সর্বশেষ
||আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি, থানায় অভিযোগ||বগুড়ার শেরপুরে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার||বগুড়ার শেরপুরে ছাত্রদলের উদ্যোগে ৬০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ||কুবিতে ‘প্রতিরোধ দিবস’ উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা||বাকলিয়ায় পানিবন্দি মানুষের দ্বারে দ্বারে চসিক মেয়র ডা. শাহাদাত, দিলেন খাদ্য সহায়তা||আলমারিতে বিষাক্ত সাপ: পেঁয়াজ নিতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর||পতেঙ্গায় কোস্ট গার্ডের হানা: ফেলে যাওয়া পৌনে ২ কোটি টাকার বিদেশি মদ জব্দ||৫ দিন পর কক্সবাজারের ট্রেন সচল, পর্যটক এক্সপ্রেসের মাধ্যমে যোগাযোগ পুনরুদ্ধার||বাঁশখালীতে বন্যাকবলিতদের পাশে চট্টগ্রাম জেলা পুলিশ, ত্রাণ বিতরণ||‎বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের সহায়তায় মাটিরাঙ্গা সেনা জোন
এনামুল কবির মুন্না, সুনামগঞ্জ প্রতিনিধি
১২ জুলাই ২০২৬, ১:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিরাইয়ের রতন মিয়া হত্যা মামলার প্রধান আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

Share this news with

সুনামগঞ্জের দিরাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাঞ্চল্যকর রতন মিয়া (২৭) হত্যা মামলার প্রধান আসামি রফিকুল ইসলামকে (৬০) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে র‍্যাব-৯ ও র‍্যাব-১ এর যৌথ অভিযানে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম দিরাই থানার আলীনগর গ্রামের মৃত রেয়াজ উদ্দিনের ছেলে। শুক্রবার (১২ জুলাই) র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ স্পেশালিস্ট (মিডিয়া) কে. এম. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, দিরাইয়ের আলীনগর এলাকার বাসিন্দা রতন মিয়ার পরিবারের সঙ্গে জমিজমা নিয়ে রফিকুল ইসলামের দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জেরে গত ৫ মে আসামিরা পূর্ব শত্রুতার বশত রতন মিয়ার চাচাতো ভাই শামীম আহমেদের ওপর হামলা চালায় এবং তাদের বাগানের প্রায় ২০০টি আনারস গাছ কেটে ফেলে। এ ঘটনায় দিরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল।

‎এরই ধারাবাহিকতায় গত ১২ মে বিকেলে শামীম আহমেদ স্থানীয় গুঙ্গিয়ারগাঁও বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে আলীনগর এলাকায় ওত পেতে থাকা আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর পুনরায় হামলা চালায়। শামীমকে বাঁচাতে রতন মিয়া ও তার পরিবারের সদস্যরা এগিয়ে এলে আসামিরা তাদের ওপরও অতর্কিত হামলা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রতন মিয়াকে মৃত ঘোষণা করেন। এই হত্যাকাণ্ডের পর নিহতের পিতা বাদী হয়ে দিরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

‎র‍্যাব জানায়, ঘটনার পর থেকেই আসামিরা আত্মগোপনে চলে যায়। র‍্যাব-৯ এই হত্যাকাণ্ডের ছায়াতদন্ত শুরু করে। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ জুলাই রাত ১১টার দিকে ঢাকার উত্তরা জসিমউদ্দিন এভিনিউ এলাকায় যৌথ অভিযান চালিয়ে মামলার ১ নম্বর এজাহারনামীয় পলাতক আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি, থানায় অভিযোগ

বগুড়ার শেরপুরে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে ছাত্রদলের উদ্যোগে ৬০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

কুবিতে ‘প্রতিরোধ দিবস’ উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা

বাকলিয়ায় পানিবন্দি মানুষের দ্বারে দ্বারে চসিক মেয়র ডা. শাহাদাত, দিলেন খাদ্য সহায়তা

আলমারিতে বিষাক্ত সাপ: পেঁয়াজ নিতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

পতেঙ্গায় কোস্ট গার্ডের হানা: ফেলে যাওয়া পৌনে ২ কোটি টাকার বিদেশি মদ জব্দ

৫ দিন পর কক্সবাজারের ট্রেন সচল, পর্যটক এক্সপ্রেসের মাধ্যমে যোগাযোগ পুনরুদ্ধার

বাঁশখালীতে বন্যাকবলিতদের পাশে চট্টগ্রাম জেলা পুলিশ, ত্রাণ বিতরণ

‎বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের সহায়তায় মাটিরাঙ্গা সেনা জোন

১০

বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি, সড়ক যোগাযোগ এখনো বিচ্ছিন্ন

১১

‎দোয়ারাবাজারে অর্ধকোটি টাকার সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম, ক্ষুব্ধ এলাকাবাসী

১২

চা-বাগানের ম্যানেজারের বিরুদ্ধে অবৈধভাবে গাছ কাটার মামলা

১৩

ঢাকার মিরপুরে ডিবির অভিযানে বদলগাছির নারী হত্যা মামলার আসামি সৌখিন গ্রেপ্তার

১৪

ধরলা নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা

১৫

বগুড়া সদরে গভীর রাতে যাত্রীবাহী বাসে ৩০০ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার, গ্রেফতার ১

১৬

মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি

১৭

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদন্ড

১৮

দিরাইয়ের রতন মিয়া হত্যা মামলার প্রধান আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

১৯

বানের পানিতে ভেসে গেল রোয়াংছড়ির কৃষকের স্বপ্ন, পথে বসার শঙ্কা

২০