মোঃ হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
৮ জুন ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গর্ভের সন্তান নষ্টে রাজি না হওয়ায় অন্তঃসত্ত্বা নারীকে কুপিয়ে জখম

Share this news with

নওগাঁর ধামইরহাট উপজেলায় চার মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।

গর্ভের সন্তান নষ্ট (গর্ভপাত) করতে রাজি না হওয়ায় স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে এ নৃশংস নির্যাতনের অভিযোগ করেছেন ভুক্তভোগী।

সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার বেনীদুয়ার গ্রামে এ ঘটনা ঘটে। আহত গৃহবধূ স্বপ্না আক্তার (২৫) বর্তমানে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বপ্না আক্তার চার মাসের অন্তঃসত্ত্বা। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন স্বামী মো. শাকিল হোসেন, শ্বশুর মো. আবু হাকিম (৫০) এবং শাশুড়ি সাবিনা বেগম। সম্প্রতি গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ দেওয়া হলে স্বপ্না তাতে রাজি হননি।

অভিযোগ রয়েছে, এরই জেরে সোমবার দুপুরে স্বামী, শ্বশুর ও শাশুড়ি মিলে তাকে মারধর করেন। একপর্যায়ে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বর্তমানে আহত স্বপ্না আক্তার চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, লুট স্বর্ণ-নগদ টাকা

১

বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করার দাবি

২

বগুড়ায় ৪৫ দিনের নবজাতককে কোলে নিয়ে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

৩

সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণে নতুন নিয়ম, দৈনিক ৩৫০০ জনের অনুমতি

৪

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ২৯ অক্টোবর

৫

‎কুবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

৬

রোয়াংছড়িতে প্রবারণা পূর্ণিমা ঘিরে উৎসবের প্রস্তুতি, তৈরি হচ্ছে ফানুস ও রথ

৭

জাইমা রহমানের জন্মদিনে শিক্ষা উপকরণ বিতরণ ও বিনামূল্যে চক্ষুচিকিৎসা

৮

নোয়াখালীতে তরুণকে গুলি, মোটরসাইকেল ছিনতাই

৯

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১০

বগুড়ায় জিসাসের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১১

৯ দিনের ছুটি শেষে আগামীকাল খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

১২

ধুনটে ফার্নিচার কারখানায় চুরি, খোয়া গেছে ২ লাখ টাকার মালামাল

১৩

ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে মহানগর এক্সপ্রেস, ভাড়া শুরু ৬৮৫ টাকা

১৪

ভেড়ামারায় অপরাধ দমনে তৎপর পুলিশ, ২০ দিনের অভিযানে গ্রেপ্তার ২২

১৫

মরণফাঁদে মেয়াদোত্তীর্ণ সোনাহাট সেতু, ঝুঁকিতে যান চলাচল

১৬

উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৭

শীতের আগাম সবজি চাষে সরগরম ধুনটের মাঠ

১৮

জাতীয় প্রেসক্লাবে সীরাতুন্নবী (সা.) সেমিনার অনুষ্ঠিত

১৯

তেল-গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জেডিপির বিক্ষোভ সমাবেশ

২০