এহসানুল হক (জুবাইর), গোবিপ্রবি প্রতিনিধি
১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোবিপ্রবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এলামনাই অ্যাসোসিয়েশন গঠন

Share this news with

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থীদের নিয়ে ‘ম্যানেজমেন্ট স্টাডিজ এলামনাই অ্যাসোসিয়েশন’ গঠন করা হয়েছে। সংগঠনটির প্রথম কার্যনির্বাহী কমিটিতে মোট ৫১ জন সদস্য রয়েছেন।

গত ৪ জুলাই ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে এলামনাই অ্যাসোসিয়েশনটি গঠিত হয়। পরে বিভিন্ন পর্যায়ে আলোচনা ও সংশোধনের পর গত ৩০ আগস্ট সংগঠনটির কার্যনির্বাহী কমিটি চূড়ান্ত করা হয়।

রোববার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৬০৫ নম্বর কক্ষে অবস্থিত এলামনাই অ্যাসোসিয়েশনের দপ্তরে চূড়ান্ত কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জিনিয়া আফরোজ শারমিন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইনজামুল হক। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে আরিফুল ইসলাম ও মো. নাজমুস সাকিব, শিক্ষার্থী ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে সোহাগ আহমেদ, কোষাধ্যক্ষ হিসেবে রোমান শেখ, দপ্তর ও আইনবিষয়ক সম্পাদক হিসেবে নূর উদ্দিন নাহিদ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে মেহেদী হাসান দায়িত্ব পেয়েছেন।

এদিকে, নবগঠিত এলামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রমকে আরও বিস্তৃত করতে আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৬ থেকে সাধারণ সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নবনির্বাচিত সভাপতি জিনিয়া আফরোজ শারমিন বলেন, সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই দায়িত্বকে তিনি শুধু সম্মানের বিষয় হিসেবে নয়, বরং ম্যানেজমেন্ট স্টাডিজ পরিবারের প্রত্যাশা পূরণের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ও সুযোগ হিসেবে দেখছেন।

তিনি বলেন, “আমাদের শক্তি আমাদের ঐক্যে। সবার মতামতকে গুরুত্ব দিয়ে এবং সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, সক্রিয় ও শক্তিশালী এলামনাই গড়ে তোলাই আমার লক্ষ্য।”

তিনি আরও বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, বর্তমান শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং বিভাগের উন্নয়নে অবদান রাখাকে এলামনাই অ্যাসোসিয়েশন অগ্রাধিকার দেবে।

সবার আস্থা, পরামর্শ ও সহযোগিতার মাধ্যমে সম্মিলিতভাবে এই এলামনাই অ্যাসোসিয়েশনকে আরও কার্যকর, অর্থবহ ও গর্বের একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের ‘লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর’ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

সোহানী শিফার ব্যক্তিগত উদ্যোগ: অটোরিকশার ব্যাটারি খুলে নেওয়ার ঘোষণায় শাহবাগে অটোরিকশা মালিক-শ্রমিকদের জমায়েত

‎নোবিপ্রবির তৃতীয় সমাবর্তন ২৪ জানুয়ারি, যোগ দেবেন রাষ্ট্রপতি

গোবিপ্রবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এলামনাই অ্যাসোসিয়েশন গঠন

বহরে থাকা বন্ধুরা সহ এসিল্যান্ড খেলেন গণপিটুনি

নারীর নিরাপত্তা ও বিচারহীনতার প্রতিবাদে জাবি থিয়েটারের দুইদিনব্যাপী পথনাটক

আদমদীঘিতে মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের দেয়াল ভেঙে ব্যক্তিগত রাস্তা নির্মাণে উত্তেজনা

সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে-স্কেল অনুমোদন, জুলাই থেকে কার্যকরের সিদ্ধান্ত

চা বাগান থেকে সূর্যপূরী আমগাছ—ঠাকুরগাঁও সফরে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

কুবিতে লংকাবাংলা ফাউন্ডেশনের ফলজ ও ঔষধি চারা রোপণ কর্মসূচি

১০

দেবাশীষের পরিবারকে আর্থিক সহায়তা দিল কুষ্টিয়া জেলা পরিষদ

১১

জাবির নিরাপত্তা অফিসের সামনে গাঁজা গাছ, ‘খামারবাড়ি’ মন্তব্য জাকসু সম্পাদকের

১২

গোবিপ্রবির ১৭ স্টুডেন্ট বাসের ৬টি অচল, মেরামতে নেই কার্যকর উদ্যোগ

১৩

ঢাবি নারী হলের ‘সান্ধ্য আইন’ বাতিলের দাবিতে ছাত্র ফ্রন্টের অবস্থান কর্মসূচি

১৪

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

১৫

কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা আহছানিয়া মিশনের উদ্যোগে পথনাটক ‘শালুক ভাঙার কথা’

১৬

চাঁদার দাবিতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

১৭

ই-রিকশা বিধিমালা প্রণয়নে চালকদের মতামত ও প্রত্যাশা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন

১৮

মিটফোর্ড হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

১৯

‎নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

২০