সাব্বির আহমেদ, জাবি সংবাদদাতা
১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাকসুর উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য কম্পিউটার উপহার

Share this news with

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য একটি কম্পিউটার ও প্রয়োজনীয় সরঞ্জাম উপহার দেওয়া হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টায় জাকসু ভবনে ইনক্লুসিভ জাহাঙ্গীরনগরের নেতৃবৃন্দের কাছে কম্পিউটারটি হস্তান্তর করা হয়। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও পড়াশোনায় সহযোগিতার জন্য এটি ব্যবহার করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ইনক্লুসিভ জাহাঙ্গীরনগরের সভাপতি সুমাইয়া আক্তার (হিয়া) বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। তাঁদের প্রয়োজন ও সমস্যাগুলোকে আলাদা কোনো বিষয় হিসেবে না দেখে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষাব্যবস্থার অংশ হিসেবে বিবেচনা করা উচিত। জাকসুর আজকের এই উপহার বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজে আসবে।

জাকসুর এজিএস ফেরদৌস আল হাসান বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য জাকসু শুরু থেকেই কাজ করার চেষ্টা করেছে। তাঁদের পড়াশোনা ও জীবনযাত্রা সহজ করতে বিভিন্ন সুযোগ-সুবিধা ও অবকাঠামোগত উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সব সমস্যার সমাধান একসঙ্গে করা সম্ভব না হলেও সীমাবদ্ধতাগুলো অতিক্রম করে শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করেছি।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সেবার মান উন্নয়নেও আমরা শুরু থেকেই কাজ করেছি। এরই ধারাবাহিকতায় মেডিকেল সেন্টারে নতুন সুবিধা যুক্ত হয়েছে, জরুরি বিভাগে ছয়টি বেড স্থাপন ও বিভিন্ন কক্ষে এসির ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ওষুধসহ বিভিন্ন অনিয়মের বিষয়ও আমরা সামনে আনার চেষ্টা করেছি।’

কম্পিউটার হস্তান্তরের বিষয়ে ফেরদৌস আল হাসান বলেন, জাকসুর মেয়াদের শেষ সময়ে এটি আমাদের ছোট্ট একটি উদ্যোগ। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ব্যবহারের জন্য একটি কম্পিউটার সেটআপ করে দেওয়া হয়েছে। বিশেষ করে দৃষ্টিসংক্রান্ত সমস্যার কথা বিবেচনায় রেখে ভালো মানের মনিটর দেওয়ার চেষ্টা করেছি। জাকসুর মেয়াদ শেষ হলেও একজন শিক্ষার্থী হিসেবে তাঁদের পাশে থাকার চেষ্টা করব।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভি ইউলুপ থেকে পরপর দুই ককটেল বিস্ফোরণ, প্রাইভেটকারের রং ক্ষতিগ্রস্ত

জাকসুর উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য কম্পিউটার উপহার

কাফরুল থানার সামনে জব্দ বাসে অগ্নিসংযোগ

সদরপুরে কালাচ সাপকে দাঁড়াশ ভেবে ধরতে গিয়ে দংশনে মৃত্যু

গড়াইয়ের বুকে ছুটল নৌকা, উৎসবে মাতল কুষ্টিয়াবাসী

সুনীল অর্থনীতিতে বিএমইউ শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকার প্রত্যাশা শিক্ষামন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে ৫ মিনিট সাক্ষাতের চ্যালেঞ্জ বিএনপি নেতার

কুবিতে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের দাবি ছাত্রদলের

অপরাধ নিয়ন্ত্রণে শেরপুর থানা পুলিশের কঠোর অবস্থান

নোবিপ্রবিতে অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি, শোকজ দুই শিক্ষককে

১০

বান্দরবানে ৫% কোটা পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের মিছিল-সমাবেশ

১১

সাভারে এসআই আলতাফ হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

১২

ঢাবি ক্যাম্পাসে ২০০ ডাস্টবিন স্থাপনের উদ্যোগ, উপাচার্যের সঙ্গে ছাত্রদলের বৈঠক

১৩

বান্দরবানে ২৪৪ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

১৪

ডাকসুর এক বছরের কার্যক্রমের বিবরণ উপস্থাপন

১৫

বগুড়ায় ডিবির অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

১৬

বগুড়ায় ন্যাশনাল ডক্টরস ফোরামের কমিটি পুনর্গঠন, সভাপতি সলিমুল্লাহ ও সম্পাদক মামুন

১৭

দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, আটক তিন

১৮

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই পানি উৎপাদন, প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন নিয়ে মিরপুরে যুবদলের বিক্ষোভ

২০