হাসান মাহমুদ জয়, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূরুঙ্গামারীতে অধিক দামে সার বিক্রির চেষ্টা: মোবাইল কোর্টে জরিমানা, প্রশাসন ও নেতৃবৃন্দের সময়োপযোগী পদক্ষেপে স্বস্তি

Share this news with

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের নতুনহাটে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি সারের বাজার নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং থানা পুলিশের তৎপরতা ও নিয়মিত মনিটরিংয়ে এলাকজুড়ে স্বস্তি ফিরে এসেছে।

জানা গেছে, নতুনহাট বাজারের বিসিআইসি সার ডিলার নিতাই চন্দ্র সাহার বিক্রয় কেন্দ্রে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে—এমন তথ্য পেয়ে ঘটনাস্থলে যান এক সংবাদকর্মী। ওই ব্যবসায়ী অতিরিক্ত দাম নেওয়ার বিষয়টি অস্বীকার করলে তাৎক্ষণিকভাবে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানান।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেবনাথ, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম তারেক, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল জব্বার, উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ, বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদুদ এবং এনসিপির আহ্বায়ক মাহফুজুল রহমান কিরণ।

প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করে দেখতে পান যে, দুজন কৃষকের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে ওই দুই কৃষককে ডেকে অতিরিক্ত নেওয়া টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয় এবং সরকার নির্ধারিত ১৩৪০ টাকা মূল্যে সার বিক্রির নির্দেশ দেওয়া হয়। পরে অতিরিক্ত মূল্য আদায়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ব্যবসায়ী আসাদুজ্জামানকে (পিতা: আবদুল আউয়াল) ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেবনাথ।

প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসনীয় ভূমিকা, সার সংকট রোধ এবং বাজার মনিটরিং জোরদার করতে ভূরুঙ্গামারী থানা পুলিশ শুরু থেকেই অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করে আসছে। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন এবং সার্কেল এএসপি মুনতাসীর মামুন মুনের দিকনির্দেশনায় থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছেন। তাদের এই কঠোর মনিটরিংয়ের ফলে অসাধু চক্র সারের কৃত্রিম সংকট তৈরি করার সুযোগ পাচ্ছে না। পুলিশ ও প্রশাসনের এই সমন্বিত ও সময়োপযোগী পদক্ষেপে সাধারণ কৃষক ও এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।

নেতৃবৃন্দ ও প্রশাসনের বক্তব্য, উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেবনাথ বলেন, উপজেলা প্রশাসনকে বেকায়দায় ফেলা এবং বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল এ ধরনের অপচেষ্টা চালালেও প্রশাসন তা শক্ত হাতে দমন করতে প্রস্তুত রয়েছে।

উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ বলেন, “সারের কোনো সংকট নেই, এটি কৃত্রিমভাবে তৈরি করার অপচেষ্টা চলছে। স্থানীয় ফ্যাসিস্টদের এই অপচেষ্টা প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ মিলে প্রতিহত করবে। সার নিয়ে কোনো কারসাজি বরদাস্ত করা হবে না।”

বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদুদ বলেন, “সার নিয়ে কোনো রকম তালবাহানা কঠোর হস্তে দমন করা হবে।” এনসিপির আহ্বায়ক মাহফুজুল  রহমান কিরণও এই বক্তব্যে একমত পোষণ করে কৃষকদের স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাণী ও প্রকৃতির সুরক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

র‍্যাব বিলুপ্ত, সংসদে এসআরবি আইন অনুমোদন

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা করের রিট খারিজ হাইকোর্টে

একটি সহানুভূতির কথাই বাঁচাতে পারে জীবন: নোবিপ্রবিতে আত্মহত্যা প্রতিরোধ দিবসের র‍্যালি

স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক নেই, একক প্রার্থী চায় বিএনপি

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বগুড়াতে হিজড়া সম্প্রদায়কে ঘিরে চাঁদাবাজির অভিযোগ ও জনভোগান্তি: বাস্তবতা, আইন ও করণীয়

নারীকে বাদ দিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির হিসাব কতটা বাস্তব?

কুবি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় টানা তিনবার চ্যাম্পিয়ন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ

ডাকসুর উদ্যোগে কবি ফররুখ, আবরার ফাহাদসহ বিভিন্ন বিষয় নিয়ে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

১০

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে ঢাকায় বিপিএর মানববন্ধন ও সচেতনতামূলক পদযাত্রা

১১

ঢাবিতে প্রথমবারের মতো চালু হচ্ছে শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

১২

ভূরুঙ্গামারীতে অধিক দামে সার বিক্রির চেষ্টা: মোবাইল কোর্টে জরিমানা, প্রশাসন ও নেতৃবৃন্দের সময়োপযোগী পদক্ষেপে স্বস্তি

১৩

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে ঢাবিতে ‘আলো জ্বালাই, জীবন বাঁচাই’ কর্মসূচি

১৪

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল ভার্সন সাহিত্য প্রকাশ ও হস্তান্তর

১৫

ডাকসু অদম্য মেধাবৃত্তি-২০২৬: শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ প্রদান

১৬

বাবার জানাজায় অংশ নিতে এসে সন্তান নিজেই লাশ, মর্মান্তিক সড়ক দুর্ঘটনা

১৭

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে সচেতনতামূলক প্রচারণা

১৮

ডাকসু নির্বাচনের এক বছর পূর্তিতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভিপি সাদিক কায়েমের বক্তব্য

১৯

‘অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে’ সৈয়দ আহমদুল হকের ভূমিকা নিয়ে ঢাবিতে সেমিনার

২০