সর্বশেষ
||আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল রুনা, এবার গ্রেপ্তার অনলাইন জুয়ার অভিযোগে||কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটোয়ারী সহ সেন্ট্রাল নেতৃবৃন্দ||চিতলমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ও মূল্যবান সম্পদ ভস্মীভূত||আদমদীঘিতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার||জাবি মেডিকেলে ২১ দিনে ২০ হাজার পিস ওষুধ গায়েব||জাবিতে ২৪-২৫ জুলাই আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা||র‍্যাগিংয়ের অভিযোগে জাবির পদার্থবিজ্ঞান বিভাগের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার||মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে এম এ সালাম রুবেল||সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড||‎মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ‎
মিজানুর রহমান, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
৫ জুন ২০২৬, ৪:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সীমান্তে উত্তেজনা
লালমনিরহাটে ৩৩ ব্যক্তিকে পুশ ইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি

Share this news with

লালমনিরহাটের তিনটি পৃথক সীমান্তে ৩৩ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। সীমান্তে টহলরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তাদের বাংলাদেশে প্রবেশে বাঁধা দিয়েছেন। এ ঘটনায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার (৫ জুন) ভোরে জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। সীমান্তে দায়িত্ব পালনকারী ১৫ বিজিবি ও ৬১ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

বিজিবির মিডিয়া সেল থেকে পাঠানো তথ্য অনুযায়ী, ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়য়ের অধীনে থাকা বড়খাতা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় শুক্রবার ভোর ৫টার দিকে ১১ জন এবং পঁয়ষট্টিবাড়ি বিওপি এলাকায় ১০ জনকে ভারত থেকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। এদের মধ্যে বড়খাতা এলাকায় ৩ জন পুরুষ ও ৮ জন নারী এবং পয়ষট্টিবাড়ি এলাকায় ৫ জন পুরুষ ও ৫ জন নারী রয়েছেন।

খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে। এতে পুশইনের শিকার ব্যক্তিরা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি এবং বর্তমানে তারা ভারতীয় সীমান্তের অভ্যন্তরে অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট এলাকায় বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

অন্যদিকে একই সময়ে ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন দুর্গাপুর ও দিঘলটারী বিওপির টহলদল সীমান্ত পিলার ৯২৫ এবং ৯২৭ এর নিকট ভারতীয় সীমান্ত এলাকায় আরও ১২ জন সন্দেহভাজন ব্যক্তির উপস্থিতি লক্ষ্য করে। বিজিবি সদস্যরা মাইকে সতর্কবার্তা দিলে ওই ব্যক্তিরা ভারতীয় সীমান্তের ভেতরেই অবস্থান করতে থাকে। তাদের পরিচয় নিশ্চিত করতে প্রতিপক্ষ ৩ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে বিজিবি।

বড়খাতা সীমান্ত এলাকার বাসিন্দা নুর ইসলাম (৫৫) বলেন, সীমান্তে বিজিবি সদস্যরা টহল জোরদার করেছেন। এলাকাবাসীও বিজিবি সদস্যদের সাথে সীমান্তে অবস্থান নিয়েছেন। সীমান্তে সকলেই সচেতন ও সতর্ক রয়েছেন। ‘আমরা কোনভাবেই ভারত থেকে লোকজনকে বাংলাদেশে ঢুকতে দিবো না। এলাকাবাসী বিএসএফের চেষ্টাকে প্রতিহত করবো।

দূর্গাপুর সীমান্তের বাসিন্দা আওলাদ হোসেন (৪০) বলেন, বিজিবি সদস্যদের বাঁধায় পুশইন করা ব্যাক্তিরা এখনো সীমান্তের ভারতীয় অংশে অবস্থান করছেন। এলাকাবাসী বিজিবি সদস্যদের সাথে সীমান্তে অবস্থান করছেন। ’বিএসএফ কর্তৃক অবৈধভাবে লোকজনকে ভারত থেকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টাকে আমরা প্রতিহত করেছি এবং সতর্ক অবস্থানে রয়েছে এলাকাবাসী।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী ঈমাম জানান, অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা ব্যক্তিদের সীমান্তের শূন্যরেখায় আটকে দেওয়া হয়েছে। সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ‘আমি নিজেও বিজিবি সদস্যদের সাথে সীমান্তে অবস্থান করছি। ভারত থেকে লোকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টার ব্যাপারে বিএসএফের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল রুনা, এবার গ্রেপ্তার অনলাইন জুয়ার অভিযোগে

কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটোয়ারী সহ সেন্ট্রাল নেতৃবৃন্দ

চিতলমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ও মূল্যবান সম্পদ ভস্মীভূত

আদমদীঘিতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার

জাবি মেডিকেলে ২১ দিনে ২০ হাজার পিস ওষুধ গায়েব

জাবিতে ২৪-২৫ জুলাই আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা

র‍্যাগিংয়ের অভিযোগে জাবির পদার্থবিজ্ঞান বিভাগের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে এম এ সালাম রুবেল

সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড

‎মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ‎

১০

মৃত্যুর আগেই নিজের কফিন তৈরি রেখেছেন সাবেক চেয়ারম্যান

১১

‎নোয়াখালীতে পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

১২

মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল গান্ধী-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতারা

১৩

দিল্লিমুখী কৃষকদের যাত্রা ঠেকাতে কড়া অবস্থান, শম্ভু সীমান্তে পুলিশি বাধা

১৪

কুষ্টিয়ায় তরুণী নির্যাতন ও ধর্ষণ মামলা রেকর্ড: প্রধান আসামি আদালতে, সহযোগীদের ধরতে অভিযান

১৫

দৌলতপুরে তুলা চাষে নতুন সম্ভাবনা, প্রণোদনার উপকরণ পেলেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা

১৬

‎নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার, আটক ৩

১৭

ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১৮

বাংলা ছবি নিয়মিত না দেখলেও অভিনয়ে আগ্রহী কাজল

১৯

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: এখনো তাড়া করে ফেরে সেই বিভীষিকাময় স্মৃতি

২০