গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত

মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নে ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসীর ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় ডাকাতের ছোড়া গুলিতে আরেক ডাকাত গুলিবিদ্ধ হয়েছে।

গতকাল সোমবার রাতে সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাউরভাগ গ্রামের মাঝপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

এ সময় গ্রামবাসীর হাতে ধরা পড়া ওই ডাকাতের কাছ থেকে দেশীয় তৈরি পাইপগান ও ২১ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেন মৌলভীবাজার মডেল থানার ওসি সাইফুল ইসলাম।

তিনি বলেন, অস্ত্রসহ আটক ডাকাত দলের সদস্যের নাম সৈয়দ শামসুর রহমান ওরফে আতিক। তার গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার বর্ষিজোড়া এলাকায় হলেও পুলিশ জানিয়েছে, তার বর্তমান অবস্থান হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায়।

তার বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে আরও তিনটি মামলা রয়েছে।

ওসি বলেন, গ্রামে ডাকাত প্রবেশ করেছে এমন খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রাম থেকেও জড়ো হয় হাজার হাজার জনতা।

ডাকাতেরা এ সময় আতঙ্কিত হয়ে পড়ে এবং প্রাণে বাঁচতে জনতার উদ্দেশ্যে গুলি ছোড়ে। এমন এক পর্যায়ে নিজেদের সদস্যের ওপর গুলি লেগে একজন ডাকাত গুলিবিদ্ধ হয়। আহত ডাকাতের কাছ থেকে পাইপগান উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা গাজী আবেদ জানান, সোমবার রাতে সাজ্জাদ মিয়া নামে আমাদের এলাকার এক ব্যবসায়ী অচেনা কয়েকজনকে দেখতে পেয়ে আশপাশের লোকজনকে জানালে সেখানে উপস্থিত হয়ে তাদের পরিচয় জানতে চাইলে তারা দৌড়ে পালাতে থাকে। এ সময় তাদের একজনকে ধরে ফেলে লোকজন। অন্যরা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় গুলি ছুড়তে শুরু করে। তবে সব গুলিই লাগে আটক ব্যক্তির শরীরে।

বাউরভাগ গ্রামে ডাকাতির প্রস্তুতির সময় স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় তাদের একজনকে ধরে ফেলে গ্রামবাসী বলে জানান প্রত্যক্ষদর্শী।

পরে খবর পেয়ে শেরপুর ফাঁড়ি পুলিশ ও মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীর হাতে আটক ওই ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে। এরপর তাকে প্রথমে নেওয়া হয় মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে পুলিশ প্রহরায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবিতে নীলফামারী জেলা সমিতির আয়োজনে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

চা বাগানের হাসপাতাল থেকে অজগর উদ্ধার

কোরবানির ঈদ উপলক্ষে ৭ দিনের ছুটি ঘোষণা

শাপলা চত্বর ও বিডিআর হত্যাকাণ্ডের বিচার দাবিতে জাতীয় সেমিনার

আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস

দৌলতপুরে চাল বিতরণে পুরোনো লেবেল, স্থানীয়দের মিশ্র প্রতিক্রিয়া

বগুড়া কে সিটি ও চার জেলায় নতুন পাঁচ উপজেলার অনুমোদন

ফুলবাড়ীতে ১১ বছরের শিশু ৬ মাসের অন্তঃসত্ত্বা, ঘটনায় চাঞ্চল্য

সীমা‌ন্তে বি‌জি‌বির ৩০লক্ষ টাকা মূ‌ল্যের কাপড় জব্দ

ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

১০

পাটগ্রামে সর্পদংশনে শিশুর মৃত্যু

১১

রাবিপ্রবিতে শিক্ষকদের বিরুদ্ধে অযাচিত ও উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন

১২

ঢাবি কেন্দ্রীয় মসজিদে বালাকোট দিবস উপলক্ষে একক আলাপ

১৩

৪০০ কোটি টাকার ‘নাজরান’ কেলেঙ্কারি! প্রতারণার জালে গ্রেফতার ১

১৪

হাসপাতালের দুর্নীতির প্রতিবাদে ঢাবিতে সংবাদ সম্মেলন

১৫

মে মাসেই চাঁদপুর ও ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬

১১ বছরের মাদ্রাসাছাত্রী অন্তঃসত্ত্বা ধর্ষণের দায়ে অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার

১৭

এমপি হিসেবে শপথ নিলেন এনসিপি’র নুসরাত তাবাসসুম

১৮

ফুলবাড়ীতে পৃথক অভিযানে মাদকসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

কুলাউড়ায় নবাগত ইউএনও দায়িত্বে সানজিদা আক্তার

২০