদের ২হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য  ‘ সম্প্রীতির নৈশভোজের’ আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়টির শাখা ছাত্রদল পাশাপাশি সকল ধর্মাবলম্বী শিক্ষার্থী জন্য রয়েছে বিশেষ আয়োজন। এবং ছাত্রীদের জন্য নিজ হলে পৃথক ব্যবস্থাও রাখা হয়েছে।

উভয় সংগঠনের নৈশভোজে অংশগ্রহণের জন্য করতে হবে ছোট একটি ফ্রি রেজিস্ট্রেশন। সেখানে দিতে হবে নিজের নাম মোবাইল নাম্বার বিভাগ নাম ও কততম ব্যাচ।

শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন,” উভয় সংগঠনের নৈশভোজের আয়োজন সত্যিই প্রশংসানীয়। আমরা আশা করি তাদের এই নৈশভোজের মাধ্যমে পরস্পরের মাঝে ভ্রাতৃত্বের বন্ধ আরও দূর হক। বাড়ি না যাওয়া হলে আমিও এই আয়োজনে যুক্ত হতে পারি বলে জানান তিনে।”

শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো.ইত্তেসাফ-আর-রাফি জানান,”ত্যাগ, সহমর্মিতা, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত পবিত্র ঈদুল আযহা।

এই আনন্দ ও সৌহার্দ্যকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ভাগাভাগি করে নিতে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজন করতে যাচ্ছে,“সম্প্রীতির নৈশভোজ”। ঈদের দিন ‘বিজয় ২৪ হলের’ ডাইনিংয়ে এই আয়োজন করা হয়েছে। ধর্মাবলম্বী শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ থাকছে। এছাড়াও ছাত্রীদের জন্য তাদের নিজ নিজ হলে পৃথক ব্যবস্থার মাধ্যমে অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে।”

এই আয়োজনকে আরও সুন্দর ও সুশৃঙ্খল করতে আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত গুগল ফর্ম পূরণ করার জন্য আন্তরিক অনুরোধ জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবিরের সভাপতি মো.মনিরুল ইসলাম জানান,”আমরা অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে পবিত্র ঈদুল আযহার দিনে আপনাদের সম্মানে কোরবানির আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য দুপুরে একটি ছোট্ট সৌহার্দ্যপূর্ণ আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। আমরা আন্তরিকভাবে আপনাদের সবাইকে এই আয়োজনে অংশগ্রহণের জন্য উদার আমন্ত্রণ জানাচ্ছি। আসুন, ভ্রাতৃত্বের বন্ধনে ঈদের আনন্দকে একসাথে ভাগাভাগি করে আরও বেশি অর্থবহ ও আনন্দময় করে তুলি।”

উল্লেখ্য, ২০২৪ সালে ১১আগস্ট বিশ্ববিদ্যালয়ের ৮৫তম সিন্ডিকেট সভায় সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর সকল প্রকার রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে, বিশ্ববিদ্যালয়টিতে কাগজে-কলমে ছাত্র-রাজনীতি নিষিদ্ধ থাকলেও তা বাস্তবায়নে করতে পারেনি প্রশাসন। নিয়মিত রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে সংগঠনগুলো।

আয়োজনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেন বলেন, উক্ত দুটি ছাত্র সংগঠনের উদ্যোগকে সাধুবাদ জানাই। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনের পক্ষ থেকেও তাদের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উদ্যোগটি প্রশংসনীয় শুধুমাত্র ঈদের একদিন কেন্দ্র করে সম্প্রীতি নয়, সারা বছর জুড়েই যেন তাদের সম্প্রীতি বিদ্যমান থাকে এই সম্প্রীতি নিয়েই আরো ধাপে ধাপে এগিয়ে যাবে এই বিশ্ববিদ্যালয়টি।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে অবৈধভাবে মজুত করা সার জব্দ, চার ব্যবসায়ীর দেড় লাখ টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে সার বিতরণের স্লিপ নিয়ে উত্তেজনা: প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

গোবিপ্রবির আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে নেই প্রতিষেধক

‎ক্লাস চলাকালে একে একে অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

ধুনটে ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে ৭০ বছরের নারীর মৃত্যু

ধুনটে ইমাম-মুয়াজ্জিনদের জীবনযুদ্ধ, নেই নির্দিষ্ট বেতন কাঠামো

বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি বইমেলার পঞ্চম দিনের আলোচনা সভা

৪৮তম বিশেষ বিসিএসের নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান ও ওরিয়েন্টেশন

১০

ঢাবিতে ‘সুফি সংস্কৃতি: মধ্যপ্রাচ্য, পশ্চিম আফ্রিকা ও বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

১১

ভূরুঙ্গামারীর তিলাই উচ্চ বিদ্যালয়ে হরিলুট, প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ

১২

সাভারে এসবি কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে

১৩

বগুড়ায় হত্যা ও ধর্ষণ মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

১৪

গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

১৫

সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

১৬

সিফাতের মুক্তি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ইসিবি চত্বরে বিক্ষোভ

১৭

ধুনটে পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৮

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১৯

শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

২০