
বগুড়ার সারিয়াকান্দির ভাঙনকবলিত হাসনাপাড়া স্পার এলাকা পরিদর্শন করেছেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের জননন্দিত সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।
শুক্রবার (১৪ আগস্ট) তিনি হাসনাপাড়া স্পার এলাকায় গিয়ে নদীভাঙন প্রতিরোধে চলমান কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় ভাঙন প্রতিরোধে চলমান কার্যক্রমের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতি ও মান সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে তিনি ভাঙন প্রতিরোধের কাজ যথাযথ ও মানসম্মতভাবে সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি কাজের অগ্রগতি দ্রুত এগিয়ে নেওয়া এবং নির্ধারিত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে, হাসনাপাড়া স্পার এলাকায় সংসদ সদস্যের পরিদর্শনকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, চলমান ভাঙন প্রতিরোধের কাজ দ্রুত ও টেকসইভাবে সম্পন্ন হলে নদীভাঙনের ঝুঁকি কমবে এবং এলাকার মানুষের বসতভিটা ও সম্পদ সুরক্ষিত থাকবে। ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ায় স্থানীয়রা এমপি কাজী রফিকুল ইসলামকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
মন্তব্য করুন