এন.এ, বিশেষ প্রতিনিধি
১ অগাস্ট ২০২৬, ৩:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমাসদৃশ বস্তু, পরীক্ষা শেষে দুপুর ২টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক

Share this news with

রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে পরিত্যক্ত বোমাসদৃশ বস্তু ও সন্দেহজনক ব্যাগের খবর ছড়িয়ে পড়ায় শনিবার (১ আগস্ট) সকালে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি ও পরীক্ষা-নিরীক্ষা চালায়।

পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের পশ্চিম পাশে লিফটের কাছে একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং সাধারণ মানুষের চলাচলে সতর্কতা জারি করে।

একই সময়ে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচেও একটি পরিত্যক্ত বস্তা দেখতে পান স্থানীয়রা। ব্যস্ততম দুই মেট্রো স্টেশনে একই ধরনের ঘটনার খবর ছড়িয়ে পড়ায় যাত্রী ও পথচারীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

ডিএমপির মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফারজিনা নাসরিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিরপুর-১০ স্টেশনের নিচে বোমাসদৃশ একটি বস্তু পাওয়া যাওয়ার খবরের ভিত্তিতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে যাচাই করা হচ্ছে।

পরে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনক ব্যাগ ও বস্তুগুলো পরীক্ষা করে। দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষা শেষে তারা নিশ্চিত করে যে উদ্ধার হওয়া বস্তুগুলোতে কোনো বিস্ফোরক বা বিপজ্জনক উপাদান পাওয়া যায়নি।

এদিকে নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে মেট্রোরেল চলাচলে বিঘ্ন ঘটলেও পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর ২টা থেকে মেট্রোরেল চলাচল স্বাভাবিক করা হয়।

পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার বিষয়ে তদন্ত ও পর্যালোচনা চলছে। একই সঙ্গে জনসাধারণকে কোনো সন্দেহজনক ব্যাগ বা বস্তু দেখতে পেলে আতঙ্কিত না হয়ে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে জাতীয় বিপ্লবী সংসদের সংবাদ সম্মেলন

রুহুল কবির রিজভীকে বগুড়া জেলা বিএনপির শুভেচ্ছা

পুলিশের বাধা অতিক্রম করে আদালত চত্বরে সাংবাদিকদের বিক্ষোভ

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে পুকুরে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

মিড ডে মিলের খাবার দুধ খেয়ে অসুস্থ ৩৪ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

ধুনটে ককটেল বিস্ফোরণ মামলায় আ.লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

সাইবার সুরক্ষা আইন ২০২৬ নিয়ে জাতীয় প্রেস ক্লাবে জামায়াতের সেমিনার

জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা

১০

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

জাবিতে যাত্রা শুরু করল ব্যান্ড সংগীতের নতুন প্ল্যাটফর্ম ‘জেইউ ব্যান্ড সোসাইটি’

১২

লাংলোক ঝর্ণায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি

১৩

রাজশাহীতে অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদন, বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১৪

অনিয়মের অভিযোগে বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশলে দুদকের অভিযান

১৫

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির দায়িত্ব হস্তান্তর

১৬

বিএমএসআরআইয়ের জটিলতা নিরসনে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

১৭

আদমদীঘি প্রেসক্লাব কমিটি গঠন – সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

১৮

যাত্রাবাড়ীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ

১৯

৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা

২০