হাসান মাহমুদ জয়, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
৬ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূরুঙ্গামারীতে নদীভাঙ্গন ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসক

Share this news with

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলকুড়ি ইউনিয়নে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক।

শনিবার (৬ জুন) তিনি সরেজমিনে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং নদীভাঙনের শিকার স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক নদীভাঙনের ভয়াবহতা ও ক্ষয়ক্ষতির চিত্র পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। বিশেষ করে নদীর তীর রক্ষায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার নির্দেশ প্রদান করেন তিনি, যাতে ভাঙনের তীব্রতা কমিয়ে জনবসতি ও কৃষিজমি রক্ষা করা যায়।

এ সময় তিনি জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে ভাঙনরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাকে আর্থিক সহায়তা ও ঢেউটিন বিতরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

নদীভাঙন এলাকা পরিদর্শন শেষে জেলা প্রশাসক ভূরুঙ্গামারী উপজেলা সদরে সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মার্কেট পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন। এ সময় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসন ও সরকারি সহায়তার বিষয়েও আশ্বাস প্রদান করেন জেলা প্রশাসক।

পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম কুদরত-এ-খুদা, ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম তারেক, গণমাধ্যমের স্টাফ রিপোর্টার হাসান মাহমুদ জয়সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃত্ব এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এদিকে স্থানীয়রা নদীভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পর্যাপ্ত সহায়তা প্রদানের দাবি জানান। তবে জেলা প্রশাসকের এই সরেজমিন পরিদর্শন ও তাৎক্ষণিক নির্দেশনায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে এলাকাবাসী আশা প্রকাশ করেছেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাখালীতে পুরোনো চারতলা ভবনের ছাদে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

কুবিতে বাসের সিটে বসা নিয়ে জুনিয়রকে থাপ্পড়ের অভিযোগ, প্রক্টর অফিসে সমঝোতা

বগুড়ায় যাত্রীবাহী বাসে ১,৯৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

রাষ্ট্রীয় নথিতে পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

মহাসড়কে স্লিপার বাস চলবে কি না, সিদ্ধান্ত বিআরটিএর অনুমোদনেই

‎ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল কবিরহাটের আবু বক্করের

ডাকসুর উদ্যোগে জাতীয় গল্প ও উপন্যাস প্রতিযোগিতার স্মারক গ্রন্থ ও নির্বাচিত উপন্যাস উন্মোচন

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ৬ষ্ঠ উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহী

সান্তাহারে মাদক সেবন করে মাতলামি, দুই মাসের কারাদণ্ড

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি বইমেলার ৭ম দিন অনুষ্ঠিত

১০

জীবনসত্ত্ব সংরক্ষিত রেখে হেবা আইন পাশের দাবিতে ওলামা মাশায়েখদের মতবিনিময় সভা

১১

হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২ সেনাসদস্য

১২

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন

১৩

ভাইভার নামে দলীয়করণ মানি না, নোবিপ্রবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

১৪

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘নুরে মুজাসসাম কনফারেন্স ও সীরাত অলিম্পিয়াড’

১৫

সলঙ্গায় সাংবাদিককে অপহরণের চেষ্টায় থানায় লিখিত অভিযোগ

১৬

আদমদীঘিতে ৩ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

১৭

চিত্রনায়িকা বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

১৮

ডাকসুর ‘গেস্টরুম-গণরুম’ গ্রন্থের মোড়ক উন্মোচন

১৯

বগুড়ায় সাজাপ্রাপ্ত দুই আসামি ও ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

২০