
উপমহাদেশের খ্যাতিমান আন্তঃধর্মীয় সম্প্রীতিসাধক, সুফি গবেষক ও ‘বাংলার রুমি’ শাহসুফি সৈয়দ আহমদুল হক (র.)-এর ১৫তম ওফাতবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস মিলনায়তনে “অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে বাংলার রুমি সৈয়দ আহমদুল হকের ভূমিকা” শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ এবং আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশ যৌথভাবে সেমিনারটির আয়োজন করেছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এবং ঢাকায় ইসলামি প্রজাতন্ত্র ইরান দূতাবাসের কালচারাল কাউন্সেলর জনাব মাহদি মৌলায়ী অরানী।
সেমিনারে সভাপতিত্ব করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মো. মুমিত আল রশিদ।
আয়োজকরা জানান, সৈয়দ আহমদুল হকের জীবন, দর্শন, সুফি ভাবধারা এবং আন্তঃধর্মীয় সম্প্রীতি ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে তাঁর ভূমিকা নিয়ে সেমিনারে আলোচনা করা হবে।
মন্তব্য করুন