সর্বশেষ
||রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নপত্র||রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, মনোনয়ন জমা দিয়ে দলীয় পদ ছাড়লেন||জাকসুর উদ্যোগে ১৩টি হল মসজিদ ও কেন্দ্রীয় মন্দিরে পাঠাগার চালু||ছাত্রলীগ সন্দেহে জাবির সাবেক শিক্ষার্থীকে মারধর, পুলিশ হেফাজতে ঢামেকে শারীরিক পরীক্ষা||ধুনটে বিধবার জমির পথে বাঁশের বেড়া, প্রাণনাশের হুমকির অভিযোগ||ধুনটের চার মামলার আসামি, টাঙ্গাইলে পুলিশের হাতে গ্রেপ্তার||চিকিৎসার সব চেষ্টা ব্যর্থ, একই কবরে চিরনিদ্রায় শরীর জোড়া লাগা যমজ জয়নব-উম্মে কুলসুম||মন্ত্রিসভায় রদবদল: স্বরাষ্ট্রের দায়িত্বে এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন||ধুনটে এসএসসিতে ফল নিম্নমুখী, পাশের হার ও জিপিএ ৫ কমেছে||হত্যার দায়ে ছেলেকে পুলিশে দিলেন বাবা
তানভীর আজাদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
৬ অগাস্ট ২০২৬, ৫:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আল্লারদরগার প্রধান সড়কের উন্নয়নকাজের উদ্বোধন, ব্যয় ৩২ কোটি টাকা

Share this news with

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শিল্পনগরীখ্যাত আল্লারদরগা বাজারের প্রধান সড়কের দীর্ঘপ্রতীক্ষিত উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্নয়নকাজের উদ্বোধন করেন।

এ উপলক্ষে সকাল ১০টায় আল্লারদরগায় অবস্থিত নুরুজ্জামান বিশ্বাস অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে কুষ্টিয়া সড়ক বিভাগের কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আলোচনা সভা শেষে সংসদ সদস্য সড়কটির নামফলকের ফিতা কেটে উন্নয়নকাজের আনুষ্ঠানিক সূচনা করেন।

কুষ্টিয়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মঞ্জুরুল করিম জানান, ৩২ কোটি টাকা ব্যয়ে আল্লারদরগার প্রধান সড়কটি ১৮ ফুট থেকে প্রশস্ত করে ২৪ ফুট করা হবে। পাশাপাশি ঢালাই রাস্তার পাশে আধুনিক ড্রেনেজ ব্যবস্থার ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হয়েছে।

তিনি জানান, প্রকল্পের নির্ধারিত সময়সীমার মধ্যেই কাজ শেষ করার লক্ষ্য নিয়ে কার্যক্রম পরিচালনা করা হবে। নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করতে সড়ক বিভাগ নিয়মিত তদারকি করবে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ সাধারণ মানুষকে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হতো। উন্নয়নকাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের লক্ষ্যে এই সড়কের উন্নয়নকাজ শুরু হয়েছে। যোগাযোগব্যবস্থার উন্নয়নের মাধ্যমে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে।

তিনি আরও বলেন, পর্যায়ক্রমে দৌলতপুর উপজেলার অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নেও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

স্থানীয় শিক্ষার্থী ও বাসিন্দারা দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত নির্মাণকাজ শেষ করার দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, সড়কটির উন্নয়ন সম্পন্ন হলে দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান ঘটবে এবং এলাকার যোগাযোগব্যবস্থায় নতুন গতি সঞ্চার হবে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নপত্র

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, মনোনয়ন জমা দিয়ে দলীয় পদ ছাড়লেন

জাকসুর উদ্যোগে ১৩টি হল মসজিদ ও কেন্দ্রীয় মন্দিরে পাঠাগার চালু

ছাত্রলীগ সন্দেহে জাবির সাবেক শিক্ষার্থীকে মারধর, পুলিশ হেফাজতে ঢামেকে শারীরিক পরীক্ষা

ধুনটে বিধবার জমির পথে বাঁশের বেড়া, প্রাণনাশের হুমকির অভিযোগ

ধুনটের চার মামলার আসামি, টাঙ্গাইলে পুলিশের হাতে গ্রেপ্তার

চিকিৎসার সব চেষ্টা ব্যর্থ, একই কবরে চিরনিদ্রায় শরীর জোড়া লাগা যমজ জয়নব-উম্মে কুলসুম

মন্ত্রিসভায় রদবদল: স্বরাষ্ট্রের দায়িত্বে এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন

ধুনটে এসএসসিতে ফল নিম্নমুখী, পাশের হার ও জিপিএ ৫ কমেছে

হত্যার দায়ে ছেলেকে পুলিশে দিলেন বাবা

১০

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত, ঢামেকে চিকিৎসাধীন

১১

কোকোর জন্মদিন উপলক্ষে জাবির কামাল উদ্দিন হলে ছাত্রদলের ইনডোর প্রতিযোগিতা অনুষ্ঠিত

১২

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে ঢাবি উপাচার্যকে ছাত্রশিবিরের স্মারকলিপি

১৩

রায়নগরের তিন খুনের রহস্য উন্মোচন, প্রেমিক বাবুল পুলিশের জালে

১৪

আলীকদমে ৩৩৯ রাউন্ড গুলিসহ যুবক আটক

১৫

বিপ্লব কুমার ও রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করল সরকার

১৬

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ২৫৪; নিখোঁজ ২৭০০

১৭

রাত ৮টার মধ্যে মার্কেট-দোকান বন্ধের নতুন নির্দেশ

১৮

আনোয়ার ইব্রাহিমের অসুস্থতায় শফিকুর রহমানের শুভকামনা, হাইকমিশনে চিঠি

১৯

চুয়েটে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু, দুই সপ্তাহে প্রাণ গেল তিনজনের

২০