
সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদেরকে দ্রুত বাণিজ্যিক ফ্লাইটে করে দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। গালফ নিউজের খবর।
খবরে বলা হয়েছে, এক জরুরি নিরাপত্তা সতর্কতামূলক বার্তায় দূতাবাস জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মার্কিন নাগরিকদের নিরাপত্তাই এখন প্রেসিডেন্ট ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং স্টেট ডিপার্টমেন্টের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। তবে চলমান মিসাইল ও ড্রোন হুমকির কারণে সৌদি আকাশপথে প্রায়ই বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। তাই যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সম্ভাব্য দেরি বা ফ্লাইট বাতিলের বিষয়ে সরাসরি তাদের এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
খবরে আরও বলা হয়েছে, যারা সৌদি আরবে থাকার সিদ্ধান্ত নেবেন তারা নিজের বাড়িতে বা কাছাকাছি কোনো নিরাপদ ভবনে নিরাপদ স্থান চিহ্নিত করুন এবং খাবার, পানি, ওষুধ ও অন্যান্য জরুরি সরঞ্জাম মজুদ করে রাখুন।
মন্তব্য করুন