এন.এ, বিশেষ প্রতিনিধি
১৫ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দেশব্যাপী দোয়া কর্মসূচি

Share this news with

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আজ শনিবার দেশের বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি। দলীয় কার্যালয় ও বিভিন্ন মসজিদে এসব কর্মসূচি পালনের কথা জানিয়েছে দলটি।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কর্মসূচির বিষয়টি জানান। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে দলের জ্যেষ্ঠ নেতারা অংশ নেবেন। পাশাপাশি সারাদেশের নেতাকর্মী ও সমর্থকদের নিজ নিজ এলাকায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিএনপি জানিয়েছে, খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এসব কর্মসূচির আয়োজন করা হয়েছে। তাঁর মৃত্যুর পর এবারই প্রথম জন্মদিন উপলক্ষে দলীয়ভাবে দেশব্যাপী এ ধরনের কর্মসূচি পালন করছে বিএনপি।

রাজনৈতিক জীবনে খালেদা জিয়া

১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর আশির দশকের শুরুতে তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত হন। ১৯৮৪ সালে বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণের পর দীর্ঘ সময় ধরে দলটির নেতৃত্ব দেন তিনি।

১৯৯১ সালের নির্বাচনের পর দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন খালেদা জিয়া। পরবর্তী সময়ে ১৯৯৬ সালের ফেব্রুয়ারি ও ২০০১ সালের নির্বাচনেও তিনি সরকারপ্রধানের দায়িত্ব পালন করেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে এরশাদবিরোধী আন্দোলন, বিভিন্ন রাজনৈতিক সংকট, মামলা ও কারাবাসসহ নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন তিনি। বিএনপির নেতাকর্মীদের কাছে তিনি ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি লাভ করেন।

দীর্ঘদিন নানা শারীরিক জটিলতায় চিকিৎসাধীন থাকার পর গত বছরের ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন খালেদা জিয়া। তাঁর চিকিৎসায় দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড কাজ করেছিল।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোবিপ্রবিতে জুলাই ও হাদি হত্যার বিচার দাবির গ্রাফিতি মুছে দিলেন নিষিদ্ধ ছাত্রলীগ সংশ্লিষ্ট শিক্ষার্থীরা

১

মেধা ও যোগ্যতায় পুলিশে চাকরি, দালাল চক্র থেকে সতর্ক করলেন কুষ্টিয়ার পুলিশ সুপার

২

নতুন তারিখ ঘোষণা, ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে নোবিপ্রবির তৃতীয় সমাবর্তন

৩

মিরপুরে বৌদ্ধ বিহারের অধ্যক্ষকে অপমান ও হুমকির অভিযোগে মানববন্ধন

৪

টেকনাফে বিস্ফোরক ও অস্ত্রের বড় চালান জব্দ, বিজিবির হাতে আটক ২

৫

এসডিএফ চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে শাহবাগে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

৬

ভূরুঙ্গামারীতে পুলিশের সাঁড়াশি অভিযান, জব্দ লক্ষাধিক টাকার ভারতীয় অলিভ অয়েল

৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

৮

খাগড়াছড়িতে নিজের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ সাদিক কায়েমের

৯

মাতামুহুরীতে সাগর ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, পুরস্কার পেল ৯০ শিক্ষার্থী

১০

দুই দিন পিছিয়েছে প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর, নতুন তারিখ ২ ডিসেম্বর

১১

‘পালিয়ে যাওয়া শক্তির ক্ষমতায় ফেরার স্বপ্ন দুঃস্বপ্ন’: আবুল হাসান রুবেল

১২

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে জাতীয় প্রেসক্লাবে গোলটেবিল বৈঠক

১৩

নোয়াখালীতে ডিএনসি-এসআরবির যৌথ অভিযান: বিদেশি মদ ও ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

১৪

অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় ৬২ হাজার নিমগাছের চারা ও মগ বিতরণ

১৬

চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, বৈষম্যহীন সমাজ গড়তে যুবকদের আহ্বান: ড. আতিক মুজাহিদ

১৭

প্রধানমন্ত্রীর জন্মদিনে বগুড়ায় পথশিশুদের পাশে ছাত্রদল

১৮

মুজাহিদের ১১তম শাহাদাতবার্ষিকীতে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিমের আলোচনা সভা ও দোয়া

১৯

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

২০