সর্বশেষ
||দেশের প্রথম মাল্টি-ক্যাম্পাস পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে উঠবে ডিসিইউ: ট্রেজারার অধ্যাপক বোরহান||জোবাইদা রহমানের জন্মদিনে বগুড়ার মহিলা কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ||ভারতীয় নারী আহত সন্তানকে নিয়ে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন||দৌলতপুরে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার।||সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, জব্দ ২১ গবাদিপশু ও ভারতীয় ইয়াবা||স্কুল হোস্টেলে শিক্ষার্থীর মৃত্যু, অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ||ড্রেন নির্মানের নামে দে‌বিদ্বার সরকারী ক‌লে‌জের জায়গা দখল, শিক্ষার্থী‌দের বি‌ক্ষোভ ও ভাঙচুর||হোসেনপুরে ৩০দিন ধরে নিখোঁজ আরিফ মিয়ার সন্ধান চায় পরিবার||বরগুনার আমতলীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত||গ্রেপ্তার আতঙ্কে থমথমে লালমনিরহাট, পুলিশের উপর হামলা ভাংচুর আসামী ১৫০০

গ্রামের মাতব্বরদের চাপ সামলিয়ে মামলা
বগুড়ায় তৃতীয় শ্রেণির ১১ বছরের শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক

Share this news with

বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বড় আখিড়া গ্রামে তৃতীয় শ্রেণির এক শিশুকন্যাকে (১১) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে আদমদীঘি থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার (১৫ জুন) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে। শিশুটির বাবা বাড়ির পাশে রাজমিস্ত্রির কাজ করছিলেন। একই সময় অভিযুক্ত মো. পিন্টু (আতোয়ার সাখিদারের ছেলে) শিশুদের বাড়িতে টোপা তৈরির কাজ করছিলেন। এ সময় শিশুটি বাড়িতে আসলে পিন্টু তাকে কৌশলে তার বৃদ্ধা দাদির ঘরে ডেকে নিয়ে যান। পরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান এবং শিশুটিকে বিবস্ত্র করেন। ঠিক সেই মুহূর্তে শিশুটির বাবা পানি খেতে বাড়িতে আসলে মেয়ের চিৎকার শুনে ঘরে প্রবেশ করেন এবং তাদের বিবস্ত্র অবস্থায় দেখতে পান। বাবা মেয়েকে উদ্ধার করতে এগিয়ে গেলে অভিযুক্ত পিন্টু দৌড়ে পালিয়ে যান। ঘটনার পর থেকে পিন্টু এলাকা ছেড়ে পালিয়ে রয়েছেন।

শিশুটির বাবা অভিযোগ করেন, ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য গ্রামের মাতব্বর মুকুল সাখিদার, মো. মজনু এবং গোলাম মোস্তফা তাঁর উপর মামলা না করার জন্য চাপ সৃষ্টি করেন। পরে বুধবার দুপুরে তিনি আদমদীঘি থানায় মামলা দায়ের করেন।

আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, “অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।” শিশুটিকে বর্তমানে পরিবারের তত্ত্বাবধানে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রথম মাল্টি-ক্যাম্পাস পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে উঠবে ডিসিইউ: ট্রেজারার অধ্যাপক বোরহান

জোবাইদা রহমানের জন্মদিনে বগুড়ার মহিলা কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ

ভারতীয় নারী আহত সন্তানকে নিয়ে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন

দৌলতপুরে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার।

সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, জব্দ ২১ গবাদিপশু ও ভারতীয় ইয়াবা

স্কুল হোস্টেলে শিক্ষার্থীর মৃত্যু, অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ড্রেন নির্মানের নামে দে‌বিদ্বার সরকারী ক‌লে‌জের জায়গা দখল, শিক্ষার্থী‌দের বি‌ক্ষোভ ও ভাঙচুর

হোসেনপুরে ৩০দিন ধরে নিখোঁজ আরিফ মিয়ার সন্ধান চায় পরিবার

বরগুনার আমতলীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

গ্রেপ্তার আতঙ্কে থমথমে লালমনিরহাট, পুলিশের উপর হামলা ভাংচুর আসামী ১৫০০

১০

বরগুনার আমতলীতে জীবনের ঝুঁকি নিয়ে পাঁচ শতাধিক শিক্ষার্থীকে পাঠদান

১১

বাংলাদেশে হামাস-সংশ্লিষ্ট তৎপরতার অভিযোগ ইসরায়েলের

১২

ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ব্রিধান-১০২ চাষে উদ্বুদ্ধ করতে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

১৩

কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ

১৪

আটোয়ারীতে মৎস্য চাষিদের দিনব্যাপী ‘গুড একুয়াকালচার প্রাকটিস’ প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৫

মৎস্য আইন বাস্তবায়নে আটোয়ারীতে মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালনা

১৬

কুবিতে রোটার‍্যাক্ট ক্লাব ও ডিবেটিং সোসাইটির যৌথ উদ্যোগে ‘স্পিক-আপ’ সেমিনার অনুষ্ঠিত

১৭

উন্নত পুষ্টিচর্চার প্রসারের জন্য স্বাস্থ্যকর শিশু প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৮

জোবাইদা রহমানের জন্মদিনে বগুড়ার শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ

১৯

গ্রামের মাতব্বরদের চাপ সামলিয়ে মামলা
বগুড়ায় তৃতীয় শ্রেণির ১১ বছরের শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক

২০