নিজস্ব প্রতিবেদক
২১ অগাস্ট ২০২৬, ৯:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আধিপত্যবাদ নয়, ভারতের সঙ্গে সমতার সম্পর্ক চায় বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

Share this news with

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমতা, সমমর্যাদা ও বন্ধুত্বের ভিত্তিতে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।

শুক্রবার (২১ আগস্ট) রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে মহানগর জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের মানুষ এখন আর কোনো ধরনের আধিপত্য মেনে নেবে না। প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে।

দেশে চাঁদাবাজি, দুর্নীতি ও ঘুষ বন্ধে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব অনিয়ম বন্ধে সরকারের সদিচ্ছাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে মানুষের কাছে ইসলামের আদর্শ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার বার্তা পৌঁছে দিচ্ছে। আগামী স্থানীয় নির্বাচনে ভোটাধিকার রক্ষায় নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান জানান তিনি।

সম্মেলনে মহানগর জামায়াতের আমীর ড. মাওলানা কেরামত আলী এমপির সভাপতিত্বে এবং সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলের সঞ্চালনায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। এতে মহানগরীর সহস্রাধিক রুকন উপস্থিত ছিলেন।

পরে একই ভেন্যুতে রাজশাহী জেলা জামায়াতের রুকন সম্মেলনেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. শফিকুর রহমান।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেরোবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন

১

গোবিপ্রবিতে জুলাই ও হাদি হত্যার বিচার দাবির গ্রাফিতি মুছে দিলেন নিষিদ্ধ ছাত্রলীগ সংশ্লিষ্ট শিক্ষার্থীরা

২

মেধা ও যোগ্যতায় পুলিশে চাকরি, দালাল চক্র থেকে সতর্ক করলেন কুষ্টিয়ার পুলিশ সুপার

৩

নতুন তারিখ ঘোষণা, ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে নোবিপ্রবির তৃতীয় সমাবর্তন

৪

মিরপুরে বৌদ্ধ বিহারের অধ্যক্ষকে অপমান ও হুমকির অভিযোগে মানববন্ধন

৫

টেকনাফে বিস্ফোরক ও অস্ত্রের বড় চালান জব্দ, বিজিবির হাতে আটক ২

৬

এসডিএফ চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে শাহবাগে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

৭

ভূরুঙ্গামারীতে পুলিশের সাঁড়াশি অভিযান, জব্দ লক্ষাধিক টাকার ভারতীয় অলিভ অয়েল

৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

৯

খাগড়াছড়িতে নিজের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ সাদিক কায়েমের

১০

মাতামুহুরীতে সাগর ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, পুরস্কার পেল ৯০ শিক্ষার্থী

১১

দুই দিন পিছিয়েছে প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর, নতুন তারিখ ২ ডিসেম্বর

১২

‘পালিয়ে যাওয়া শক্তির ক্ষমতায় ফেরার স্বপ্ন দুঃস্বপ্ন’: আবুল হাসান রুবেল

১৩

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে জাতীয় প্রেসক্লাবে গোলটেবিল বৈঠক

১৪

নোয়াখালীতে ডিএনসি-এসআরবির যৌথ অভিযান: বিদেশি মদ ও ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

১৫

অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর

১৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় ৬২ হাজার নিমগাছের চারা ও মগ বিতরণ

১৭

চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, বৈষম্যহীন সমাজ গড়তে যুবকদের আহ্বান: ড. আতিক মুজাহিদ

১৮

প্রধানমন্ত্রীর জন্মদিনে বগুড়ায় পথশিশুদের পাশে ছাত্রদল

১৯

মুজাহিদের ১১তম শাহাদাতবার্ষিকীতে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিমের আলোচনা সভা ও দোয়া

২০