নিজস্ব প্রতিবেদক
৭ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘জুলাই এখনো শেষ হয়নি’ প্রদর্শনীতে নাহিদ ইসলাম: রাষ্ট্র সংস্কারের লড়াই চালিয়ে যেতে হবে

Share this news with

রাজধানীর মিন্টো রোডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে আয়োজিত ‘জুলাই এখনো শেষ হয়নি’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনী পরিদর্শন করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি।

শুক্রবার (৭ আগস্ট) জুমার পর তিনি প্রদর্শনীটি পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলটির নেতারা এনসিপির নেতাদের অভ্যর্থনা জানান।

প্রদর্শনী পরিদর্শনের সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ডা. মাহমুদা আলম মিতু এমপিসহ দুই দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি। স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদী শক্তি জুলাইয়ের অর্জনকে নস্যাৎ করতে নানা ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, রাষ্ট্র সংস্কার এবং গণভোটে ‘হ্যাঁ’ পক্ষের গণরায় বাস্তবায়নের যে প্রত্যাশা জুলাই আন্দোলনের মধ্য দিয়ে তৈরি হয়েছিল, তা এখনো বাস্তবায়িত হয়নি। রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনের জন্য রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন চালিয়ে যেতে হবে।

বর্তমান সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার গণভোটের রায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ করছে। তার দাবি, স্থানীয় সরকারসহ রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থার পরিবর্তে দলীয় প্রভাব বিস্তারের প্রবণতা দেখা যাচ্ছে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে যুক্ত সমন্বয়কদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। বিভিন্ন কর্মসূচি পালনের ক্ষেত্রেও বাধা দেওয়ার অভিযোগ রয়েছে।

পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে অবস্থান প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, তাকে দেশে ফিরিয়ে আনতে সরকার কার্যকর কূটনৈতিক উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে। এ বিষয়ে শুধু বিবৃতি দিয়ে দায়িত্ব শেষ করার চেষ্টা না করে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

তিনি বলেন, বর্তমান সরকার জনগণের আস্থা ও ক্ষমতায় থাকার নৈতিক ভিত্তি হারিয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচিত ছাত্রসংসদের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠছে। প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিদের নিরপেক্ষ ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে।

নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হলে ভবিষ্যতে যেকোনো সরকারই স্বৈরাচারী হয়ে ওঠার সুযোগ পাবে। এ কারণে জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অন্যদিকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে এই স্থিরচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ মুহূর্ত ও গণঅভ্যুত্থানের স্মৃতি তুলে ধরা হচ্ছে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা বাস্তবায়নের সংগ্রাম অব্যাহত রাখতে হবে। কোনো ধরনের ষড়যন্ত্র কিংবা আধিপত্যবাদী তৎপরতা যেন এই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাইয়ের প্রত্যাশিত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সামনে যে পথ রয়েছে, সেখানে দৃঢ়তার সঙ্গে এগিয়ে যেতে হবে। এ সংগ্রামে সফল হতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে জাতীয় বিপ্লবী সংসদের সংবাদ সম্মেলন

রুহুল কবির রিজভীকে বগুড়া জেলা বিএনপির শুভেচ্ছা

পুলিশের বাধা অতিক্রম করে আদালত চত্বরে সাংবাদিকদের বিক্ষোভ

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে পুকুরে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

মিড ডে মিলের খাবার দুধ খেয়ে অসুস্থ ৩৪ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

ধুনটে ককটেল বিস্ফোরণ মামলায় আ.লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

সাইবার সুরক্ষা আইন ২০২৬ নিয়ে জাতীয় প্রেস ক্লাবে জামায়াতের সেমিনার

জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা

১০

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

জাবিতে যাত্রা শুরু করল ব্যান্ড সংগীতের নতুন প্ল্যাটফর্ম ‘জেইউ ব্যান্ড সোসাইটি’

১২

লাংলোক ঝর্ণায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি

১৩

রাজশাহীতে অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদন, বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১৪

অনিয়মের অভিযোগে বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশলে দুদকের অভিযান

১৫

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির দায়িত্ব হস্তান্তর

১৬

বিএমএসআরআইয়ের জটিলতা নিরসনে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

১৭

আদমদীঘি প্রেসক্লাব কমিটি গঠন – সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

১৮

যাত্রাবাড়ীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ

১৯

৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা

২০