তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
১ এপ্রিল ২০২৬, ৪:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুলাউড়ায় ক্ষেতের জমির পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

Share this news with

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মধ্যে ফটিকগুলি গ্রামে ক্ষেতের জমির পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় বাসিন্দা জুনেদ আহমদ জুনুর সংবাদদাতাকে জানান, আজ বুধবার (১লা এপ্রিল) সকালে হঠাৎ কালবৈশাখী ঝড় বৃষ্টি হলে স্থানীম ক্ষেতের জমি পানিতে টুইটুম্বর হয়ে যায়। ঝড়বৃষ্টি শেষে দুপুর দেড়টার টার দিকে কর্মধা ইউনিয়নের মধ্যে ফটিকগুলি গ্রামের শিপার আহমদের মাদ্রাসা পড়ুয়া ছাত্র জিসান আহমেদ (১২), আশিক আলীর মাদ্রাসা পড়ুয়া ছাত্র ইমাদ আহমেদ (৯) এবং শাহেব আলীর স্কুল পড়ুয়া ছাত্র লাবিব আহমেদ (৭) বাড়ির পাশে কৃষি জমির পানিতে খেলতে নামেন। এসময় খেলতে খেলতে সদ্য মাটি কেটে নিছু করা একটি জমিতে তারা নেমে পড়লে তিন শিশু শিক্ষার্থী পানিতে ডুবে যায়। এসময় এক পথচারী ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার করলে শিশুদের উদ্ধার করে স্থানীয় রবির বাজারে ডাঃ মনিরুল ইসলাম সোহাগের চেম্বারে নিয়ে আসলে তাদেরকে মৃত ঘোষণা করেন। পরে শিশুর স্বজনরা তাঁদেরকে বাড়িতে নিয়ে যায়। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ময়নাতদন্তের জন্য বাড়ি থেকে লাশ গুলো উদ্ধার করে থানায় আনা হবে।

তবে বিষয়টি যেহেতু হৃদয়বিদারক যদি কোনো অভিযোগ না থাকে এবং শিশুদের পরিবারের সদস্যরা যদি জেলা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে অনুমতি নিতে পারে তাহলে শিশুদের ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের দিনে জেরুজালেম জয় করেন সুলতান সালাহউদ্দিন আইয়ুবি

১

বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

২

ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, অটোরিকশার ৭ যাত্রী নিহত

৩

জমজমের পানি দিতে বিলম্ব, বিমানের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

৪

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

৫

জীবনের নতুন অধ্যায়ে মিথিলা, এবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক

৬

কুবি কর্মকর্তাকে মারধরের অভিযোগ, যুবলীগ নেতাকে খুঁজছে পুলিশ

৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৮

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ১১৩২

৯

ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি, কেক কেটে বিজনেস অনুষদের উদযাপন

১০

নন্দীগ্রামে প্রশাসনের আইনশৃঙ্খলা সভা ও নবাগত কর্মকর্তার মতবিনিময়

১১

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় আলোচনার মধ্যে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

১২

ধুনটে দুই মাসে ২০ চুরি-ছিনতাই, গরু চুরির আতঙ্কে নির্ঘুম খামারিরা

১৩

২৮ বছরের চলাচলের পথ কাঁটাতারে বন্ধ, বিপাকে ৪০ পরিবার

১৪

ধুনটে ৩২ হাজার ছাগলকে বিনামূল্যে পিপিআর টিকা, চলবে ১৮ অক্টোবর পর্যন্ত

১৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে জিসাস বগুড়া মহানগরের শ্রদ্ধা

১৬

শেরেবাংলা নগরের বিএনপি বস্তিতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

১৭

সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ বিরোধী দলের বিরুদ্ধে: কুড়িগ্রামে প্রতিমন্ত্রী

১৮

আদমদীঘিতে জলমহালের ১২ লাখ টাকা নিয়ে কর্মচারী উধাও, টাকা উদ্ধারে দৃশ্যমান উদ্যোগ নেই কর্তৃপক্ষের!

১৯

কুবিকে টেকসই ও সবুজ ক্যাম্পাসে রূপান্তরে বিশেষজ্ঞদের কর্মশালা

২০