গোবিপ্রবি প্রতিনিধি
৭ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মায়ের অপেক্ষায় তিন বছরের শিশু, সাবিহাকে বাঁচাতে প্রয়োজন ১ কোটি ৬০ লাখ টাকা

Share this news with

মাত্র তিন বছরের সন্তানকে রেখে জীবন-মৃত্যুর কঠিন লড়াই করছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) কৃষি বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহফুজুর রহমানের স্ত্রী সাবিহা বিনতে লিপি। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি- বাংলাদেশের (এআইইউবি) আর্কিটেকচার বিভাগের স্প্রিং-২০১২ ব্যাচের সাবেক এই শিক্ষার্থী বর্তমানে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দীর্ঘদিন ধরে Interstitial Lung Disease (ILD) নামের জটিল ও গুরুতর ফুসফুসের রোগে আক্রান্ত সাবিহার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা জরুরি ভিত্তিতে Double Lung Transplant বা উভয় ফুসফুস প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। চিকিৎসা, ট্রান্সপ্লান্ট ও সংশ্লিষ্ট অন্যান্য ব্যয় মিলিয়ে এ জন্য প্রয়োজন প্রায় ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা।

জানা গেছে, সাবিহার ফুসফুসের রোগটি বর্তমানে দ্রুত অগ্রসরমান পর্যায়ে রয়েছে। সর্বশেষ HRCT স্ক্যানের প্রতিবেদনে তার ফুসফুসের প্রায় ৪০ শতাংশ অংশ রোগে আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। চিকিৎসকদের মতে, রোগের অগ্রগতি অব্যাহত থাকলে সময়ের সঙ্গে তার ফুসফুসের কার্যক্ষমতা আরও কমে যেতে পারে। এ অবস্থায় আগামী ৫ থেকে ৬ মাসের মধ্যে দীর্ঘমেয়াদি চিকিৎসার পাশাপাশি জীবন রক্ষায় ফুসফুস প্রতিস্থাপন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

সাবিহার চিকিৎসার জন্য দেশে ও বিদেশে ইতোমধ্যে বিপুল অর্থ ব্যয় করেছে তার পরিবার। দীর্ঘদিনের চিকিৎসা ব্যয়ের পর এখন পরিবারের আর্থিক সক্ষমতাও প্রায় শেষের দিকে। এর মধ্যে ফুসফুস প্রতিস্থাপনের বিপুল ব্যয়ের পাশাপাশি প্রি-ট্রান্সপ্লান্ট মূল্যায়ন, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা, হাসপাতালে ভর্তি, অস্ত্রোপচার, আইসিইউ, ওষুধ, পরবর্তী চিকিৎসা ও দীর্ঘমেয়াদি ফলোআপের ব্যয়ও বহন করতে হবে। ফলে এত বড় অর্থের সংস্থান করা পরিবারের একার পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

এ অবস্থায় দেশ-বিদেশের বিত্তবান, সামর্থ্যবান ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন সাবিহা ও তার পরিবার।

সাবিহার সবচেয়ে বড় পরিচয় শুধু একজন রোগী হিসেবে নয়, তিনি একজন মা। মাত্র তিন বছরের ছোট্ট সন্তানটি এখনও জীবনের কঠিন বাস্তবতা বোঝার বয়সে পৌঁছায়নি। তার কাছে মা মানেই ভালোবাসা, নিরাপত্তা ও আশ্রয়। মায়ের হাত ধরে হাঁটা, মায়ের কাছে থাকা কিংবা মায়ের ভালোবাসায় বেড়ে ওঠাই তার পৃথিবী।

মরণব্যাধির সঙ্গে লড়াই করেও সাবিহা বাঁচতে চান। তিনি আবারও তার ছোট্ট সন্তানের কাছে ফিরে যেতে চান, স্বাভাবিক জীবনে ফিরতে চান। তবে এজন্য প্রয়োজন দ্রুত চিকিৎসা ও ফুসফুস প্রতিস্থাপনের ব্যবস্থা। তার পরিবার বিশ্বাস করে, সমাজের মানুষের সম্মিলিত সহযোগিতা ও মানবিক উদ্যোগেই এই বিপুল অর্থের সংস্থান সম্ভব।

একটি মায়ের জীবন বাঁচাতে এবং তিন বছরের শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে সমাজের সামর্থ্যবান মানুষের সহযোগিতা কামনা করেছে পরিবারটি।

চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পাঠানোর মাধ্যম:

১. Bank Asia
Account Name: Sahanaz Haque
Account No.: 04434000714
Branch: Moghbazar Branch
Account Type: Savings Account
Routing No.: 070274187
SWIFT Code: BALBBDDH

২. Agrani Bank Ltd.
Account Name: Md. Mahfuzur Rahman
Account No.: 0200022065832
Branch: Gopalganj Science & Technology University Branch
Account Type: Savings Account
Routing No.: 010350061

৩. bKash (Personal): 01680942429
Reference: Sabiha

৪. Nagad (Personal): 01673266700
Reference: Sabiha

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে নিখোঁজ বড় ভাইকে খুঁজে পেতে থানায় ছোট ভাইয়ের অভিযোগ

১

আদমদীঘিতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা চাইল পূজা উদযাপন ফ্রন্ট

২

বগুড়ায় সচেতনতা বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক: জাল টাকা ও নিরাপত্তা ঝুঁকি ঠেকাবে ‘বাংলা কিউআর’

৩

মায়ের অপেক্ষায় তিন বছরের শিশু, সাবিহাকে বাঁচাতে প্রয়োজন ১ কোটি ৬০ লাখ টাকা

৪

পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় একসঙ্গে কাজের প্রত্যয় তিন জেলা পরিষদ

৫

নন্দীগ্রামে সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে যুবদল, বিক্ষোভ সমাবেশ

৬

ধুনটে বিধবা নারী ধর্ষণের অভিযোগ

৭

ধুনট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

৮

‎শেরপুরে পূজা উদযাপন পরিষদের দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

৯

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি

১০

স্বপ্নের বৈষম্যহীন রাষ্ট্র দেখতে চাই: আবরার ফাহাদের ৭ম শাহাদাতবার্ষিকীতে বিচার দ্রুত কার্যকরের দাবি

১১

গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ

১২

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে ৭০ লাখ ঘনফুট

১৩

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

১৪

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

১৫

সান্তাহারে পুকুরে যাতায়াতের পথে কাঁটাতারের বেড়া, মিলারের বিরুদ্ধে অভিযোগ

১৬

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে ১২৭ মন্দির কমিটির সঙ্গে প্রস্তুতিমূলক সভা

১৭

গোবিপ্রবি’তে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অত্যাধুনিক গবেষণাগার উদ্বোধন

১৮

দৌলতপুর সীমান্তে নৌপথে ভারতে যাচ্ছিল সাড়ে ৯ টন সার, জব্দ বিজিবির

১৯

লামায় বিশ্ব শিক্ষক দিবসের আয়োজন, শিক্ষকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

২০