তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
২৭ জুন ২০২৬, ৫:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: লক্ষ্যমাত্রা ৩৬ হাজারেরও বেশি শিশুর

Share this news with

সারাদেশের ন্যায় আগামীকাল রোববার (২৮শে জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা ও পৌরসভা এলাকায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ৮টা থেকে একটানা বিকেল ৪টা পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে।

ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে শনিবার শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক অ্যাডভোকেসি সভার আয়োজন করা হয়। সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউর রহমান এবং শুরুতে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ এর মাধ্যমে ক্যাম্পেইন কীভাবে শতভাগ সফল করা যায়, সে বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিনথিয়া তাসমিন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল অফিসারগণ, এমটিইপিআই, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী এবং স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

বয়স অনুযায়ী ক্যাপসুলের নিয়ম:

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ থেকে জানানো হয়েছে, শিশুর বয়স অনুযায়ী স্বাস্থ্যকর্মীগণ সঠিক ক্যাপসুলটি খাওয়াবেন। নিয়মটি নিম্নরূপ—
নীল রঙের ক্যাপসুল: ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের জন্য।
লাল রঙের ক্যাপসুল: ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য।

শ্রীমঙ্গল উপজেলার প্রস্তুতি ও লক্ষ্যমাত্রা:

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গলে ব্যাপক প্রস্তুতির মাধ্যমে এই ক্যাম্পেইন পরিচালিত হবে।
ইউনিয়ন পর্যায়: মোট ২১২টি কেন্দ্রে ৪১৭ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।
পৌরসভা পর্যায়: মোট ৯টি কেন্দ্রে ৫২ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন।
শিশুদের লক্ষ্যমাত্রা: শ্রীমঙ্গল উপজেলায় ৬ মাস থেকে ১১ মাস ২৯ দিন বয়সী ৩,৯৫৯ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস ২৯ দিন বয়সী ৩২,১৫০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া পৌরসভা পর্যায়ে মোট লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ হাজার জন শিশু।

উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে শ্রীমঙ্গল উপজেলার উদ্দিষ্ট সকল শিশুকে নিকটস্থ টিকাকেন্দ্রে নিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। এরই সাথে সাথে প্রত্যেক অভিভাবকদের সচেতনতা মুলক আপনার শিশুকে নির্দিষ্ট সময়ে টিকা কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য যথাসময়ে উপস্থিত থেকে আপনার শিশুকে নিরাপদে রাখুন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফজলুল হক মুসলিম হলে প্রভোস্টের পদত্যাগ দাবিতে ডাকসু নেতৃবৃন্দের অবস্থান

সান্তাহার ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগ

‎নোয়াখালীতে যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে হত্যা, চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার

লামায় মাদকবিরোধী র‍্যালি, কঠোর অবস্থানের কথা জানাল পুলিশ

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ধুনটে মাদ্রাসায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ

কুরুকপাতায় ম্রো সম্মেলন, শান্তি ও উন্নয়নে গুরুত্ব

নওগাঁয় ১,০২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৫

কুবিতে ৩৫০০ দুর্লভ প্রজাতির চারা রোপণ

বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

বিদ্যুৎ-জ্বালানি সংকট নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন, দ্রুত পদক্ষেপের দাবি

১০

ধুনটে দোকানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করায় ভিকটিমকে অপরহণের অভিযোগ

১১

ঢাবির ফজলুল হক হল প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থীকে হেনস্তা ও জোর করে স্বাক্ষরের অভিযোগ

১২

নন্দীগ্রামে মাদক সেবন অপরাধে নারীসহ তিনজন কারাগারে

১৩

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস বাংলাদেশের, ৯ উইকেটের বিশাল জয়

১৪

নিম্নতম মজুরি বোর্ডের খসড়া সুপারিশ বাতিলের দাবি সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের

১৫

বগুড়ার নন্দীগ্রামে মৎস্য পক্ষ উদ্বোধন, মাছের পোনা অবমুক্তকরণ

১৬

ধুনটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী র‍্যালী ও সভা অনুষ্ঠিত

১৭

‎নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট

১৮

মুফতি আমির হামজাকে ঘিরে উত্তপ্ত কুষ্টিয়া, সংঘর্ষের ঘটনায় থানায় এজাহার

১৯

মাসে ৫০০ টাকা আয়ে চালবিহীন ঘরে চান্দু মিয়ার বেঁচে থাকার লড়াই

২০