নিজস্ব প্রতিবেদক
১২ অগাস্ট ২০২৬, ৯:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আনোয়ার ইব্রাহিমের অসুস্থতায় শফিকুর রহমানের শুভকামনা, হাইকমিশনে চিঠি

Share this news with

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অসুস্থতার খবরে তাঁর দ্রুত সুস্থতা কামনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একটি চিঠি মালয়েশিয়ান হাইকমিশনে পৌঁছে দেওয়া হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকায় মালয়েশিয়ান হাইকমিশনে গিয়ে চিঠিটি হাইকমিশনার শুহাদা বিন ওসমানের হাতে তুলে দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

জানা গেছে, অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে চিঠিতে। একই সঙ্গে তাঁর দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করা হয়।

চিঠি হস্তান্তরের সময় দুই দেশের পারস্পরিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে মতবিনিময় করেন সংশ্লিষ্টরা।

এ সময় ডা. শফিকুর রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বর্তমানে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় পাশে থাকবে ছাত্রদল: আজিজুলে সন্ধান

১

বান্দরবানের নতুন জেলা প্রশাসক নাজনীন সুলতানা

২

সাবেক এমপি রেজাউল হকের বিরুদ্ধে দুদকের মামলা

৩

আলতাফনগরে গৃহবধূকে মারধরের ভিডিও ভাইরাল, তদন্তের দাবি

৪

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৪ কেজি ৪৫০ গ্রাম কষ্টি পাথরের মূর্তি আটক

৫

কুড়িগ্রাম সিএনজি চালক ও মালিক সমিতির সড়ক অবরুদ্ধ: দাবি মেনে না নিলে কঠোর কমসূচি ঘোষণা

৬

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ মামলায় যুবকের ৬০ বছরের কারাদণ্ড

৭

সেনবাগে নিখোঁজের একদিন পর ধানখেত থেকে যুবকের লাশ উদ্ধার

৮

ট্রাইব্যুনাল-১ এ জিয়াউল আহসানের গাড়িবহর প্রবেশ

৯

শহরের সুবিধার অর্থনীতি আসলে কার কাঁধে দাঁড়িয়ে?

১০

গোবিপ্রবিতে মধ্যরাতে দুর্বৃত্তদের ককটেল নিক্ষেপ

১১

ধুনটে নিখোঁজ বড় ভাইকে খুঁজে পেতে থানায় ছোট ভাইয়ের অভিযোগ

১২

আদমদীঘিতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা চাইল পূজা উদযাপন ফ্রন্ট

১৩

বগুড়ায় সচেতনতা বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক: জাল টাকা ও নিরাপত্তা ঝুঁকি ঠেকাবে ‘বাংলা কিউআর’

১৪

মায়ের অপেক্ষায় তিন বছরের শিশু, সাবিহাকে বাঁচাতে প্রয়োজন ১ কোটি ৬০ লাখ টাকা

১৫

পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় একসঙ্গে কাজের প্রত্যয় তিন জেলা পরিষদ

১৬

নন্দীগ্রামে সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে যুবদল, বিক্ষোভ সমাবেশ

১৭

ধুনটে বিধবা নারী ধর্ষণের অভিযোগ

১৮

ধুনট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

১৯

‎শেরপুরে পূজা উদযাপন পরিষদের দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

২০