তানভীর আজাদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
২২ নভেম্বর ২০২৬, ৮:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দুই দিন পিছিয়েছে প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর, নতুন তারিখ ২ ডিসেম্বর

Share this news with

প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফরের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ৩০ নভেম্বরের পরিবর্তে আগামী ২ ডিসেম্বর তিনি কুষ্টিয়া সফরে আসবেন। শনিবার (২১ নভেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২ ডিসেম্বর যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনীর একটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষে একই দিনে তিনি কুষ্টিয়ায় আসবেন। সফরকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার কথা রয়েছে।

দীর্ঘদিনের প্রতীক্ষার পর হাসপাতালটির পূর্ণাঙ্গ কার্যক্রম গতিশীল হলে কুষ্টিয়াসহ আশপাশের কয়েকটি জেলার মানুষের চিকিৎসাসেবায় নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছেন স্থানীয়রা।

এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলার বন্ধ হয়ে থাকা ঐতিহ্যবাহী কুষ্টিয়া সুগার মিলস লিমিটেড ও মোহিনী মিলস লিমিটেড পুনরায় চালুর বিষয়টিও গুরুত্ব পেতে পারে। প্রতিষ্ঠান দুটির অর্থনৈতিক পুনরুজ্জীবন, বিনিয়োগের সম্ভাবনা এবং কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যাশা করছেন জেলাবাসী।

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচন-পরবর্তী উন্নয়ন পরিকল্পনা ও নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর এ সফর গুরুত্বপূর্ণ। এ সময় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডসহ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি নিয়েও আলোচনা হতে পারে।

এর আগে প্রধানমন্ত্রীর সম্ভাব্য ৩০ নভেম্বরের সফর সফল করতে গত ১৭ নভেম্বর সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উচ্চপর্যায়ের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা, প্রটোকল ও প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন উপকমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, “আগামী ৩০ নভেম্বরের পরিবর্তে ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান কুষ্টিয়া সফর করবেন। ওই দিন যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনীর একটি অনুষ্ঠান শেষে তিনি কুষ্টিয়ায় আসবেন। আমরা আশা করছি, প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে কুষ্টিয়ার উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।”

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে বৌদ্ধ বিহারের অধ্যক্ষকে অপমান ও হুমকির অভিযোগে মানববন্ধন

১

টেকনাফে বিস্ফোরক ও অস্ত্রের বড় চালান জব্দ, বিজিবির হাতে আটক ২

২

এসডিএফ চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে শাহবাগে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

৩

ভূরুঙ্গামারীতে পুলিশের সাঁড়াশি অভিযান, জব্দ লক্ষাধিক টাকার ভারতীয় অলিভ অয়েল

৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

৫

খাগড়াছড়িতে নিজের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ সাদিক কায়েমের

৬

মাতামুহুরীতে সাগর ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, পুরস্কার পেল ৯০ শিক্ষার্থী

৭

দুই দিন পিছিয়েছে প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর, নতুন তারিখ ২ ডিসেম্বর

৮

‘পালিয়ে যাওয়া শক্তির ক্ষমতায় ফেরার স্বপ্ন দুঃস্বপ্ন’: আবুল হাসান রুবেল

৯

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে জাতীয় প্রেসক্লাবে গোলটেবিল বৈঠক

১০

নোয়াখালীতে ডিএনসি-এসআরবির যৌথ অভিযান: বিদেশি মদ ও ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

১১

অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর

১২

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় ৬২ হাজার নিমগাছের চারা ও মগ বিতরণ

১৩

চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, বৈষম্যহীন সমাজ গড়তে যুবকদের আহ্বান: ড. আতিক মুজাহিদ

১৪

প্রধানমন্ত্রীর জন্মদিনে বগুড়ায় পথশিশুদের পাশে ছাত্রদল

১৫

মুজাহিদের ১১তম শাহাদাতবার্ষিকীতে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিমের আলোচনা সভা ও দোয়া

১৬

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

১৭

রূপগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ৪০ বছর বয়সী সুজনের

১৮

প্রধানমন্ত্রীর জন্মদিনে ২৫০ এতিমকে খাওয়ানোর আয়োজন করলেন নোবিপ্রবি উপাচার্য

১৯

স্ত্রীর চিকিৎসায় সঞ্চয় শেষ, ঋণ ৫০ লাখ; আরও প্রয়োজন ৭০ লাখ টাকা

২০