
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি ও দার্শনিক আল্লামা মুহাম্মদ ইকবালের ১৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা ও ‘আমরাও ইকবাল–২০২৬’ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বটতলায় ইকবাল চর্চা কেন্দ্রের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, উর্দু বিভাগের অধ্যাপক ড. গোলাম রাব্বানী এবং তরুণ লেখক, চিন্তক ও গবেষক মোহাম্মদ সজল।
আয়োজনের মধ্য দিয়ে আল্লামা ইকবালের সাহিত্য, দর্শন, চিন্তাধারা ও সৃজনশীল কর্মকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সাংস্কৃতিক সন্ধ্যা ও প্রতিযোগিতার মাধ্যমে তাঁর জীবন ও দর্শন সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানোর প্রত্যাশা করছেন আয়োজকরা।
মন্তব্য করুন