সর্বশেষ
||নবীন শিক্ষার্থীদের নিয়ে জাবির আল বেরুনী হলে ছাত্রশিবিরের সামষ্টিক ভোজ||পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতিতে স্বতন্ত্র বান্দরবান||জাবি শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বে অধ্যাপক ড. এমরান জাহান||গোবিপ্রবিতে সাবেক ছাত্র আন্দোলন নেতার ওপর হামলার অভিযোগ||নতুন জ্বালানি নীতিমালা নিয়ে জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন||রাজধানীর চকবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬০ বছরের ব্যক্তির মৃত্যু||তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক গুরুতর আহত||চরভদ্রাসনকে অপরাধমুক্ত করার ঘোষণা ওসি সফর আলীর||ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীকে ধারালো অস্ত্রে জখমের অভিযোগ, স্ত্রী আটক||ফরিদপুরে আবার বাড়ছে হামের উপসর্গ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪০ শিশু
আল মমিন সরকার নাইম, রাবি প্রতিনিধি
১৫ জুন ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাবিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা আটক, পুলিশের হাতে সোপর্দ

Share this news with

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। রোববার (১৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তাকে আটক করা হয়।

আটকৃত ব্যাক্তি সোলেমান আলী। তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান (বোটানি) বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। পাশাপাশি তিনি রাবি শাখা ছাত্রলীগের হবিবুর রহমান হলের ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন। সোলেমান আলীর পিতা আব্দুল কাদের। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার হাগুড়াকুড়ি গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও প্রক্টর দপ্তর সূত্রে জানা যায়, ক্যাম্পাসে অবস্থানের খবর পেয়ে সাধারণ শিক্ষার্থীরা সোলেমানকে আটক করেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে তাকে মতিহার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, জুলাই আন্দোলনের সময় ছাত্রলীগ নেতা গালিবসহ মাদার বখস হলের কয়েকজন শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় সোলেমানের সম্পৃক্ততা ছিল। এছাড়া অস্ত্রের মুখে জিম্মি করে সারারাত নির্যাতনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় এবং সম্প্রতি ক্যাম্পাসে ছাত্রলীগের পোস্টার লাগানোর ঘটনার সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে তাকে আটক করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, আটককৃত ছাত্রলীগ নেতা জুলাই বিপ্লবের সময়ে আমাদের এক শিক্ষার্থীকে মাথায় পিস্তল ঠেকিয়েছিল। আজকে কিছু শিক্ষার্থী তাকে ধরে আমার দপ্তরে নিয়ে এসেছে। তার কাছ থেকে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সাথে কথপোকথনের প্রমাণ মিলেছে। আমরা পুলিশের কাছে সোপর্দ করেছি। বাকি বিষয় প্রশাসন দেখবেন।

এ বিষয়ে নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক বলেন, সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাস বিরোধী আইনের আসামি। কিছুদিন আগে শাহ মখদুম এলাকায় একটি মিছিল বের হয়েছিল, সেখানে সে উপস্থিত ছিল। সেখানকার মামলার সে আসামী। সে আপাতত থানায় আছে, তাকে কোর্টে চালান করা হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীন শিক্ষার্থীদের নিয়ে জাবির আল বেরুনী হলে ছাত্রশিবিরের সামষ্টিক ভোজ

পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতিতে স্বতন্ত্র বান্দরবান

জাবি শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বে অধ্যাপক ড. এমরান জাহান

গোবিপ্রবিতে সাবেক ছাত্র আন্দোলন নেতার ওপর হামলার অভিযোগ

নতুন জ্বালানি নীতিমালা নিয়ে জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন

রাজধানীর চকবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬০ বছরের ব্যক্তির মৃত্যু

তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক গুরুতর আহত

চরভদ্রাসনকে অপরাধমুক্ত করার ঘোষণা ওসি সফর আলীর

ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীকে ধারালো অস্ত্রে জখমের অভিযোগ, স্ত্রী আটক

ফরিদপুরে আবার বাড়ছে হামের উপসর্গ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪০ শিশু

১০

শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা

১১

কুষ্টিয়ার দৌলতপুরে টাপেন্টাডলের বড় চালানসহ আটক-১

১২

‘জুলাই এখনো শেষ হয়নি’ প্রদর্শনীতে নাহিদ ইসলাম: রাষ্ট্র সংস্কারের লড়াই চালিয়ে যেতে হবে

১৩

ধুনটে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৪

‎নোয়াখালীতে তরুণীদের দিয়ে পর্নো ভিডিও তৈরি: স্বামী-স্ত্রী, দুই ছেলেসহ ৫ জন গ্রেপ্তার ও উদ্ধার ৪ তরুণী

১৫

বগুড়ায় যুবদলের তিন ইউনিটের কমিটি বিলুপ্ত

১৬

বগুড়ায় এনসিপির কর্মসূচি হতে দেওয়া হবে না: আবু হাসান

১৭

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদল নেতাকে শো-কজ

১৮

বান্দরবানে ব্র্যাকের সহায়তা পেল ১,৫০০ ক্ষতিগ্রস্ত পরিবার

১৯

শনিবার বগুড়ায় আসছেন সাত মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ৩ মন্ত্রী

২০