সর্বশেষ
||চট্টগ্রাম জেলা পুলিশের অনন্য সাফল্য: উদ্ধার হওয়া ১০১টি মোবাইল প্রকৃত মালিকদের হস্তান্তর||নিষেধাজ্ঞা শেষে চাঙ্গা কক্সবাজার ফিশারিঘাট: ট্রলারভর্তি রুপালি ইলিশ, চড়া দামেই কিনছেন ক্রেতারা||খাল পুনরুদ্ধার ছাড়া চট্টগ্রামকে জলাবদ্ধতামুক্ত করা সম্ভব নয়: মেয়র ডা. শাহাদাত||বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলায় মনির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড||উচ্ছেদ অভিযানের পরও থামছে না প্যারাবন নিধন, সংকটে মহেশখালীর উপকূলীয় পরিবেশ||এলডিসি গ্রাজুয়েশন ২০২৬ : নতুন অর্থনৈতিক বাস্তবতার জন্য কি প্রস্তুত বাংলাদেশ?||রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মুটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত||ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন||জনস্বার্থে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা||সন্ধ্যার পর থেকেই বিদ্যুৎ নেই, চরম ভোগান্তিতে এলাকাবাসী

ছয় দফা মেধাতালিকার পরও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফাঁকা ১১০ আসন

Share this news with

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য ছয় দফা মেধাতালিকা প্রকাশের পরও বিভিন্ন বিভাগে মোট ১১০টি আসন ফাঁকা রয়েছে। এসব আসন পূরণে নতুন করে উদ্যোগ নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা যায়, স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য ইতোমধ্যে ছয় দফা মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। তবে এরপরও সব আসন পূরণ করা সম্ভব হয়নি। বর্তমানে সমাজবিজ্ঞান, বিজ্ঞান, কলা ও মানবিক, ব্যবসায় শিক্ষা এবং প্রকৌশল অনুষদের বিভিন্ন বিভাগে মোট ১১০টি আসন শূন্য রয়েছে।

ফাঁকা আসনের মধ্যে সমাজবিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগে ২টি, লোকপ্রশাসন বিভাগে ১২টি, নৃবিজ্ঞান বিভাগে ১২টি, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ১২টি এবং প্রতœতত্ত¡ বিভাগে ৯টি আসন রয়েছে। কলা ও মানবিক অনুষদের বাংলা বিভাগে ৯টি এবং ইংরেজি বিভাগে ৪টি আসন এখনো খালি রয়েছে।

ব্যবসায় শিক্ষা অনুষদের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগে ৩টি, মার্কেটিং বিভাগে ৩টি, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগে ২টি এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে ২টি আসন ফাঁকা রয়েছে।

অন্যদিকে বিজ্ঞান অনুষদের পরিসংখ্যান বিভাগে ১২টি, পদার্থবিজ্ঞান বিভাগে ১৫টি, রসায়ন বিভাগে ৭টি এবং গণিত বিভাগে ২টি আসন এখনো পূরণ হয়নি। প্রকৌশল অনুষদের আইসিটি বিভাগে ৪টি আসন শূন্য রয়েছে।

ভর্তি পরীক্ষা কমিটির সদস্যরা জানান, কুবির ভর্তি কার্যক্রম অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আগে শুরু হয়েছিল। পরবর্তীতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি প্রক্রিয়া এগোলে অনেক শিক্ষার্থী নিজেদের পছন্দের বিষয় কিংবা বাড়ির কাছাকাছি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়ে কুবিতে ভর্তি বাতিল করে অন্য প্রতিষ্ঠানে চলে যান। ফলে উল্লেখযোগ্য সংখ্যক আসন শূন্য হয়ে পড়ে।

এদিকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে গত ১২ এপ্রিল। ক্লাস শুরুর প্রায় দুই মাস পরও বিপুল সংখ্যক আসন ফাঁকা থাকায় সেগুলো পূরণে নতুন করে মেধাতালিকা প্রকাশ বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম জেলা পুলিশের অনন্য সাফল্য: উদ্ধার হওয়া ১০১টি মোবাইল প্রকৃত মালিকদের হস্তান্তর

নিষেধাজ্ঞা শেষে চাঙ্গা কক্সবাজার ফিশারিঘাট: ট্রলারভর্তি রুপালি ইলিশ, চড়া দামেই কিনছেন ক্রেতারা

খাল পুনরুদ্ধার ছাড়া চট্টগ্রামকে জলাবদ্ধতামুক্ত করা সম্ভব নয়: মেয়র ডা. শাহাদাত

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলায় মনির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

উচ্ছেদ অভিযানের পরও থামছে না প্যারাবন নিধন, সংকটে মহেশখালীর উপকূলীয় পরিবেশ

এলডিসি গ্রাজুয়েশন ২০২৬ : নতুন অর্থনৈতিক বাস্তবতার জন্য কি প্রস্তুত বাংলাদেশ?

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মুটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

জনস্বার্থে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা

সন্ধ্যার পর থেকেই বিদ্যুৎ নেই, চরম ভোগান্তিতে এলাকাবাসী

১০

পুকুর আছে, পানি নেই—ধুনট উপজেলা পরিষদের জলাশয় নিয়ে নেই কোনো উদ্যোগ

১১

রাবি ছাত্রদল নেতার উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

১২

নওগাঁ পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, জনবান্ধব পুলিশিং জোরদারের নির্দেশ পুলিশ সুপারের

১৩

বরগুনার আমতলীতে বর্ণাঢ্য আয়োজনে ৪,০৮০ শিশুর জন্মদিন পালন

১৪

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির মৌসুমি ফল উৎসব 

১৫

বরগুনায় ১৭ দিনে ২১ মরদেহ উদ্ধারের ঘটনার অগ্রগতি নিয়ে জেলা পুলিশ সুপারের সংবাদ সম্মেলন

১৬

হোসেনপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ

১৭

ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেসন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৮

ছয় দফা মেধাতালিকার পরও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফাঁকা ১১০ আসন

১৯

ছোট ভাইয়ের কোদালের কোপে বড় ভাই নিহত

২০