সর্বশেষ
||রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জামায়াতের, ১১ দলীয় ঐক্যের বৈঠক আজ||আন্তর্জাতিক আদিবাসী দিবসে শহীদ মিনারে সমাবেশ, র‍্যালি ও সাংস্কৃতিক পরিবেশনা||শহীদ নাইমা সুলতানার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন ডা. শফিকুর রহমান||‘সংবিধান সংস্কারের বদলে সংশোধনী এনে জাতিকে বিভ্রান্ত করছে বিএনপি’||জ্বালানি তেল বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ বন্ধের দাবি জামায়াতের||বগুড়ায় সড়ক জোন উদ্বোধন ও পার্ক উন্নয়নে ভিত্তিপ্রস্তর||নবীন শিক্ষার্থীদের নিয়ে জাবির আল বেরুনী হলে ছাত্রশিবিরের সামষ্টিক ভোজ||পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতিতে স্বতন্ত্র বান্দরবান||জাবি শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বে অধ্যাপক ড. এমরান জাহান||গোবিপ্রবিতে সাবেক ছাত্র আন্দোলন নেতার ওপর হামলার অভিযোগ
নিজ্বস্ব সংবাদদাতা
৩ অগাস্ট ২০২৬, ৮:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিবিএলসহ পোশাক কারখানা বন্ধের খবর গুজব, উৎপাদন অব্যাহত: বিজিএমইএ

Share this news with

বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে ডিবিএল গ্রুপসহ দেশের একাধিক তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে—এমন দাবি নাকচ করেছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সংগঠনটির ভাষ্য, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ধরনের তথ্য সঠিক নয় এবং বাস্তবতার সঙ্গে এর মিল নেই।

সোমবার (৩ আগস্ট) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএমইএ জানায়, জ্বালানি সংকটের চ্যালেঞ্জ থাকলেও সদস্যভুক্ত অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম চলমান রয়েছে। সরকারের সহায়তায় বর্তমানে প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হয়েছে।

সংগঠনটি জানায়, আসন্ন ৫ আগস্টের সরকারি ছুটি এবং সাপ্তাহিক ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে অনেক কারখানা আগাম ছুটি দিচ্ছে। পরে শ্রম আইন অনুযায়ী ওই ছুটি সমন্বয় করা হবে। এটি শিল্প খাতের স্বাভাবিক প্রশাসনিক ব্যবস্থা, স্থায়ীভাবে কারখানা বন্ধ হওয়ার কোনো ইঙ্গিত নয়।

বিজিএমইএর মহাসচিব মেজর জেনারেল (অব.) ড. মো. সাহেদুল ইসলাম বলেন, যাচাই না করে কারখানা বন্ধের মতো সংবেদনশীল খবর প্রচার করলে দেশি-বিদেশি ক্রেতা, বিনিয়োগকারী ও অংশীদারদের মধ্যে ভুল বার্তা পৌঁছে যায়। এতে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি এ খাতের ওপর নির্ভরশীল বিপুলসংখ্যক শ্রমিকের কর্মসংস্থানও ঝুঁকিতে পড়তে পারে।

বিজিএমইএ দেশের অন্যতম প্রধান রপ্তানি খাত হিসেবে তৈরি পোশাক শিল্প নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে বস্তুনিষ্ঠ, যাচাইকৃত ও দায়িত্বশীল তথ্য উপস্থাপনের জন্য গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জামায়াতের, ১১ দলীয় ঐক্যের বৈঠক আজ

আন্তর্জাতিক আদিবাসী দিবসে শহীদ মিনারে সমাবেশ, র‍্যালি ও সাংস্কৃতিক পরিবেশনা

শহীদ নাইমা সুলতানার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন ডা. শফিকুর রহমান

‘সংবিধান সংস্কারের বদলে সংশোধনী এনে জাতিকে বিভ্রান্ত করছে বিএনপি’

জ্বালানি তেল বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ বন্ধের দাবি জামায়াতের

বগুড়ায় সড়ক জোন উদ্বোধন ও পার্ক উন্নয়নে ভিত্তিপ্রস্তর

নবীন শিক্ষার্থীদের নিয়ে জাবির আল বেরুনী হলে ছাত্রশিবিরের সামষ্টিক ভোজ

পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতিতে স্বতন্ত্র বান্দরবান

জাবি শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বে অধ্যাপক ড. এমরান জাহান

গোবিপ্রবিতে সাবেক ছাত্র আন্দোলন নেতার ওপর হামলার অভিযোগ

১০

নতুন জ্বালানি নীতিমালা নিয়ে জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন

১১

রাজধানীর চকবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬০ বছরের ব্যক্তির মৃত্যু

১২

তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক গুরুতর আহত

১৩

চরভদ্রাসনকে অপরাধমুক্ত করার ঘোষণা ওসি সফর আলীর

১৪

ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীকে ধারালো অস্ত্রে জখমের অভিযোগ, স্ত্রী আটক

১৫

ফরিদপুরে আবার বাড়ছে হামের উপসর্গ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪০ শিশু

১৬

শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা

১৭

কুষ্টিয়ার দৌলতপুরে টাপেন্টাডলের বড় চালানসহ আটক-১

১৮

‘জুলাই এখনো শেষ হয়নি’ প্রদর্শনীতে নাহিদ ইসলাম: রাষ্ট্র সংস্কারের লড়াই চালিয়ে যেতে হবে

১৯

ধুনটে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

২০