আন্তর্জাতিক ডেস্ক
২১ জুলাই ২০২৬, ৮:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিল্লিমুখী কৃষকদের যাত্রা ঠেকাতে কড়া অবস্থান, শম্ভু সীমান্তে পুলিশি বাধা

Share this news with

ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের মধ্যেই নতুন করে চাপ সৃষ্টি করেছেন পাঞ্জাবের কৃষকেরা। ভারত-যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির বিরোধিতায় ঘোষিত ‘কিষাণ মহাপঞ্চায়েত’-এ যোগ দিতে মঙ্গলবার হাজারো কৃষক দিল্লির উদ্দেশে রওনা দেন। তবে পাঞ্জাব-হরিয়ানা সীমান্তের শম্ভু এলাকায় তাদের আটকে দেয় হরিয়ানা পুলিশ।

কৃষক সংগঠনগুলোর অভিযোগ, প্রস্তাবিত বাণিজ্য চুক্তি কার্যকর হলে দেশীয় কৃষি খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। এ কারণে তারা দিল্লিতে সমবেত হয়ে কেন্দ্রীয় সরকারের কাছে নিজেদের দাবি তুলে ধরতে চেয়েছিলেন।

স্থানীয় সূত্র জানায়, কৃষকদের দিল্লিগামী মিছিল ঠেকাতে শম্ভু সীমান্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ সময় ব্যারিকেড বসিয়ে কৃষকদের অগ্রযাত্রা থামিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

কৃষক নেতারা জানিয়েছেন, সরকারের কৃষিবিরোধী নীতির প্রতিবাদে তাদের আন্দোলন চলবে। তারা দাবি করেন, ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি কৃষকদের স্বার্থবিরোধী এবং এটি দেশের কৃষি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে কৃষকদের কর্মসূচিকে ঘিরে রাজধানী দিল্লি ও আশপাশের এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ীতে ডিবির ঝটিকা অভিযান: ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১

বগুড়ার শিশু বক্করের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

২

ফুফুর বাড়িতে বেড়াতে এসে ধুনটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

৩

মোবাইল ছিনিয়ে নিতে বাধায় বাঁশের লাঠি দিয়ে অপ্রতিমকে হত্যা

৪

কালীগঞ্জে মাদক কারবারি আটকের পর ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ২

৫

রোয়াংছড়িতে আগুনে পুড়ে ছাই বসতঘর, ক্ষতি ৫-৬ লাখ টাকা

৬

সমুদ্রের ভাঙনে হারিয়ে যাচ্ছে বাবার কবর, শেষবারের মতো জিয়ারত ছেলের

৭

ফেসবুকে অস্ত্র প্রদর্শনের ভিডিও ভাইরাল, এনসিপি নেতা মুজাহিদের ঘটনায় তদন্তে পুলিশ

৮

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

৯

জুয়ার টাকা উত্তোলন নিয়ে বাগবিতণ্ডা, গ্রেপ্তার ছাত্রলীগের সহ-সভাপতি

১০

আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

১১

নোয়াখালীতে ‎জ্বালানি ও নিত্যপণ্যের দাম নিয়ে প্রচারপত্র বিতরণ করলেন এমপি শাহজাহান

১২

দেড় মিনিটে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’, সেই ইউএনও আবারও আলোচনায়

১৩

গুলশানে মার্কিন নাগরিকের অস্বাভাবিক আচরণ, দূতাবাসে নেওয়ার তথ্য

১৪

ধুনট উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি লিখন ও সম্পাদক রাকিবুল

১৫

অশ্রুসজল চোখে প্রতিমা বিসর্জন, কুড়িগ্রামে শেষ হলো দুর্গোৎসব

১৬

অতিরিক্ত ক্লাসের আড়ালে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক

১৭

বগুড়ায় মাদকবিরোধী অভিযান জোরদারে ডিএনসিকে দুই মোটরসাইকেল দিল চেম্বার

১৮

কক্সবাজারে সাগরে দুর্গাপ্রতিমা বিসর্জন, ৪৫ মিনিটে বিদায় ৩৮০ প্রতিমার

১৯

শেরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রতিটি পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিলেন শহিদুল ইসলাম

২০