অনলাইন ডেস্ক
৩০ মে ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হাকিমপুর সীমান্তে ডিপোর্টেশন, ১০০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

Share this news with

ডিপোর্টেশন প্রক্রিয়ায় প্রায় ১০০ বাংলাদেশিকে নাগরিকত্ব ও পরিচয়পত্র যাচাই শেষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (২৯ মে) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্ত চেকপোস্টে এই ডিপোর্টেশন প্রক্রিয়া সম্পন্ন হয়।

স্থানীয় সূত্র জানায়, গত কয়েকদিন ধরে বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে বিপুলসংখ্যক মানুষ হাকিমপুর সীমান্ত এলাকায় অবস্থান করছেন। তাদের অনেকের দাবি, বিভিন্ন সময়ে দালালচক্রের সহায়তায় অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন তারা। দীর্ঘদিন সেখানে বসবাসের পর বর্তমান পরিস্থিতিতে অনেকেই স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন।

বিএসএফ সূত্রে জানা গেছে, সীমান্তে পৌঁছানোর পর প্রত্যেক ব্যক্তির পরিচয় নিবন্ধন করা হচ্ছে এবং বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হচ্ছে। যাদের কাছে বাংলাদেশি পরিচয়সংক্রান্ত নথি রয়েছে, সেগুলোও যাচাই-বাছাই করা হচ্ছে। নাগরিকত্ব নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট তথ্য বিজিবির কাছেও পাঠানো হচ্ছে।

সূত্রগুলো আরও জানায়, হাকিমপুর, স্বরূপনগর বাজার ও তেঁতুলিয়া সীমান্ত এলাকায় স্থাপিত চারটি অস্থায়ী হোল্ডিং সেন্টারে বৃহস্পতিবার পর্যন্ত অন্তত ৩৫০ জন বাংলাদেশিকে রাখা হয়েছিল। তাদের মধ্য থেকে বিজিবি ও বিএসএফের সমন্বয়ে শুক্রবার প্রায় ১০০ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

এদিকে সীমান্ত এলাকা ও হোল্ডিং সেন্টারগুলোতে নিজেদের বাংলাদেশি পরিচয় দেওয়া আরও প্রায় ৫০০ মানুষ ফেরার অপেক্ষায় রয়েছেন। শুক্রবারও সীমান্তজুড়ে নথিপত্রবিহীন বহু মানুষের দীর্ঘ সারি দেখা গেছে, যারা পরিচয় যাচাই শেষে দেশে ফেরার আশায় অপেক্ষা করছেন।

সূত্র: মিড ডে

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন

শিক্ষার্থী সংকটে মুড়িয়াহাট উচ্চ বিদ্যালয়

সান্তাহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে নিষিদ্ধ আ.লীগ নির্বাচনের সুযোগ পাবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এএসআইসহ দুজন কারাগারে

কুড়িগ্রামে বাকপ্রতিবন্ধী দম্পতির ঘরে একসঙ্গে ৩ পুত্রসন্তান, চিকিৎসায় হিমশিম

প্রাণী ও প্রকৃতির সুরক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

র‍্যাব বিলুপ্ত, সংসদে এসআরবি আইন অনুমোদন

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা করের রিট খারিজ হাইকোর্টে

একটি সহানুভূতির কথাই বাঁচাতে পারে জীবন: নোবিপ্রবিতে আত্মহত্যা প্রতিরোধ দিবসের র‍্যালি

১০

স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক নেই, একক প্রার্থী চায় বিএনপি

১১

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

বগুড়াতে হিজড়া সম্প্রদায়কে ঘিরে চাঁদাবাজির অভিযোগ ও জনভোগান্তি: বাস্তবতা, আইন ও করণীয়

১৩

নারীকে বাদ দিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির হিসাব কতটা বাস্তব?

১৪

কুবি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় টানা তিনবার চ্যাম্পিয়ন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ

১৫

ডাকসুর উদ্যোগে কবি ফররুখ, আবরার ফাহাদসহ বিভিন্ন বিষয় নিয়ে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

১৬

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে ঢাকায় বিপিএর মানববন্ধন ও সচেতনতামূলক পদযাত্রা

১৭

ঢাবিতে প্রথমবারের মতো চালু হচ্ছে শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

১৮

ভূরুঙ্গামারীতে অধিক দামে সার বিক্রির চেষ্টা: মোবাইল কোর্টে জরিমানা, প্রশাসন ও নেতৃবৃন্দের সময়োপযোগী পদক্ষেপে স্বস্তি

১৯

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে ঢাবিতে ‘আলো জ্বালাই, জীবন বাঁচাই’ কর্মসূচি

২০