সর্বশেষ
||জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি শব্দ ও অক্ষরকে আমরা ধারণ করি : স্বরাষ্ট্রমন্ত্রী||দৌলতপুরে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মূল্যায়ন ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত||নোয়াখালীতে প্রস্তাবিত মুছাপুর রেগুলেটর নিমার্ণ প্রকল্প পরিদর্শনে দুই মন্ত্রী||নাভারণের এক’শ বছরের ঐতিহ্যবাহী পশুহাট চালুর প্রস্তুতি||কিশোরগঞ্জে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল||যমুনা নদীতে জেলের বড়শিতে ধরা পড়ল ১০৫ কেজির বাঘাইড়, দাম কত!||ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে জেলহাজতে নারীসহ ২||ধুনটে ভয়াবহ অগ্নিকাণ্ড: বিদেশ ফেরত জামাতার টাকাসহ পুড়ে ছাই জাবেদ মোল্লার স্বপ্ন||নারীপ্রধান পরিবারে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন আজ — ভাতা পাবেন ৩৭,৫৬৭ পরিবার||নারীর রাজনৈতিক অধিকার নিয়ে “ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারীর অংশগ্রহণ: প্রত্যাশা ও প্রাপ্তি”
PressDesk BD
৪ মার্চ ২০২৬, ৮:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঝুঁকির মধ্যে বিচারকার্য: দৌলতপুরে জরাজীর্ণ ভবনে চলছে সিনিয়র সহকারী জজ আদালত

ঝুঁকির মধ্যে বিচারকার্য: দৌলতপুরে জরাজীর্ণ ভবনে চলছে সিনিয়র সহকারী জজ আদালত
ঝুঁকির মধ্যে বিচারকার্য: দৌলতপুরে জরাজীর্ণ ভবনে চলছে সিনিয়র সহকারী জজ আদালত

তানভীর আজাদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে সিনিয়র সহকারী জজ আদালতের কার্যক্রম চলছে একটি ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ ভবনে। প্রায় চার দশক আগে নির্মিত এ ভবনটির অবস্থা এতটাই নাজুক হয়ে পড়েছে যে প্রতিদিন আতঙ্ক নিয়ে আদালতে আসছেন বিচারপ্রার্থী, আইনজীবী ও সংশ্লিষ্ট কর্মচারীরা।

 

১৯৮৩ সালে নির্মিত ভবনটি ২০১৩ সালে দৌলতপুর উপজেলা চত্বরে স্থানান্তরের পর থেকে বড় কোনো সংস্কার হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে ভবনের ছাদ ও দেয়ালের পলেস্তারা খসে পড়ছে। প্রবেশদ্বারের উপরের অংশ বিশেষভাবে ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

আদালতের এজলাস কক্ষ ও অন্যান্য দপ্তরের ছাদে ফাটল ধরেছে। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি চুঁইয়ে পড়ে গুরুত্বপূর্ণ মামলার নথি, রেজিস্টার ও সরকারি কাগজপত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। নষ্ট হচ্ছে কম্পিউটার, বৈদ্যুতিক সরঞ্জাম ও আসবাবপত্র। ভবনের ভেতরে পোকামাকড়ের উপদ্রব এবং পুরোনো বৈদ্যুতিক সংযোগ পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

 

সেবাগ্রহীতাদের জন্য পর্যাপ্ত বসার জায়গা নেই। নেই কোনো পাবলিক টয়লেটও। নারী, বৃদ্ধ ও দূরদূরান্ত থেকে আসা মানুষদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। ছোট কক্ষ ও সংরক্ষণ সংকটের কারণে নতুন মামলার ফাইল রাখাও কঠিন হয়ে পড়েছে।

 

আইনজীবীদের জন্য আলাদা কোনো কক্ষ নেই। বাধ্য হয়ে বারান্দায় টেবিল বসিয়ে কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। বর্ষায় ফাইল ভিজে যাওয়ার ঘটনাও ঘটছে নিয়মিত।

 

আদালত সূত্রে জানা গেছে, ভবন সংস্কারের জন্য জেলা নির্বাহী প্রকৌশলীর কাছে একাধিকবার লিখিত আবেদন করা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ২০২৪ সালের ৮ মে প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী সিসিটিভি স্থাপন ও প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে আবেদন পাঠানো হলেও সেটিও বাস্তবায়িত হয়নি।

 

আইনজীবী অ্যাডভোকেট শামসুল হক খান বলেন, দীর্ঘদিন ধরে ঝুঁকির মধ্যে বিচারিক কার্যক্রম চালাতে হচ্ছে। দ্রুত সংস্কার না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।

 

সেরেস্তাদার মো. সাইফুল ইসলাম জানান, প্রায়ই ছাদের পলেস্তারা খসে পড়ে এবং বর্ষায় গুরুত্বপূর্ণ ফাইল ভিজে যায়। কক্ষ সংকটের কারণে নথি সংরক্ষণেও সমস্যা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

 

বিচারপ্রার্থী ও সংশ্লিষ্টদের দাবি, অনতিবিলম্বে ভবনটি সংস্কার অথবা নতুন ভবন নির্মাণ করে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হোক। অন্যথায় যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

মন্তব্য করুন

2 responses to “ঝুঁকির মধ্যে বিচারকার্য: দৌলতপুরে জরাজীর্ণ ভবনে চলছে সিনিয়র সহকারী জজ আদালত”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি শব্দ ও অক্ষরকে আমরা ধারণ করি : স্বরাষ্ট্রমন্ত্রী

দৌলতপুরে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মূল্যায়ন ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালীতে প্রস্তাবিত মুছাপুর রেগুলেটর নিমার্ণ প্রকল্প পরিদর্শনে দুই মন্ত্রী

নাভারণের এক’শ বছরের ঐতিহ্যবাহী পশুহাট চালুর প্রস্তুতি

কিশোরগঞ্জে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

যমুনা নদীতে জেলের বড়শিতে ধরা পড়ল ১০৫ কেজির বাঘাইড়, দাম কত!

ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে জেলহাজতে নারীসহ ২

ধুনটে ভয়াবহ অগ্নিকাণ্ড: বিদেশ ফেরত জামাতার টাকাসহ পুড়ে ছাই জাবেদ মোল্লার স্বপ্ন

নারীপ্রধান পরিবারে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন আজ — ভাতা পাবেন ৩৭,৫৬৭ পরিবার

নারীর রাজনৈতিক অধিকার নিয়ে “ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারীর অংশগ্রহণ: প্রত্যাশা ও প্রাপ্তি”

১০

নাটক ও সামাজিক মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের বিরুদ্ধে নেতিবাচক বার্তার প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা, জড়িত যুবকের পরিচয় সনাক্ত

১২

কুষ্টিয়া-১: এমপি বাচ্চু মোল্লার ব্যক্তিগত সহকারী হলেন যুবদল নেতা মাহবুবুর রহমান

১৩

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাকে গাঁজা পরিবহনে আটক ২

১৪

জুলাই সনদ বাস্তবায়নসহ ৪ দফা দাবি নিয়ে সচিবালয়ে গেল “লং মার্চ টু জুলাই সনদ” এর প্রতিনিধি দল

১৫

জাবিসাসের সভাপতি মাহ্ আলম, সাধারণ সম্পাদক রাজিব রায়হান

১৬

দুর্গাপুরে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল

১৭

ইরানের ড্রোন হামলায় নিহত সালেহ আহমদের জানাযা মৌলভীবাজারে সম্পন্ন

১৮

হাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু ১ এপ্রিল

১৯

কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও ৯ ভরি স্বর্ণালঙ্কার লুট

২০