
রাজধানীর হাতিরঝিল এলাকায় সড়ক দুর্ঘটনায় হাসান (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটের দিকে হাতিরঝিল সড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সকাল ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হাসানের পিতার নাম মুন্না। তাদের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মির্জানগর এলাকায়।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, ভোরে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।
মন্তব্য করুন