রেজাউল ইসলাম মাসুদ, রংপুর ব্যুরো চিফ
১০ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে ফিড নিয়ে অভিযোগ, ৮২ বস্তা জব্দ; জরিমানা ৩০ হাজার

Share this news with

ঠাকুরগাঁও সদর উপজেলার দক্ষিণ সালান্দরে মুরগির ফিডের মান নিয়ে খামারিদের অভিযোগের পর অভিযান চালিয়ে ৮২ বস্তা ফিড জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় ট্রাস্ট কনট্রাক ফার্মের ঠাকুরগাঁও শাখার ব্যবস্থাপক মো. জসিম উদ্দিনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

রোববার (৯ আগস্ট) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) মো. আশাদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

খামারিদের অভিযোগ, ওই ফিড খাওয়ানোর পর মুরগির স্বাভাবিক ওজন বাড়েনি, অসুস্থ হয়ে পড়েছে এবং অনেক মুরগি মারা গেছে। এতে প্রায় ৩২ জন খামারি ৩০ থেকে ৪০ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেন তারা।

শিবগঞ্জ এলাকার খামারি আলী ইমরান বলেন, ৩২ দিনেও মুরগির আশানুরূপ ওজন না বাড়ায় তার প্রায় ৮৫ হাজার টাকা লোকসান হয়েছে। বেগুনবাড়ী রাজাপুকুর বাজারের খামারি মো. আলী হোসেন জানান, তার প্রায় ৮০০ মুরগি মারা গেছে, এতে প্রায় পাঁচ লাখ টাকা ক্ষতি হয়েছে। নতুন উদ্যোক্তা রফিক রাজা জানান, ফিড খাওয়ানোর পর মুরগি অসুস্থ হয়ে মারা যাওয়ায় তার প্রায় তিন লাখ টাকা ক্ষতি হয়েছে।

সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সাইদুর রহমান জানান, অভিযানের সময় প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স, প্রয়োজনীয় কাগজপত্র এবং ফিডের উৎপাদন ও মেয়াদসংক্রান্ত নথি যথাযথভাবে উপস্থাপন করা যায়নি। জব্দ করা ফিডের নমুনা পরীক্ষার জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) মো. আশাদুল হক বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮২ বস্তা ফিড জব্দ করা হয়েছে। ফিডগুলো প্রাণিসম্পদ কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে এবং নমুনা পরীক্ষার জন্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত খামারিরা ক্ষতিপূরণ চাইলে আইনগতভাবে আদালতের শরণাপন্ন হতে পারেন।

খামারিরা বলেন, শুধু জরিমানা করলেই বিষয়টির সমাধান হবে না। ফিডের মান নিয়ে সুষ্ঠু তদন্ত করে ক্ষতিগ্রস্ত খামারিদের ক্ষতির পরিমাণ নির্ধারণ ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে যাতে নিম্নমানের ফিড বাজারজাত করা না হয়, সে বিষয়ে কঠোর নজরদারির দাবি জানান তারা।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির অভিযোগে দৌলতপুরে যুবক আটক

কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ তারেক রহমানের

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

হাতিয়ায় মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

১০

কবর থেকে মরদেহ তুলে দরবারে প্রতিস্থাপন, ফিলিপনগরে উত্তেজনা

১১

বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের

১২

গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা নিয়ে নাগরিক ফোরামের আলোচনা সভা

১৩

পিআইবির মহাপরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

১৪

গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ৫% বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন

১৫

৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা প্রতিনিধি সম্মেলন

১৬

মর্যাদা, অধিকার ও ন্যায্য হিস্যা নিশ্চিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বিলসের সম্মেলন

১৭

বিএমইউতে ICU-1 উদ্বোধন ও ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণের সনদ প্রদান

১৮

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের র‍্যালি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি

১৯

এম. আলম মুরাদের ওপর হামলার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

২০