পারভেজ বাঙালী, চট্রগ্রাম প্রতিনিধি
১৭ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম জেলা পুলিশের অনন্য সাফল্য: উদ্ধার হওয়া ১০১টি মোবাইল প্রকৃত মালিকদের হস্তান্তর

Share this news with

জনগণের হারানো সম্পদ উদ্ধার এবং প্রযুক্তিগত উৎকর্ষতার মাধ্যমে জনমুখী পুলিশি সেবা নিশ্চিতকরণে আরও এক ধাপ এগিয়ে গেল চট্টগ্রাম জেলা পুলিশ। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) নিবিড় অনুসন্ধানে উদ্ধার হওয়া ১০১টি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ (১৭ জুন) চট্টগ্রামের নাসিরাবাদে অবস্থিত পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে মোবাইল ফোনগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে তাদের প্রিয় মোবাইল ফোনগুলো তুলে দেন চট্টগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার (এসপি) জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম।

প্রযুক্তিনির্ভর অনুসন্ধানে ডিবি’র বড় সাফল্য

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম দায়িত্ব গ্রহণের পর থেকেই জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনসেবামূলক কার্যক্রমকে অধিকতর গতিশীল করতে নানামুখী কার্যকর উদ্যোগ গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় তাঁর কঠোর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চট্টগ্রাম হারানো মোবাইল ফোন উদ্ধারে বিশেষ অভিযান শুরু করে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম জেলার ১৭টি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হারানো মোবাইল সংক্রান্ত তথ্যগুলো নিয়ে কাজ শুরু করে ডিবি। আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার সর্বোচ্চ ব্যবহার করে নিখুঁত অনুসন্ধানের মাধ্যমে শেষ পর্যন্ত ১০১টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয় ডিবি’র চৌকস দল।

মোবাইল ফিরে পেয়ে আবেগাপ্লুত মালিকরা

দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া শখের ও প্রয়োজনীয় মোবাইল ফোনটি অক্ষত অবস্থায় ফিরে পেয়ে উপস্থিত মালিকরা আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেকেই আশা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু পুলিশের এই সাফল্যে তারা অত্যন্ত আনন্দিত।

মোবাইল ফেরত পেয়ে জেলা পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে এক উপকারভোগী বলেন, “মোবাইলটি ফিরে পাবো কখনো ভাবিনি। পুলিশের এই আন্তরিক প্রচেষ্টা ও প্রযুক্তিগত দক্ষতা আমাদের মতো সাধারণ মানুষের মনে পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাসকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে।”

‘জনগণের আস্থাই পুলিশি সেবার মূল ভিত্তি’

মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম বলেন, জনগণের সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পুলিশি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চট্টগ্রাম জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, আধুনিক প্রযুক্তিনির্ভর পুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে ভবিষ্যতেও জেলা পুলিশ একই নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাবে।

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ মামলায় যুবকের ৬০ বছরের কারাদণ্ড

১

সেনবাগে নিখোঁজের একদিন পর ধানখেত থেকে যুবকের লাশ উদ্ধার

২

ট্রাইব্যুনাল-১ এ জিয়াউল আহসানের গাড়িবহর প্রবেশ

৩

শহরের সুবিধার অর্থনীতি আসলে কার কাঁধে দাঁড়িয়ে?

৪

গোবিপ্রবিতে মধ্যরাতে দুর্বৃত্তদের ককটেল নিক্ষেপ

৫

ধুনটে নিখোঁজ বড় ভাইকে খুঁজে পেতে থানায় ছোট ভাইয়ের অভিযোগ

৬

আদমদীঘিতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা চাইল পূজা উদযাপন ফ্রন্ট

৭

বগুড়ায় সচেতনতা বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক: জাল টাকা ও নিরাপত্তা ঝুঁকি ঠেকাবে ‘বাংলা কিউআর’

৮

মায়ের অপেক্ষায় তিন বছরের শিশু, সাবিহাকে বাঁচাতে প্রয়োজন ১ কোটি ৬০ লাখ টাকা

৯

পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় একসঙ্গে কাজের প্রত্যয় তিন জেলা পরিষদ

১০

নন্দীগ্রামে সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে যুবদল, বিক্ষোভ সমাবেশ

১১

ধুনটে বিধবা নারী ধর্ষণের অভিযোগ

১২

ধুনট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

১৩

‎শেরপুরে পূজা উদযাপন পরিষদের দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৪

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি

১৫

স্বপ্নের বৈষম্যহীন রাষ্ট্র দেখতে চাই: আবরার ফাহাদের ৭ম শাহাদাতবার্ষিকীতে বিচার দ্রুত কার্যকরের দাবি

১৬

গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ

১৭

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে ৭০ লাখ ঘনফুট

১৮

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

১৯

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

২০