মিরু হাসান বাপ্পি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
১৭ অগাস্ট ২০২৬, ৬:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সান্তাহারে অনৈতিক কাজে যুবক-যুবতী আটক, লাইসেন্স না থাকায় দুই আবাসিক হোটেলকে জরিমানা

Share this news with

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের রেলস্টেশন এলাকার সান্তাহার আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে এক যুবক-যুবতীকে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে ব্যবস্থা নিতে গিয়ে আবাসিক লাইসেন্স না থাকাসহ অব্যবস্থাপনার অভিযোগে দুইটি আবাসিক হোটেলের স্বত্বাধিকারীকে জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, (১৬ আগস্ট) রবিবার দুপুরে উপজেলার সান্তাহার পৌর শহরের স্টেশন এলাকার সান্তাহার আবাসিক হোটেলে নওগাঁ থেকে আগত এক যুবক ও যুবতী স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বেলা ১টার দিকে হোটেলের ৮ নম্বর কক্ষ বুক করে অবস্থান করছিলেন। তাদের আচরণে সন্দেহ হলে স্থানীয় কয়েকজন যুবক হোটেল ম্যানেজারের সহযোগিতায় পুলিশকে খবর দেন। পরে যাচাই করে তারা প্রকৃতপক্ষে স্বামী-স্ত্রী নন বলে নিশ্চিত হওয়ার পর পুলিশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলামকে খবর দেয়।

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। যুবক-যুবতীকে পুলিশ হেফাজতে দেওয়ার পাশাপাশি হোটেলের অব্যবস্থাপনা এবং আবাসিক লাইসেন্স না থাকার বিষয়টি ধরা পড়ে। এ সময় সান্তাহার আবাসিক হোটেলের স্বত্বাধিকারী মহসীন আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আবাসিক লাইসেন্স না থাকাসহ অনিয়মের অভিযোগে পাশের সোনারগাঁ আবাসিক হোটেলের স্বত্বাধিকারী গোলাম রসুলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অর্থাৎ, অনৈতিক কাজে যুবক-যুবতীকে ধরার পর তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে ব্যবস্থা নিতে এসে হোটেলগুলোর আবাসিক লাইসেন্স না থাকা ও অব্যবস্থাপনার বিষয়টিও সামনে আসে পরে এ ঘটনায় দুইটি আবাসিক হোটেলকে পৃথকভাবে জরিমানা করা হয়।

এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক খোন্দকার ফরিদ হোসেন বলেন, সান্তাহার পৌর শহরে অন্যায়, বিশৃঙ্খলা, মাদক, অসামাজিকতা, জুয়াসহ আইন শৃঙ্খলা পরিপন্থী বিভিন্ন প্রকার অনিয়ম রোধে পুলিশ প্রশাসন সদা তৎপর। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৯তম বিসিএস পুলিশ ফোরামের নতুন কমিটি, সভাপতি শাহীন-সম্পাদক দিশা

পূর্ববিরোধের জেরে ধুনটে বিষ দিয়ে তিন গরু হত্যার অভিযোগ

চকরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ

শিলক খাল রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি

লংমার্চ সফল করতে বাস্তবায়ন কমিটির বৈঠক, ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম কর্মসূচি

সান্তাহারে অনৈতিক কাজে যুবক-যুবতী আটক, লাইসেন্স না থাকায় দুই আবাসিক হোটেলকে জরিমানা

চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা

নারী সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ পোস্টের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

ভারতে মুসলিম হত্যা-নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ

জাতীয় প্রেসক্লাবের সামনে এমএফআই রাইটস ফোরামের মানববন্ধন ও প্রতিবাদ সভা

১০

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সৈকত-তাহমিনা’কে ঘিরে ভিডিও, সত্যতা যাচাই হয়নি

১১

ফজলুল হক মুসলিম হলে প্রভোস্টের পদত্যাগ দাবিতে ডাকসু নেতৃবৃন্দের অবস্থান

১২

সান্তাহার ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগ

১৩

‎নোয়াখালীতে যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে হত্যা, চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার

১৪

লামায় মাদকবিরোধী র‍্যালি, কঠোর অবস্থানের কথা জানাল পুলিশ

১৫

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ধুনটে মাদ্রাসায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ

১৬

কুরুকপাতায় ম্রো সম্মেলন, শান্তি ও উন্নয়নে গুরুত্ব

১৭

নওগাঁয় ১,০২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৫

১৮

কুবিতে ৩৫০০ দুর্লভ প্রজাতির চারা রোপণ

১৯

বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

২০