সাব্বির আহমেদ, জাবি সংবাদদাতা
২০ জুলাই ২০২৬, ৬:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাকসুর উদ্যোগে জাবিতে দ্বিতীয় ধাপে আইইএলটিএস কোর্সে অংশ নিচ্ছেন ৩০০ শিক্ষার্থী

Share this news with

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) উদ্যোগে দ্বিতীয় ধাপে ৩০০-এর বেশি শিক্ষার্থীকে নিয়ে আইইএলটিএস (IELTS) প্রস্তুতি কোর্স শুরু হচ্ছে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (২০ জুলাই) রাত ১০টায় ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম জুম (Zoom)-এ কোর্সটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাকসুর কার্যকরী সদস্য মো. আবু তালহা।

কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “দ্বিতীয় ধাপের আইইএলটিএস কোর্সে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে জাকসুর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি, এই কোর্স তাদের ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি এবং উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ ও চাহিদার পরিপ্রেক্ষিতে দ্বিতীয় ধাপে ৩০০-এর বেশি শিক্ষার্থীকে নিয়ে কোর্সটি পরিচালনা করা হচ্ছে। এ কোর্সে আইইএলটিএস পরীক্ষার চারটি গুরুত্বপূর্ণ দক্ষতা—লিসেনিং, রিডিং, রাইটিং ও স্পিকিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

আবু তালহা জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা ও বৈশ্বিক প্রতিযোগিতার জন্য আরও দক্ষ করে তুলতে জাকসু ও এডুমেক্স কনসালটেন্সির যৌথ সহযোগিতায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ ধরনের দক্ষতাভিত্তিক কার্যক্রমের মাধ্যমে ভবিষ্যতেও শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও পেশাগত প্রস্তুতিতে সহায়তা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন

শিক্ষার্থী সংকটে মুড়িয়াহাট উচ্চ বিদ্যালয়

সান্তাহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে নিষিদ্ধ আ.লীগ নির্বাচনের সুযোগ পাবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এএসআইসহ দুজন কারাগারে

কুড়িগ্রামে বাকপ্রতিবন্ধী দম্পতির ঘরে একসঙ্গে ৩ পুত্রসন্তান, চিকিৎসায় হিমশিম

প্রাণী ও প্রকৃতির সুরক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

র‍্যাব বিলুপ্ত, সংসদে এসআরবি আইন অনুমোদন

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা করের রিট খারিজ হাইকোর্টে

একটি সহানুভূতির কথাই বাঁচাতে পারে জীবন: নোবিপ্রবিতে আত্মহত্যা প্রতিরোধ দিবসের র‍্যালি

১০

স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক নেই, একক প্রার্থী চায় বিএনপি

১১

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

বগুড়াতে হিজড়া সম্প্রদায়কে ঘিরে চাঁদাবাজির অভিযোগ ও জনভোগান্তি: বাস্তবতা, আইন ও করণীয়

১৩

নারীকে বাদ দিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির হিসাব কতটা বাস্তব?

১৪

কুবি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় টানা তিনবার চ্যাম্পিয়ন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ

১৫

ডাকসুর উদ্যোগে কবি ফররুখ, আবরার ফাহাদসহ বিভিন্ন বিষয় নিয়ে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

১৬

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে ঢাকায় বিপিএর মানববন্ধন ও সচেতনতামূলক পদযাত্রা

১৭

ঢাবিতে প্রথমবারের মতো চালু হচ্ছে শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

১৮

ভূরুঙ্গামারীতে অধিক দামে সার বিক্রির চেষ্টা: মোবাইল কোর্টে জরিমানা, প্রশাসন ও নেতৃবৃন্দের সময়োপযোগী পদক্ষেপে স্বস্তি

১৯

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে ঢাবিতে ‘আলো জ্বালাই, জীবন বাঁচাই’ কর্মসূচি

২০