সর্বশেষ
||ভুল ইনজেকশনে শিশুর মৃত্যুর অভিযোগ, বাঁশখালী হাসপাতালে বিক্ষুব্ধ জনতা||‎মাটিরাঙ্গায় নারিকেলগাছ পড়ে গৃহিণীর মৃত্যু||মেহেদী হত্যার বিচার দাবিতে উত্তাল রামগঞ্জ||পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে উপজাতীয় পূর্ণমন্ত্রী নিয়োগের দাবিতে বান্দরবানে মানববন্ধন||বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটপ চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা||রেজিস্ট্রি ছাড়াই টাকার বিনিময়ে নকল কাবিননামা, কাজীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ||আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব গ্রেপ্তার||আদমদীঘিতে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার||ডা. জোবাইদা রহমানের জন্মদিনে বগুড়ার সান্তাহারে ছাত্রদলের বৃক্ষরোপণ ও চারা বিতরণ||‘বর্ণিল জীবন ও সংস্কৃতির মেলবন্ধন’— প্রতিপাদ্যে ফুলছড়ায় “হারমোনি ফেস্টিভ্যাল” এর শেষ দিন

জাবি গ্রন্থাগারের কর্মকর্তার বিরুদ্ধে জাল সনদে চাকরি নেওয়ার অভিযোগ, কাল বসবেন আরেক পদের ভাইভায়

Share this news with

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের উর্ধ্বতন সহকারী গাজী মিরাজুল ইসলামের বিরুদ্ধে জাল শিক্ষাগত সনদ ব্যবহার করে চাকরি নেওয়া এবং পরবর্তীতে পদোন্নতি লাভের অভিযোগ উঠেছে। একই সাথে আগামীকাল প্রশাসনিক কর্মকর্তার ভাইভায় বসবেন তিনি।

অভিযোগ অনুযায়ী, মিরাজুল ইসলাম সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির ও প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক বদিয়ার রহমানের মাধ্যমে গোপালগঞ্জের প্রভাব খাটিয়ে  গ্রন্থাগারের নিম্নমান সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট পদে চাকরি নেন। বর্তমানে পদোন্নতি পেয়ে তিনি উর্ধ্বতন সহকারী পদে কর্মরত রয়েছেন। কিন্তু তিনি প্রকৃত শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসেবে আজ পর্যন্ত মূল সনদপত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দিতে পারেননি।

মিরাজুল ইসলামের শিক্ষাগত সনদপত্র পর্যালোচনায় দেখা যায়, তিনি ১৯৯২ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ১৯৯৩ সালে উত্তীর্ণ হওয়ার সনদ গ্রহণ করেন। কিন্তু এইচ.এস.সি পরীক্ষা পাশ করার আগেই ঢাকার নামকরা সিটি কলেজ ও আইডিয়াল কলেজে ১৯৯১-৯২ শিক্ষাবর্ষে বি.কম (পাস) শ্রেণিতে ভর্তি হয়। এছাড়া দুই বছরের বি.কম (পাস) কোর্স মাত্র এক বছরে সম্পন্ন করে ১৯৯৪ সালে সনদ নেওয়ার বিষয়টিও সন্দেহজনক। (প্রতিবেদকের হাতে জাল সনদগুলোর তথ্য-প্রমাণ রয়েছে)।

এছাড়াও অভিযোগ রয়েছে, তিনি কম্পিউটার টাইপিষ্ট পদে চাকরি নিলেও কম্পিউটারে সম্পর্কে কিছু  জানেনা এবং শেখার আগ্রহ করে না।

এ বিষয়ে অভিযুক্ত গাজী মিরাজুল ইসলাম  বলেন, “এগুলো বোর্ড ভুল করেছে, আমি এখন আবার ঠিক করে নিয়ে এসেছি।”

যদি বোর্ড ভুল করে থাকে তাহলেও তো আপনি ভুল ট্রানক্রিপ্ট ও সার্টিফিকেট দিয়েই চাকরি নিয়েছেন। একটা ফরমাল চাকরি ক্ষেত্রে দুইটা সার্টিফিকেটেই ভুল থাকা সত্বেও বিষয়টি আপনার চোখে পড়েনি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “দুইটাই বোর্ড ভুল করেছে এবং আমিও খেয়াল করি নাই।”

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম বলেন, মিরাজুল ইসলামের বিরুদ্ধে করা সনদ জালিয়াতির কোনো অভিযোগ এখনো আসেনি। অভিযোগ আসলে প্রমাণ সাপেক্ষে অবশ্যই তদন্ত করা হবে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুল ইনজেকশনে শিশুর মৃত্যুর অভিযোগ, বাঁশখালী হাসপাতালে বিক্ষুব্ধ জনতা

‎মাটিরাঙ্গায় নারিকেলগাছ পড়ে গৃহিণীর মৃত্যু

মেহেদী হত্যার বিচার দাবিতে উত্তাল রামগঞ্জ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে উপজাতীয় পূর্ণমন্ত্রী নিয়োগের দাবিতে বান্দরবানে মানববন্ধন

বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটপ চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা

রেজিস্ট্রি ছাড়াই টাকার বিনিময়ে নকল কাবিননামা, কাজীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব গ্রেপ্তার

আদমদীঘিতে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার

ডা. জোবাইদা রহমানের জন্মদিনে বগুড়ার সান্তাহারে ছাত্রদলের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

‘বর্ণিল জীবন ও সংস্কৃতির মেলবন্ধন’— প্রতিপাদ্যে ফুলছড়ায় “হারমোনি ফেস্টিভ্যাল” এর শেষ দিন

১০

দোয়ারাবাজারে কবরস্থানের সেই ‘আস্তানা ঘরে’ ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অস্ত্র উদ্ধার

১১

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও হলগুলোতে জেনারেটর স্থাপনের দাবিতে ববি উপাচার্যকে ছাত্রদলের স্মারকলিপি

১২

বরগুনায় এবার ১লক্ষ ১৮ হাজার শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

১৩

হোসেনপুরে বাড়ছে মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম

১৪

জাবি গ্রন্থাগারের কর্মকর্তার বিরুদ্ধে জাল সনদে চাকরি নেওয়ার অভিযোগ, কাল বসবেন আরেক পদের ভাইভায়

১৫

মালয়েশিয়া ও চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

ব্যারিস্টার কায়সার কামালের ‘আদিবাসী’ শব্দ ব্যবহারের প্রতিবাদে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিল পিসিসিপি

১৭

জাবিতে বান্ধবী নিয়ে গেস্টরুমে, অন্য শিক্ষার্থীদের বের করার অভিযোগ

১৮

রাঙ্গামাটিতে মানববন্ধন-স্মারকলিপি: দীপেন দেওয়ানকে ফের মন্ত্রী করার আহ্বান

১৯

জুড়ীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ

২০