লাতিফুল আজম, নীলফামারী প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৬, ৯:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভিসা প্রতারণা ও থাই গেম চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

Share this news with

নীলফামারীর কিশোরগঞ্জে ভিসা প্রতারণা ও থাই গেম চক্রের ৩ সদস্যকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাত ১২ টা ৫ মিনিটে উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর বৈশ্য পাড়া থেকে তাদেরকে আটক করা হয়।

থানা সূত্র জানায়, কিছু থাই গেম ও ভিসা প্রতারক ইউএসএ থাই লটারি, চাকুরীর প্রলোভনে ব্যাংক লোন, ভিসা প্রতারণা করে বড়ভিটা  ইউনিয়নের মেলাবর বৈশ্য পাড়ার শরিফুল ইসলামের নিজ বাড়িতে সামাজিক যোগাযোগ মাধ্যমকে বিজ্ঞাপন করে প্রচার চালানো অবস্থায় তাদেরকে আটক করা হয়। তাদের কাছে ভিসা প্রতারণা ও থাই গেমের সাথে জড়িত থাকায় আটককৃতদের সাইবার নিরাপত্তা আইনে (১১ এপ্রিল) বিকেলে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

আটককৃতরা হলেন, কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর বৈস্য পাড়ার মৃত্যু ইব্রাহিমের ছেলে শরিফুল ইসলাম (২৪), মেলাবর পশ্চিম পাড়ার শ্রী নরেন চন্দ্র রায়ের ছেলে উকিল চন্দ্র রায় (২৪) ও জলঢাকা থানার দুন্দীবাড়ি ১ নং ওয়ার্ডের বাহাদুর ইসলামের ছেলে স্বাক্ষর ইসলাম (২৭)। এ সময় তাদের কাছ থেকে অ্যান্ড্রয়েড ফোন ৪টি, ওয়াইফাই রাউটার ১টি, ল্যাপটপ ১টি, ডেস্কটপ কম্পিউটার ১টি ও লটারির টিকিট ৮৬২টি সরঞ্জাম উদ্ধার করা হয়।

কিশোরগঞ্জ থানার তদন্ত অফিসার আব্দুল কুদ্দুস বলেন, আটক হওয়ার ৩ জনকে সাইবার নিরাপত্তা আইনে কারাগারে পাঠানো হয়েছে। প্রতারণা চক্রের সদস্যদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফজলুল হক মুসলিম হলে প্রভোস্টের পদত্যাগ দাবিতে ডাকসু নেতৃবৃন্দের অবস্থান

সান্তাহার ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগ

‎নোয়াখালীতে যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে হত্যা, চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার

লামায় মাদকবিরোধী র‍্যালি, কঠোর অবস্থানের কথা জানাল পুলিশ

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ধুনটে মাদ্রাসায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ

কুরুকপাতায় ম্রো সম্মেলন, শান্তি ও উন্নয়নে গুরুত্ব

নওগাঁয় ১,০২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৫

কুবিতে ৩৫০০ দুর্লভ প্রজাতির চারা রোপণ

বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

বিদ্যুৎ-জ্বালানি সংকট নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন, দ্রুত পদক্ষেপের দাবি

১০

ধুনটে দোকানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করায় ভিকটিমকে অপরহণের অভিযোগ

১১

ঢাবির ফজলুল হক হল প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থীকে হেনস্তা ও জোর করে স্বাক্ষরের অভিযোগ

১২

নন্দীগ্রামে মাদক সেবন অপরাধে নারীসহ তিনজন কারাগারে

১৩

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস বাংলাদেশের, ৯ উইকেটের বিশাল জয়

১৪

নিম্নতম মজুরি বোর্ডের খসড়া সুপারিশ বাতিলের দাবি সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের

১৫

বগুড়ার নন্দীগ্রামে মৎস্য পক্ষ উদ্বোধন, মাছের পোনা অবমুক্তকরণ

১৬

ধুনটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী র‍্যালী ও সভা অনুষ্ঠিত

১৭

‎নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট

১৮

মুফতি আমির হামজাকে ঘিরে উত্তপ্ত কুষ্টিয়া, সংঘর্ষের ঘটনায় থানায় এজাহার

১৯

মাসে ৫০০ টাকা আয়ে চালবিহীন ঘরে চান্দু মিয়ার বেঁচে থাকার লড়াই

২০