সর্বশেষ
||সাঁতার শিখতে গিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু||সাত বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা; অভিযুক্ত গ্রেপ্তার||নবাগত পুলিশ সুপারের সঙ্গে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের মতবিনিময়||জাবিতে গোপনে ছবি তোলার অভিযোগ, মুচলেকায় ছাড়া পেলেন যুবদল নেতা||বগুড়ায় ৬৩ কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিচ্ছেন ৩৩ হাজার ৭০৪ পরীক্ষার্থী||শহীদদের স্মরণে বগুড়ার শাহ্ সুলতান কলেজে ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন||মনোহরদীতে এইচএসসি পরীক্ষায় ভুল এমসিকিউ প্রশ্নপত্র বিতরণের অভিযোগ, অব্যাহতি চার শিক্ষক||বরগুনার তালতলীতে গাছ কাটতে গিয়ে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু||সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রামগঞ্জের এক প্রবাসীর মৃত্যু||বগুড়ায় র‍‍্যাব অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৮, মাদক জব্দ
তিমির বনিক, মৌলভীবাজার (সিলেট) প্রতিনিধি
৩ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাত বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা; অভিযুক্ত গ্রেপ্তার

Share this news with

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার প্রথম শ্রেণীতে পড়ুয়া সাত বছর বয়সী এক শিশুকে দোকানঘরের ভেতর জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত অভিযুক্ত চাঁন মিয়াকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে নির্যাতিত শিশুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার শিশুর পিতা বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়।

পুলিশ সূত্রের বরাতে জানা যায়, বৃহস্পতিবার (২রা জুলাই) উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মইদাইল গ্রামে এই ঘটনা ঘটে। শিশুটি উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের মানিক মিয়ার মেয়ে।

অভিযুক্ত পরিবার ও স্থানীয় সুত্রের বরাতে জানা যায়, একই গ্রামের রশিদ মিয়ার দোকানের কর্মচারী চাঁন মিয়া দোকানের ভেতরে ডেকে নিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। ঘটনার পর পরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং অভিযুক্ত চাঁন মিয়া কৌশলে এলাকা থেকে পালিয়ে যান। ঘটনাটি সাথে সাথে পুলিশকে জানালে কমলগঞ্জ থানার এসআই মোহাম্মদ আমির উদ্দিন, এস আই মিঠু রায় ও এএসআই হামিদুর রহমানের তাৎক্ষণিক তৎপরতা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতের ১০টার দিকে চাঁন মিয়াকে উপজেলার মুন্সিবাজার থেকে আটক করা হয়।
এদিকে, ঘটনার পর সাথে সাথে শিশুটিকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শিশুর পিতা মানিক মিয়া জানান, আমার মেয়েরটা প্রথম শ্রেণীতে পড়াশোনা করে। আমার মেয়েটার সাথে যা হয়েছে আমি তার বিচার চাই। এমন বিচার চাই, যাতে এটা দেখে কেউ আর সাহস যেন না পায় এমন জঘন্য কাজ করার। তিনি বলেন, আমি মামলার প্রস্তুতি নিচ্ছি।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন জানান, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ঘটনার পরপরই আমাদের একটি দল অভিযানে নামে এবং রাতের ১০টার দিকে অভিযুক্তকে আটক করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। যথাযত প্রক্রিয়ায় আইনি পদক্ষেপ নেওয়া হবে। ভুক্তভোগী শিশুর চিকিৎসার খোঁজখবর রাখা হচ্ছে।’

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাঁতার শিখতে গিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

সাত বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা; অভিযুক্ত গ্রেপ্তার

নবাগত পুলিশ সুপারের সঙ্গে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের মতবিনিময়

জাবিতে গোপনে ছবি তোলার অভিযোগ, মুচলেকায় ছাড়া পেলেন যুবদল নেতা

বগুড়ায় ৬৩ কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিচ্ছেন ৩৩ হাজার ৭০৪ পরীক্ষার্থী

শহীদদের স্মরণে বগুড়ার শাহ্ সুলতান কলেজে ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন

মনোহরদীতে এইচএসসি পরীক্ষায় ভুল এমসিকিউ প্রশ্নপত্র বিতরণের অভিযোগ, অব্যাহতি চার শিক্ষক

বরগুনার তালতলীতে গাছ কাটতে গিয়ে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রামগঞ্জের এক প্রবাসীর মৃত্যু

বগুড়ায় র‍‍্যাব অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৮, মাদক জব্দ

১০

নওগাঁ গামী বিআরটিসি বাসে চলন্ত অবস্থায় চালকের মোবাইল গেম খেলার ভিডিও ভাইরাল, ব্যবস্থা গ্রহণে নির্দেশ

১১

মামলার কয়েক ঘণ্টার মধ্যেই শিশু ধর্ষণচেষ্টার আসামি গ্রেফতার, রাজশাহীর বাগমারা থেকে পুলিশের বিশেষ অভিযানে আটক

১২

আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায়ে যোগ দিতে ঢাকা ছাড়লেন স্পিকার

১৩

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ২,২৯৫, নিখোঁজ প্রায় ৫০ হাজার; সাত দিনের রাষ্ট্রীয় শোক

১৪

সালিশ বৈঠক শেষে আদাবরে বিএনপি নেতা আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যা

১৫

ভারতীয় আগ্রাসন ও বিশ্বব্যাপী মুসলিম নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ

১৬

মেডএআই বাংলাদেশ লিমিটেড ও ডিআরইউর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৭

১ জুলাই থেকে কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন-২০২৬’, নওগাঁ জেলায় কঠোর অবস্থানে পুলিশ

১৮

মহাদেবপুরে ১০ লিটার চোলাই মদ ও অটোরিকশাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

জাবিতে শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে ‘কোকো চার্জিং স্টেশন’ উদ্বোধন

২০