মিরু হাসান বাপ্পী, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি
১৪ মে ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সান্তাহার রেলস্টেশন এলাকায় আধা কেজি ভাং পাতা উদ্ধার, চাঞ্চল্য

ছবিঃ প্রেস ডেস্ক বিডি প্রতিনিধি

Share this news with

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলস্টেশন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে প্রায় আধা কেজি ভাং গাছের কাঁচা পাতা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১২ মে) রাতে সান্তাহার রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার সংলগ্ন পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, খুলনা জেলার রূপসা থানার চাঁদপুর গ্রামের তাইজুল ইসলামের ছেলে উজ্জ্বল শেখ, ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার মাঠাইকোনা গ্রামের আবুল শেখের ছেলে আবু বক্কর সিদ্দিক এবং একই থানার সাংকুটিয়া গ্রামের আলাউদ্দিন।

সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শাহীন সরকার জানান, শহরে মাদকবিরোধী অভিযান চলাকালে তিনজনকে প্রকাশ্যে মাদক সেবন করতে দেখা যায়। পরে তাদের আটক করে তল্লাশি চালানো হলে সাদা পলিথিনে বিশেষ কায়দায় মোড়ানো ভাং গাছের কাঁচা পাতা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ভাং গাছের পাতার ওজন প্রায় আধা কেজি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসামের নাওটি স্টেশনে কর্ণফুলী কমিউটারের চার বগি লাইনচ্যুত

১

বাংলাদেশ লেবার পার্টির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

২

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

৩

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ

৪

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সুরক্ষার ঘাটতি কোথায়?

৫

আতঙ্ক কাটিয়ে লালন আখড়াবাড়িতে জনস্রোত, শেষ হলো স্মরণোৎসব

৬

দুই বাংলাদেশিকে হত্যার ঘটনায় সৌদি আরবকে লাল কার্ড দেখাল ছাত্র ফেডারেশন

৭

ধুনটে স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে

৮

ষড়যন্ত্র থেমে নেই—দুর্গাপূজা নিয়ে নোয়াখালীতে বিস্ফোরক মন্তব্য ছাত্রদল নেতার

৯

নিজ অর্থায়নে জাবির মুক্তমঞ্চে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন

১০

তিন দিনের লালন উৎসবের দ্বিতীয় দিন ছেঁউড়িয়ায় উৎসবের আমেজ, রাতভর বাউলগান

১১

অমর একুশে বইমেলা ২০২৭ শুরু ৭ জানুয়ারি, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

১২

বগুড়ায় সনাতন ধর্মাবলম্বী নারীদের শাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

১৩

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী

১৪

আফসার আহমদ সিদ্দিকীর ২৫তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৫

জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সমাজতান্ত্রিক ফ্রন্টের মানববন্ধন

১৬

কোলাহল থেকে বিরতি, পূজার ছুটিতে নীরব কুবি

১৭

নির্মাণ শ্রমিককে হুমকি ও মারধরের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

১৮

৯১ দেশের প্রতিযোগিতায় বিশ্বজয়, বিজয়ী বিএমইউ শিক্ষক-শিক্ষার্থীদের ‘গোল্ডেনরুটস’

১৯

সান্তাহারে তিন শতাধিক কারা নির্যাতিত বিএনপি নেতা-কর্মীকে গণসংবর্ধনা

২০