রিফাত আহমেদ, স্টাফ রিপোর্টার
২১ মে ২০২৬, ৪:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আসছে ভয়াবহ তাপপ্রবাহ! অসতর্ক হলেই স্ট্রোক-হার্ট অ্যাটাকের ঝুঁকিঃ জরুরি সতর্কবার্তা চিকিৎসকদের

Share this news with

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী আগামী দিনগুলোতে তাপমাত্রা ৪০ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। ইতোমধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে ভয়াবহ “হিট ওয়েভ” পরিস্থিতি বিরাজ করছে।

এমন পরিস্থিতিতে অসতর্কতা প্রাণঘাতী ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্যসচেতন ব্যক্তিরা। বিশেষ করে অতিরিক্ত গরমের মধ্যে হঠাৎ বরফ ঠান্ডা পানি পান করা, বাইরে থেকে এসেই গোসল করা বা শরীর ঠান্ডা করার চেষ্টা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে।

জানা গেছে, অতিরিক্ত গরমে শরীরের রক্তনালী প্রসারিত থাকে। এসময় হঠাৎ অতিরিক্ত ঠান্ডা পানি পান করলে রক্তনালী দ্রুত সঙ্কুচিত হয়ে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি তৈরি হতে পারে। তাই চিকিৎসকরা প্রচণ্ড গরমে স্বাভাবিক তাপমাত্রার পানি ধীরে ধীরে পান করার পরামর্শ দিচ্ছেন।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে অপ্রয়োজনে বাইরে না যাওয়াই ভালো। বাইরে থেকে ঘরে ফিরেই হাত-মুখ ধোয়া বা গোসল না করে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া উচিত, যাতে শরীর স্বাভাবিক তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে পারে।

এছাড়াও অল্প অল্প করে বারবার পানি পান করতে হবে। ডাবের পানি, লবণ-পানির শরবত বা স্বাভাবিক শরবত খাওয়া যেতে পারে। তবে অতিরিক্ত ঠান্ডা পানীয়, বরফ পানি কিংবা ফ্রিজের পানি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, প্রচণ্ড গরমে সামান্য অসাবধানতাও বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই নিজে সচেতন হোন, পরিবারকে সচেতন করুন এবং বেশি বেশি করে এই সতর্কবার্তা ছড়িয়ে দিন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীরা কথা বলবেন, কিন্তু নিরাপদ থাকবেন তো?

১

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে ৮৩ প্রার্থীর আমরণ অনশন

২

চকবাজারে মুনসুর খান টাওয়ারে আগুন, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ ও সপ্তম তলা

৩

বগুড়ায় মাদকের আগ্রাসন ঠেকাতে সামাজিক সচেতনতার তাগিদ

৪

নন্দীগ্রামে তথ্য সংগ্রহ অবহিতকরণ ও কন্যা শিশু দিবসে আলোচনা

৫

পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে শাহজাহানপুরে বর্জ্য স্থানান্তর কেন্দ্রের সৌন্দর্যবর্ধন শুরু

৬

পুরান ঢাকার চকবাজারে মার্কেটে আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

৭

বগুড়ায় ৩০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড

৮

সুইসাইড নোট লিখে নিখোঁজ জাবি শিক্ষার্থী

৯

আদমদীঘিতে বর্জ্য পরিশোধনাগার ছাড়াই চালকল পরিচালনা, সংবাদ প্রকাশের পর তদন্তে মিলল সত্যতা

১০

ধুনটে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও সোনার চেইন ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ৪

১১

গ্রামীণ ব্যাংকের প্রধান ফটক থেকে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সরিয়ে দিল পুলিশ

১২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হলে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

১৩

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৪০ বছর করার দাবি, নিয়োগে স্বচ্ছতা চান চাকরিপ্রত্যাশীরা

১৪

তেজগাঁও কলেজ শিক্ষার্থী রানা হত্যার বিচারের দাবিতে সেজান পয়েন্টে অবস্থান

১৫

সীমান্তে পুশ-ইন চেষ্টা পণ্ড: ৪ ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিতে বাধ্য হলো বিএসএফ

১৬

গোবিপ্রবিতে আল-কুরআন ক্লাবের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১৭

মিরপুরে গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

১৮

বগুড়ায় বিশ্ব নদী দিবসের মানববন্ধন: করতোয়া নদীর দখল প্রতিরোধে একাট্টা পরিবেশ আন্দোলন

১৯

বন্ধ চিনিকল, বেকার শ্রমিক: জগতি চালুর দাবিতে কুষ্টিয়ায় প্রতিবাদ সমাবেশ

২০