ঢামেক প্রতিনিধি
৪ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে বিএসএফের ছোড়া গুলিতে যুবক আহত, উন্নত চিকিৎসার জন্য ঢামেকে ভর্তি

Share this news with

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামপুর গ্রামে বিএসএফের ছোড়া গুলিতে মো. রুবেল মিয়া (৩০) নামে এক যুবক আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৮টা ৩৫ মিনিটে তাকে ঢামেক হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

আহত রুবেল মিয়ার পিতা মজিবুর খান। তাদের বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শ্যামপুর মাঠপাড়া গ্রামে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

স্বজনদের বরাত দিয়ে জানা যায়, সোমবার (৩ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে নিজ বাড়ির আঙিনায় দাঁড়িয়ে থাকা অবস্থায় সীমান্ত এলাকা থেকে আসা গুলিতে তিনি আহত হন। অভিযোগ করা হয়, গুলিটি বিএসএফের ছোড়া। এতে তার বাম পাশের বুকের নিচে একটি গুলি বিদ্ধ হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঢামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, রুবেল মিয়া বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির অভিযোগে দৌলতপুরে যুবক আটক

কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ তারেক রহমানের

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

হাতিয়ায় মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

১০

কবর থেকে মরদেহ তুলে দরবারে প্রতিস্থাপন, ফিলিপনগরে উত্তেজনা

১১

বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের

১২

গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা নিয়ে নাগরিক ফোরামের আলোচনা সভা

১৩

পিআইবির মহাপরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

১৪

গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ৫% বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন

১৫

৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা প্রতিনিধি সম্মেলন

১৬

মর্যাদা, অধিকার ও ন্যায্য হিস্যা নিশ্চিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বিলসের সম্মেলন

১৭

বিএমইউতে ICU-1 উদ্বোধন ও ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণের সনদ প্রদান

১৮

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের র‍্যালি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি

১৯

এম. আলম মুরাদের ওপর হামলার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

২০