আরাফাত হোসাইন, জাবি প্রতিনিধি
৩০ মার্চ ২০২৬, ৯:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাকসুর তৎপরতায় জাবির ফুটপাত ও সড়ক উন্নয়ন কাজ শুরু হচ্ছে এপ্রিলে

—আরাফাত হোসাইনের ধারণকৃত ছবি, জাবি প্রতিনিধি (প্রেস ডেস্ক বিডি)।

Share this news with

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) তৎপরতায় ক্যাম্পাসে দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে ফুটপাত, সাইকেল লেন ও সড়ক উন্নয়ন কাজের উদ্যোগ নেওয়া হয়েছে। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই এই উন্নয়ন কার্যক্রমের প্রথম ধাপ শুরু হতে যাচ্ছে।

সোমবার (৩০ মার্চ) জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন ।

মাজহারুল ইসলাম বলেন, ক্যাম্পাসে ফুটপাথ নির্মাণের কাজ মূল সড়ক, কামালউদ্দিন হল সড়ক এবং বটতলা থেকে রফিক-জব্বার হল পর্যন্ত কিছু সরু সড়ক ব্যতীত প্রায় সব গুরুত্বপূর্ণ সড়কে বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, আমরা বিশেষভাবে খেয়াল রাখছি যেন সড়ক সম্প্রসারণের সময় কোনো গাছ কাটতে না হয়। গাছ অক্ষত রেখেই কীভাবে রাস্তার পরিসর বাড়ানো যায়, সে বিষয়টি বিবেচনায় নিয়েই কাজ চলবে।খুব শিঘ্রই টেন্ডার আহ্বান করে নির্ধারিত সময়সীমার মধ্যেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করার পর কাজ শুরু হবে।শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে জাকসু একাধিক বৈঠকের মাধ্যমে প্রকল্পের নকশা ও বাস্তবায়ন পরিকল্পনা চূড়ান্ত করেছে।

বাজেটের বিষয়ে মাজহারুল ইসলাম বলেন, ২০১৮ সালে প্রাথমিকভাবে প্রকল্পটির জন্য বিশ্ববিদ্যালয়ের বাজেট প্রায় সাড়ে ২৫ কোটি টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে পরবর্তীতে নকশাগত পরিবর্তনের কারণে এবং বর্তমান বাজার মূল্য অনুযায়ী প্রকল্প ব্যয় প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পাওয়ায় প্রকল্পটি পূর্বের বরাদ্দের মধ্যেই বাস্তবায়নের লক্ষ্যে কিছু সড়কের কাজ সীমিত এবং কোথাও কোথাও সম্প্রসারণ পরিকল্পনা আংশিক কমানো হয়েছে।”

এছাড়াও তিনি জানান, জাকসুর তৎপরতায় মেডিকেলে এন্টিবায়োটিক, ভ্যাকসিন সহ প্রয়োজনীয় ঔষধ সরবরাহ, ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে উচ্চক্ষমতাসম্পন্ন ইন্টারনেট সংযোগ স্থাপন, পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান, অটোমেশন, বাসে জিপিএস ট্র্যাকিং এ্যাপ, ওয়েস্ট ম্যানেজমেন্ট সহ কল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।

  • সম্পাদক ও প্রকাশক  - PRESSDESK BD
    ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    ০১৭৪৬-৭৪৫১২৫
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা

১

ভেন্যু নিয়ে জটিলতা, ৩১ অক্টোবর কুষ্টিয়ায় সমাবেশ সফল করার ঘোষণা জামায়াতের

২

সদরঘাটের ১২ নম্বর গ্যাংওয়ের নিচে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

৩

কুবি শিক্ষার্থী ফারজানার মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে কুবি উপাচার্যকে স্মারকলিপি

৪

২৮ অক্টোবরকে ফ্যাসিবাদের সূচনাবিন্দু বললেন জামায়াত আমীর

৫

বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

৬

উলিপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

৭

কুড়িগ্রামে সালিশের পরদিন নারীর রহস্যজনক মৃত্যু: বিএনপি নেতাদের বিরুদ্ধে অর্থ নিয়ে আসামি ছাড়ার অভিযোগ

৮

আদমদীঘিতে ইউএনও-এসিল্যান্ডের সহযোগিতায় ৪০টি পরিবার ফিরে পেল চলাচলের রাস্তা

৯

কুড়িগ্রামে বেপরোয়া বাসের ধাক্কায় ৬ বছরের শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

১০

মুক্তিযোদ্ধার দাফনে বাধার অভিযোগ, জাবিতে সাঈদীর কুশপুত্তলিকা দাহ

১১

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ হেডকোয়ার্টার্স

১২

সান্তাহারে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৩

কুড়িগ্রাম সদর হাসপাতালে NCP-এর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

১৪

ধুনটে কর্মঘণ্টায় সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিষিদ্ধ

১৫

সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, লুট স্বর্ণ-নগদ টাকা

১৬

বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করার দাবি

১৭

বগুড়ায় ৪৫ দিনের নবজাতককে কোলে নিয়ে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৮

সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণে নতুন নিয়ম, দৈনিক ৩৫০০ জনের অনুমতি

১৯

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ২৯ অক্টোবর

২০