মিরু হাসান বাপ্পী, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি
২৯ জুন ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সান্তাহার পৌর যুবদলের নেতৃত্বে আশফাকুল ইসলাম পাভেলকে দেখতে চান একাংশ নেতাকর্মী

Share this news with

সান্তাহার পৌর যুবদলের নতুন নেতৃত্ব গঠনকে কেন্দ্র করে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা-পর্যালোচনা চলছে। এ আলোচনায় সম্ভাব্য নেতৃত্ব হিসেবে বারবার উঠে আসছে বিএনপির নেতা মো. আশফাকুল ইসলাম (পাভেল)-এর নাম। দলের একাংশের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ ও সাংগঠনিক অভিজ্ঞতার কারণে তিনি নেতৃত্বের যোগ্য দাবিদার।

দলীয় সূত্রে জানা যায়, আশফাকুল ইসলাম পাভেল ২০০০ সালে সান্তাহার সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় তিনি ছাত্রদলের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম ও আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। পরবর্তীতে ২০১২ সালে তিনি সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সমর্থকদের দাবি, ২০১২ থেকে ২০১৪ সাল এবং পরবর্তী সময়ে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। হামলা, মামলা, গ্রেপ্তার ও পুলিশি হয়রানির মুখেও দলীয় কর্মসূচিতে সম্পৃক্ত ছিলেন এবং নেতাকর্মীদের পাশে থেকে নেতৃত্ব দিয়েছেন।

তাদের ভাষ্য অনুযায়ী, ২০১৭২০১৮ সালেও রাজনৈতিক দমন-পীড়নের মধ্যেও তিনি সাংগঠনিক কর্মকাণ্ড অব্যাহত রাখেন। এছাড়া ২০২৩-২০২৪ সালের আন্দোলনের সময় কারাগারে থাকলেও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মামলায় আটক নেতাকর্মীদের সহযোগিতা করেন।

দলীয় সূত্র আরও জানায়, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তার বিরুদ্ধে একাধিক মামলা হয় এবং বিভিন্ন সময়ে তাকে কারাবরণ করতে হয়েছে। তবে এসব প্রতিকূলতার মধ্যেও তিনি দলীয় কার্যক্রম থেকে সরে যাননি বলে সমর্থকদের দাবি।

সান্তাহার পৌর যুবদলের তৃণমূলের একাংশের প্রত্যাশা, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার মূল্যায়ন করে আশফাকুল ইসলাম পাভেলের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হলে সংগঠন আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও গতিশীল হবে।

এ বিষয়ে দলের দায়িত্বশীল নেতাদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা প্রতিনিধি সম্মেলন

মর্যাদা, অধিকার ও ন্যায্য হিস্যা নিশ্চিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বিলসের সম্মেলন

বিএমইউতে ICU-1 উদ্বোধন ও ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণের সনদ প্রদান

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের র‍্যালি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি

এম. আলম মুরাদের ওপর হামলার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

মিরপুরে গ্যাস ও বিদ্যুতের দাবিতে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

ঢাবিতে ‘কাঁটাতারের শহীদ ফেলানী’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩

বান্দরবানে প্রাইভেটকারের গোপন স্থানে ইয়াবা, চালক আটক

১০

শ্রীকৃষ্ণের জন্মতিথিতে কুষ্টিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা

১১

আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত

১২

নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে শাহবাগে গণকর্মসূচি, যান চলাচল বন্ধ

১৩

বগুড়ার শিবগঞ্জে দুর্ঘটনায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ি

১৪

মিরপুরে দুই দিনব্যাপী শুভ জন্মাষ্টমী উৎসব শুরু

১৫

‘ফ্যাসিবাদবিরোধী শক্তির অনৈক্য ও বাংলাদেশের ক্ষতি’ শীর্ষক জাতীয় সমাবেশ অনুষ্ঠিত

১৬

নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযান, ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

১৭

পার্বত্য অঞ্চলের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রতিমন্ত্রীর

১৮

মক্কার আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় চার বাংলাদেশি হাফেজের সাফল্য, জামায়াত আমীরের সংবর্ধনা

১৯

ঢাবি উপাচার্য ও ডাকসু সভাপতির সঙ্গে রাশেদ খাঁনের শুভেচ্ছা বিনিময়

২০